এফ নিউজ ডেস্ক
১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্বল কাঁধে বিশাল দায়িত্ব, ভার বহনের চেষ্টা করবো: মন্ত্রিপরিষদ সচিব

মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, আলহামদুলিল্লাহ দেশের একটা যুগসন্ধিক্ষণে আমার দুর্বল স্কন্ধে বিশাল দায়িত্ব পড়েছে। আমি সেটার ভার বহনের চেষ্টা করব ইনশাল্লাহ।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব।

নাসিমুল গনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, দেশের একটা যুগসন্ধিক্ষণে আমার দুর্বল স্কন্ধে (কাঁধে) বিশাল দায়িত্ব পড়েছে। আমি সেটার ভার বহনের চেষ্টা করবো ইনশাল্লাহ, আমার সাধ্যমতো। অতীতে যেভাবে কাজ করেছি, সেভাবেই কাজ করবো।’

নতুন মন্ত্রিসভার শপথসহ বিভিন্ন বিষয়ে প্রশ্রের উত্তরে মন্ত্রিপরিষদ সচিব বলেন, তালিকা পাওয়ার পরে তাদের জন্য যে অন্যান্য সাপোর্ট লাগে, একজন মন্ত্রী মহোদয় আসেন তার জন্য গাড়ি লাগে, একজন দেহরক্ষী থাকেন, তার বাসস্থান কোথায় হবে সেগুলোর ব্যবস্থা করতে হয়। তার সুরক্ষার ব্যবস্থা করতে হয়, তার অফিসকে অ্যালার্ট করতে হয়। তার নিজস্ব যে সমস্ত অফিসার কর্মচারী কাজ করবেন তাদের নিয়োগের ব্যবস্থা করতে হয়। এ সমস্ত কিছু দেখতে হয়।

এগুলোর জন্য প্রস্তুতি আছে কিনা সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, অবশ্যই, সরকার সব সময়ই প্রস্তুত থাকে, সরকার ফেল করে না।

নতুন মন্ত্রিপরিষদের শপথের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমি এখনো যোগদান সম্পন্ন করতে পারিনি। আপনারা জানেন যে সকালে দুই দফায় সংসদ সদস্যদের শপথ হবে। একটা তো তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন। তার পরবর্তীকালে সংস্কার সেটার জন্য শপথ নেবেন। বিকেলে যে মন্ত্রিসভার শপথ হবে। সেটার ব্যবস্থা করার জন্য আমরা এ মুহূর্তে উঠে পড়ে লেগে আছি মন্ত্রী পরিষদ বিভাগ।

আজকে নতুন মন্ত্রিপরিষদের তালিকা পাওয়া যাবে কিনা জানতে চাইলে নাসিমুল গনি বলেন, এটা নির্ভর করে যিনি ইনকামিং প্রধানমন্ত্রী হবেন তার ওপর, তার সিদ্ধান্তের ওপর। আমরা প্রস্তুতির জন্য আসছি। যখন নামগুলো আসবে তখন সবাই জানতে পারবেন।

অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, কতজনের মন্ত্রিসভা হবে সেটা উনারাই ভালো বুঝবেন। আমাদের একটা প্রস্তুতি থাকে, স্ট্যান্ডার্ড যে প্রক্রিয়া সেটাই হবে। নতুন কিছু নয়।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://fnewsbd.com/archives/4342" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহাম্মদপুরে প্রকাশ্য ছিনতাই, রিকশা থামিয়ে অস্ত্রের মুখে লুট

তারেক রহমান অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন: আসিফ নজরুল

বাজেট অধিবেশনেই সব কমিটি

চেন্নাইয়ে কারিনার দুই ভাইয়ের রক্ত পরীক্ষা, একজন লিভার ডোনেট করবেন

স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন সাদিক কায়েম

ঈদুল আজহার আগাম টিকিট বিক্রি শুরু, আজ মিলছে ২৩ মে’র টিকিট

বড় হচ্ছে কোরবানির বাজার

ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত দলের হামলায় ৩ র‌্যাব সদস্য আহত

জাতিসংঘে শান্তিরক্ষা ও বহুপাক্ষিক কূটনীতিতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

১০

ইরানে গোপনে হামলা চালিয়েছিল সংযুক্ত আরব আমিরাত

১১

সাবেক প্রতিমন্ত্রী রাসেল ও চুমকির আয়কর নথি জব্দের আদেশ

১২

ঈদযাত্রা নিরাপদ করতে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে: রেলমন্ত্রী

১৩

অন্তর্বর্তী সরকারের দেশবিরোধী বাণিজ্য চুক্তি নিয়ে প্রশ্ন, সংসদে নীরবতা কেন?

১৪

গাজীপুরের এক পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

১৫

জন্মদিনে মাঠে নেমেই নিজেকে উপহার দিলেন মুশফিক

১৬

নির্বাচনে ভরাডুবি, রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর

১৭

রাশিয়া-ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের

১৮

আহত জুলাই যোদ্ধাদের দেখতে ব্যাংককের হাসপাতালে জামায়াত আমির

১৯

রোববার থেকে শুরু পুলিশ সপ্তাহ, পদক পাচ্ছেন ১০৭ জন

২০