এফ নিউজ ডেস্ক
৫ মার্চ ২০২৬, ৮:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

উত্তর কোরিয়াকে রুখতে প্রস্তুত লাল-সবুজের মেয়েরা, বাটলার বললেন-‘আই হ্যাভ আ প্ল্যান’

শক্তিশালী উত্তর কোরিয়ার মুখোমুখি হওয়ার আগে এক সংবাদ সম্মেলনে আত্মবিশ্বাসী ও কৌশলী অবস্থানের কথা জানিয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের ইংলিশ কোচ পিটার বাটলার। তিনবারের এশিয়া কাপ জয়ী দলের বিপক্ষে মাঠে নামার আগে লাল-সবুজ প্রতিনিধিরা কেবল ভাগ্যের ওপর নয়, বরং নিজেদের দক্ষতা ও কঠোর পরিশ্রমের ওপরই ভরসা রাখছেন।

সিডনি ওয়েস্টার্ন স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে বাটলার প্রতিপক্ষের শক্তির প্রশংসা করলেও নিজের দলকে নিয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন। তিনি বলেন, উত্তর কোরিয়া টেকনিক্যালি অসাধারণ এবং প্রতিভাবান এক দল। ফিফা র‍্যাঙ্কিংয়ে বিশ্বে ৯ নম্বর এবং এশিয়ায় জাপানের ঠিক পরেই তাদের অবস্থান। তারা এই টুর্নামেন্টের অন্যতম ফেভারিট, এটা অস্বীকার করার উপায় নেই।

তবে প্রতিপক্ষ শক্তিশালী বলে শুরু থেকেই রক্ষণাত্মক হয়ে বসে থাকার পক্ষে নন তিনি। বাটলার স্পষ্ট করে দিয়েছেন, গোল হজম করার ভয় থাকলেও তিনি চান তার শিষ্যরা মাঠে সক্রিয় থাকুক এবং আক্রমণাত্মক মানসিকতা বজায় রাখুক। আগামীকালকের ম্যাচে মূল একাদশে কিছু পরিবর্তনের ইঙ্গিতও দিয়েছেন এই কোচ।

চীনের বিপক্ষে ২-০ গোলে হারলেও বাংলাদেশের লড়াকু পারফরম্যান্স সমর্থকদের নজর কেড়েছে। সেই ম্যাচের ভুলগুলো শুধরে নিয়ে মাঠে নামতে মুখিয়ে আছেন অধিনায়ক আফঈদা খন্দকার। তিনি জানান, কোচের গেম প্ল্যান অনুযায়ী মাঠে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবেন তারা। ফলাফল যা-ই হোক, মাঠের লড়াইয়ে কোনো আপস করতে রাজি নয় দলটি।

সংবাদ সম্মেলনে বাফুফের নারী উইং প্রধান মাহফুজা আক্তারের সাম্প্রতিক বিতর্কিত মন্তব্য নিয়ে প্রশ্ন তোলা হলে বাটলার বেশ কড়া অবস্থান নেন। চীনের ফুটবলারদের নিয়ে করা সেই মন্তব্যকে ‘ভুল এবং অসম্মানজনক’ আখ্যা দিয়ে তিনি জানান, পেশাদার ফুটবলে এমন মন্তব্য অযৌক্তিক। তার পুরো মনোযোগ এখন মাঠের খেলায় এবং শিষ্যদের মানসিকভাবে চাঙা রাখায়।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://fnewsbd.com/archives/4515" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহাম্মদপুরে প্রকাশ্য ছিনতাই, রিকশা থামিয়ে অস্ত্রের মুখে লুট

তারেক রহমান অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন: আসিফ নজরুল

বাজেট অধিবেশনেই সব কমিটি

চেন্নাইয়ে কারিনার দুই ভাইয়ের রক্ত পরীক্ষা, একজন লিভার ডোনেট করবেন

স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন সাদিক কায়েম

ঈদুল আজহার আগাম টিকিট বিক্রি শুরু, আজ মিলছে ২৩ মে’র টিকিট

বড় হচ্ছে কোরবানির বাজার

ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত দলের হামলায় ৩ র‌্যাব সদস্য আহত

জাতিসংঘে শান্তিরক্ষা ও বহুপাক্ষিক কূটনীতিতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

১০

ইরানে গোপনে হামলা চালিয়েছিল সংযুক্ত আরব আমিরাত

১১

সাবেক প্রতিমন্ত্রী রাসেল ও চুমকির আয়কর নথি জব্দের আদেশ

১২

ঈদযাত্রা নিরাপদ করতে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে: রেলমন্ত্রী

১৩

অন্তর্বর্তী সরকারের দেশবিরোধী বাণিজ্য চুক্তি নিয়ে প্রশ্ন, সংসদে নীরবতা কেন?

১৪

গাজীপুরের এক পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

১৫

জন্মদিনে মাঠে নেমেই নিজেকে উপহার দিলেন মুশফিক

১৬

নির্বাচনে ভরাডুবি, রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর

১৭

রাশিয়া-ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের

১৮

আহত জুলাই যোদ্ধাদের দেখতে ব্যাংককের হাসপাতালে জামায়াত আমির

১৯

রোববার থেকে শুরু পুলিশ সপ্তাহ, পদক পাচ্ছেন ১০৭ জন

২০