admin
২৫ নভেম্বর ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রিমিয়ার ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগে পরিবারসহ এইচ বি এম ইকবালের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রিমিয়ার ব্যাংকের বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চলমান অনুসন্ধানের প্রেক্ষাপটে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান এইচ বি এম ইকবালের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুদকের আবেদনের পর ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন। ইকবালের পাশাপাশি তার ছেলে, ভাই, বোনসহ মোট ১৯ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জানান, দুদকের উপপরিচালক মো. হোসাইন শরিফ বিদেশযাত্রা নিষেধাজ্ঞার আবেদন করেন। দুদকের আইনজীবী ইশতিয়াক আহমেদ শুনানিতে অংশ নেন এবং আদালত আবেদনটি মঞ্জুর করেন।

নিষেধাজ্ঞার আওতায় থাকা পরিবারের সদস্যরা হলেন— এইচ বি এম ইকবালের ছেলে মোহাম্মদ ইমরান ইকবাল, ভাই মঈন ইকবাল, বোন নওরীন ইকবাল, আরিফ আলম, ফৌজিয়া রেকজা বানু।

এ ছাড়াও ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে রয়েছেন— বর্তমান এমডি আবু জাফর; সাবেক এমডিরা: খন্দকার ফজলে রশিদ, কাজী আবদুল মজিদ, এম শাহ আলম সারোয়ার, নিয়াজ হাবীব, মাসিহুল হক চৌধুরী, এ কে এম মাজেদুর রহমান, ড. এম রিয়াজুল করিম; অতিরিক্ত এমডিরা: সৈয়দ নওশের আলী, শহীদ হোসেন মল্লিক, শাহেদ সেকান্দার, শামসুদ্দিন চৌধুরী, ফরিদা ইয়াসমিন; গুলশান শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ এম ওমর খসরু।

দুদকের আবেদনে বলা হয়েছে— ইকবাল ও তার পরিবারের সদস্যরা যোগসাজশে ব্যাংকের প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখার ভাড়া বাবদ ১,৪৩৭ কোটি টাকা আত্মসাৎ করেছেন। স্টেশনারি খাতে ব্যয় দেখিয়ে আরও ১,৯৫০ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। অভিযোগ রয়েছে, প্রিমিয়ার ব্যাংক থেকে মোট ২০ হাজার কোটি টাকা পাচার হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ঋণ বিতরণ দেখিয়ে আত্মসাৎ: ৪,৮১৮ কোটি টাকা। ভুয়া এফডিআর খুলে অতিরিক্ত মুনাফা দিয়ে শত কোটি টাকা আত্মসাৎ। ব্যাংক ফাউন্ডেশন, বিপিএল ও টিভি বিজ্ঞাপন দেখিয়ে অর্থ লুটপাট ও বিদেশে পাচার।

দুদক জানায়, অভিযোগ–সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছাড়ার চেষ্টা করছেন বলে তথ্য পাওয়া গেছে। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান ব্যাহত হতে পারে—এ কারণেই তাদের বিরুদ্ধে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা প্রয়োজন হয়ে পড়ে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://fnewsbd.com/archives/4263" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহাম্মদপুরে প্রকাশ্য ছিনতাই, রিকশা থামিয়ে অস্ত্রের মুখে লুট

তারেক রহমান অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন: আসিফ নজরুল

বাজেট অধিবেশনেই সব কমিটি

চেন্নাইয়ে কারিনার দুই ভাইয়ের রক্ত পরীক্ষা, একজন লিভার ডোনেট করবেন

স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন সাদিক কায়েম

ঈদুল আজহার আগাম টিকিট বিক্রি শুরু, আজ মিলছে ২৩ মে’র টিকিট

বড় হচ্ছে কোরবানির বাজার

ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত দলের হামলায় ৩ র‌্যাব সদস্য আহত

জাতিসংঘে শান্তিরক্ষা ও বহুপাক্ষিক কূটনীতিতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

১০

ইরানে গোপনে হামলা চালিয়েছিল সংযুক্ত আরব আমিরাত

১১

সাবেক প্রতিমন্ত্রী রাসেল ও চুমকির আয়কর নথি জব্দের আদেশ

১২

ঈদযাত্রা নিরাপদ করতে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে: রেলমন্ত্রী

১৩

অন্তর্বর্তী সরকারের দেশবিরোধী বাণিজ্য চুক্তি নিয়ে প্রশ্ন, সংসদে নীরবতা কেন?

১৪

গাজীপুরের এক পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

১৫

জন্মদিনে মাঠে নেমেই নিজেকে উপহার দিলেন মুশফিক

১৬

নির্বাচনে ভরাডুবি, রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর

১৭

রাশিয়া-ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের

১৮

আহত জুলাই যোদ্ধাদের দেখতে ব্যাংককের হাসপাতালে জামায়াত আমির

১৯

রোববার থেকে শুরু পুলিশ সপ্তাহ, পদক পাচ্ছেন ১০৭ জন

২০