এফ নিউজ ডেস্ক
২১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শহীদ মিনারে গিয়ে জামায়াত নিজেদের রিব্র্যান্ডিং করেছে: শিক্ষামন্ত্রী

বাংলাদেশ জামায়াতে ইসলামী শহীদ মিনারে যাওয়ায় বিশ্বাস না করলেও এখন সেখানে যাওয়া শুরু করেছে এবং এর মাধ্যমে তারা নিজেদের ‘রিব্র্যান্ডিং’ বা নতুনভাবে উপস্থাপনের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুরে পিটিআই মিলনায়তনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই সভার আয়োজন করে।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামীর বাংলাদেশ গড়তে আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান যে রূপকল্প নিয়ে কাজ করছেন, সেখানে আমরা পরিবর্তনের চিত্র দেখতে পাচ্ছি। গতকাল একটি সুন্দর দৃশ্য দেখলাম, জামায়াত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে গিয়েছে। এটি একটি কমপ্লিট রিব্র্যান্ডিং। তারা আসলে নিজেদের নতুনভাবে তুলে ধরার চেষ্টা করছে।’ তিনি আরও উল্লেখ করেন, জামায়াত শহীদ মিনারে যাওয়ার প্রথায় বিশ্বাসী না হলেও বর্তমান প্রেক্ষাপটে তারা এই যাত্রা শুরু করেছে।

শিক্ষকদের উদ্দেশে এহছানুল হক মিলন বলেন, আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য শিক্ষকদের চিরাচরিত প্রথার বাইরে এসে ‘আউট অব দ্য বক্স’ চিন্তা করতে হবে। শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করার শপথ নিতে হবে শিক্ষকদেরই। তিনি গুরুত্বারোপ করেন যে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা যদি প্রতিটি শিক্ষার্থীকে নিজের সন্তানের মতো করে শিক্ষা দেন, তবে একজন শিশুও ঝরে পড়বে না। বর্তমান শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী ও আমূল পরিবর্তন করা অপরিহার্য বলেও তিনি মন্তব্য করেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষাপ্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আলোচনা সভা শেষে ভাষা শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://fnewsbd.com/archives/4355" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহাম্মদপুরে প্রকাশ্য ছিনতাই, রিকশা থামিয়ে অস্ত্রের মুখে লুট

তারেক রহমান অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন: আসিফ নজরুল

বাজেট অধিবেশনেই সব কমিটি

চেন্নাইয়ে কারিনার দুই ভাইয়ের রক্ত পরীক্ষা, একজন লিভার ডোনেট করবেন

স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন সাদিক কায়েম

ঈদুল আজহার আগাম টিকিট বিক্রি শুরু, আজ মিলছে ২৩ মে’র টিকিট

বড় হচ্ছে কোরবানির বাজার

ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত দলের হামলায় ৩ র‌্যাব সদস্য আহত

জাতিসংঘে শান্তিরক্ষা ও বহুপাক্ষিক কূটনীতিতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

১০

ইরানে গোপনে হামলা চালিয়েছিল সংযুক্ত আরব আমিরাত

১১

সাবেক প্রতিমন্ত্রী রাসেল ও চুমকির আয়কর নথি জব্দের আদেশ

১২

ঈদযাত্রা নিরাপদ করতে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে: রেলমন্ত্রী

১৩

অন্তর্বর্তী সরকারের দেশবিরোধী বাণিজ্য চুক্তি নিয়ে প্রশ্ন, সংসদে নীরবতা কেন?

১৪

গাজীপুরের এক পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

১৫

জন্মদিনে মাঠে নেমেই নিজেকে উপহার দিলেন মুশফিক

১৬

নির্বাচনে ভরাডুবি, রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর

১৭

রাশিয়া-ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের

১৮

আহত জুলাই যোদ্ধাদের দেখতে ব্যাংককের হাসপাতালে জামায়াত আমির

১৯

রোববার থেকে শুরু পুলিশ সপ্তাহ, পদক পাচ্ছেন ১০৭ জন

২০