admin
১৯ অগাস্ট ২০২৫, ৫:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘জনগণের সমস্যাকে নিজের সমস্যা মনে করেই সমাধান করব’

জনগণের পাশে থাকার অঙ্গীকার করে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, আপনাদের সমস্যাকে নিজের সমস্যা ভেবেই সমাধানের চেষ্টা করব। নির্বাচনের পরে যদি বিএনপি বিজয়ী হয়, তাহলে এই এলাকার মসজিদ, ঈদগাহ, খেলার মাঠ, পানি, ড্রেনেজ, পয়ঃনিষ্কাশন, গ্যাসসহ প্রতিটি সমস্যার স্থায়ী সমাধান করা হবে।

সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যায় বাউনিয়াবাধ ডি- ব্লক ৫ নং ওয়ার্ডবাসীদের আয়োজনে উঠান বৈঠক ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আমিনুল হক বলেন, আমি কোনো ক্ষমতায় নেই—শুধু এলাকার সন্তান ও রাজনৈতিক কর্মী হিসেবে, দলের দায়িত্ববোধ থেকে এবং জিয়া পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে এসেছি। আপনাদের সমস্যার তাৎক্ষণিক সমাধান যা সম্ভব আমি করব, আর যেগুলো এখন করা সম্ভব নয়—ইনশাল্লাহ, আগামী ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে সেগুলো সমাধান করা হবে।

যোগ্য নেতৃত্বের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে স্থানীয় জনগণের উদ্দেশে তিনি বলেন, আপনাদের সমস্যার সমাধানে যদি দলের কোনো নেতা বা কর্মী এগিয়ে না আসে, তবে সরাসরি আমাকে জানান। যে নেতা জনগণের সমস্যাকে গুরুত্ব দেয় না, আমার কাছে তার কোনো মূল্য নেই। আমি এমন নেতাকেই দায়িত্ব দিতে চাই, যে জনগণের সমস্যাকে নিজের সমস্যা মনে করবে।

এ সময় বৈঠক ও মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন— ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলম মন্টু, পল্লবী থানা বিএনপি ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হোসেন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী প্রমুখ।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://fnewsbd.com/archives/3985" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহাম্মদপুরে প্রকাশ্য ছিনতাই, রিকশা থামিয়ে অস্ত্রের মুখে লুট

তারেক রহমান অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন: আসিফ নজরুল

বাজেট অধিবেশনেই সব কমিটি

চেন্নাইয়ে কারিনার দুই ভাইয়ের রক্ত পরীক্ষা, একজন লিভার ডোনেট করবেন

স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন সাদিক কায়েম

ঈদুল আজহার আগাম টিকিট বিক্রি শুরু, আজ মিলছে ২৩ মে’র টিকিট

বড় হচ্ছে কোরবানির বাজার

ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত দলের হামলায় ৩ র‌্যাব সদস্য আহত

জাতিসংঘে শান্তিরক্ষা ও বহুপাক্ষিক কূটনীতিতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

১০

ইরানে গোপনে হামলা চালিয়েছিল সংযুক্ত আরব আমিরাত

১১

সাবেক প্রতিমন্ত্রী রাসেল ও চুমকির আয়কর নথি জব্দের আদেশ

১২

ঈদযাত্রা নিরাপদ করতে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে: রেলমন্ত্রী

১৩

অন্তর্বর্তী সরকারের দেশবিরোধী বাণিজ্য চুক্তি নিয়ে প্রশ্ন, সংসদে নীরবতা কেন?

১৪

গাজীপুরের এক পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

১৫

জন্মদিনে মাঠে নেমেই নিজেকে উপহার দিলেন মুশফিক

১৬

নির্বাচনে ভরাডুবি, রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর

১৭

রাশিয়া-ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের

১৮

আহত জুলাই যোদ্ধাদের দেখতে ব্যাংককের হাসপাতালে জামায়াত আমির

১৯

রোববার থেকে শুরু পুলিশ সপ্তাহ, পদক পাচ্ছেন ১০৭ জন

২০