admin
২৩ নভেম্বর ২০২৫, ১:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আইরিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা, নেই তাসকিন

দুই ম্যাচের টেস্ট সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে এই দুই দল। রোববার (২৩ নভেম্বর) আসন্ন এই সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সর্বশেষ খেলা ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল থেকে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। আইরিশদের বিপক্ষে স্কোয়াডে নেই পেসার তাসকিন আহমেদ ও অলরাউন্ডার শামীম হোসেন পাটোয়ারি।

স্কোয়াডে নতুন করে ডাক পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন আহমেদ ও উইকেটরক্ষক ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন। এবারই প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেলেন অঙ্কন।

আগামী ২৭ নভেম্বর মাঠে গড়াবে সিরিজের প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচ ২৯ নভেম্বর। আর সিরিজের শেষ ম্যাচ হবে ২ ডিসেম্বর। সিরিজের সবগুলো ম্যাচ হবে চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট ল্যাফটেনেন্ট মতিউর রহমান স্টেডিয়াম।

বাংলাদেশ স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, কাজী নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর হাসান, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম, সাইফউদ্দিন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://fnewsbd.com/archives/4242" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহাম্মদপুরে প্রকাশ্য ছিনতাই, রিকশা থামিয়ে অস্ত্রের মুখে লুট

তারেক রহমান অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন: আসিফ নজরুল

বাজেট অধিবেশনেই সব কমিটি

চেন্নাইয়ে কারিনার দুই ভাইয়ের রক্ত পরীক্ষা, একজন লিভার ডোনেট করবেন

স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন সাদিক কায়েম

ঈদুল আজহার আগাম টিকিট বিক্রি শুরু, আজ মিলছে ২৩ মে’র টিকিট

বড় হচ্ছে কোরবানির বাজার

ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত দলের হামলায় ৩ র‌্যাব সদস্য আহত

জাতিসংঘে শান্তিরক্ষা ও বহুপাক্ষিক কূটনীতিতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

১০

ইরানে গোপনে হামলা চালিয়েছিল সংযুক্ত আরব আমিরাত

১১

সাবেক প্রতিমন্ত্রী রাসেল ও চুমকির আয়কর নথি জব্দের আদেশ

১২

ঈদযাত্রা নিরাপদ করতে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে: রেলমন্ত্রী

১৩

অন্তর্বর্তী সরকারের দেশবিরোধী বাণিজ্য চুক্তি নিয়ে প্রশ্ন, সংসদে নীরবতা কেন?

১৪

গাজীপুরের এক পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

১৫

জন্মদিনে মাঠে নেমেই নিজেকে উপহার দিলেন মুশফিক

১৬

নির্বাচনে ভরাডুবি, রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর

১৭

রাশিয়া-ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের

১৮

আহত জুলাই যোদ্ধাদের দেখতে ব্যাংককের হাসপাতালে জামায়াত আমির

১৯

রোববার থেকে শুরু পুলিশ সপ্তাহ, পদক পাচ্ছেন ১০৭ জন

২০