পশ্চিমবঙ্গের রাজনীতিতে তারকাদের অংশগ্রহণ নতুন কিছু নয়। সিনেমার জনপ্রিয়তা কাজে লাগিয়ে বহু অভিনেতা-অভিনেত্রীই রাজনীতিতে এসেছেন, কেউ সফল হয়েছেন, কেউ হারিয়েছেন জনপ্রিয়তার ঝলক। সেই তালিকায় এবার নতুনভাবে আলোচনায় এলেন পরিচালক-অভিনেতা রাজ চক্রবর্তী। বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর তিনি ঘোষণা দিয়েছেন, রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছেন।
বৃহস্পতিবার (৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে নিজের রাজনৈতিক জীবনের সমাপ্তির কথা জানান রাজ।
একই সঙ্গে তিনি নতুন সরকারকে শুভেচ্ছাও জানিয়েছেন। পোস্টে রাজ লেখেন, ‘জীবনে যখনই কোনও দায়িত্ব পেয়েছি নিষ্ঠা এবং সততার সঙ্গে পালন করেছি৷ এক জন পরিচালক হিসাবে সিনেমার মাধ্যমে মানুষকে সব সময়ে আনন্দ দেওয়ার চেষ্টা করেছি। কখনও হেরেছি। কখনও জিতেছি। ২০২১-এ আমার রাজনৈতিক জীবনে পদার্পণ৷ মানুষ আমাকে সুযোগ দিয়েছিলেন কাজ করার। পাঁচ বছর ধরে সেই ভাবেই বিধায়কের দায়িত্ব পালন করার চেষ্টা করে গিয়েছি। সেই অধ্যায় শেষ হল ২০২৬-এ। সঙ্গে শেষ হল আমার রাজনৈতিক জীবনের পথচলা।’
মন্তব্য করুন