এফ নিউজ ডেস্ক
১৭ মার্চ ২০২৬, ৯:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের সুযোগ রাখা হয়নি

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ও আনন্দমুখর হয়েছে। সড়কে উল্লেখযোগ্য কোনো যানজট নেই এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের সুযোগ রাখা হয়নি। সরকারের সমন্বিত প্রস্তুতির ফলে যাতায়াতে কোনো বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি বলে তিনি দাবি করেন।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় রাঙামাটি নদীর ওপর নির্মিত ‘গোমা সেতু’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, অল্প সময়ের মধ্যেই ঢাকা থেকে প্রায় দেড় কোটি মানুষ নিজ নিজ গন্তব্যে রওনা হয়েছেন। এত বিপুল সংখ্যক মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সরকার আগাম প্রস্তুতি নিয়েছে, যার সুফল এখন ভোগ করছেন যাত্রীরা।

আঞ্চলিক উন্নয়নের প্রসঙ্গে তিনি জানান, ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত মহাসড়ক সম্প্রসারণের কাজ শিগগিরই শুরু হবে। অবকাঠামো উন্নয়নকে দেশের সামগ্রিক অগ্রগতির জন্য অপরিহার্য উল্লেখ করে তিনি বলেন, উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করে।

নৌপথের নাব্যতা সংকট মোকাবিলায় সরকারের উদ্যোগ তুলে ধরে মন্ত্রী বলেন, প্রায় সাড়ে সাত হাজার কিলোমিটার নৌপথ নিয়মিত ড্রেজিংয়ের মাধ্যমে সচল রাখা হচ্ছে। বর্তমানে ১২০০ কিলোমিটার নদীতে খননকাজ চলছে এবং আরও সাড়ে চার হাজার কিলোমিটার নৌপথ খননের পরিকল্পনা রয়েছে। সদরঘাট থেকে দেশের বিভিন্ন রুটে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, বরিশাল-৬ আসনের সংসদ সদস্য আবুল হোসেন খান, বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান, জেলা প্রশাসক খায়রুল আলম সুমন, পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://fnewsbd.com/archives/4672" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহাম্মদপুরে প্রকাশ্য ছিনতাই, রিকশা থামিয়ে অস্ত্রের মুখে লুট

তারেক রহমান অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন: আসিফ নজরুল

বাজেট অধিবেশনেই সব কমিটি

চেন্নাইয়ে কারিনার দুই ভাইয়ের রক্ত পরীক্ষা, একজন লিভার ডোনেট করবেন

স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন সাদিক কায়েম

ঈদুল আজহার আগাম টিকিট বিক্রি শুরু, আজ মিলছে ২৩ মে’র টিকিট

বড় হচ্ছে কোরবানির বাজার

ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত দলের হামলায় ৩ র‌্যাব সদস্য আহত

জাতিসংঘে শান্তিরক্ষা ও বহুপাক্ষিক কূটনীতিতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

১০

ইরানে গোপনে হামলা চালিয়েছিল সংযুক্ত আরব আমিরাত

১১

সাবেক প্রতিমন্ত্রী রাসেল ও চুমকির আয়কর নথি জব্দের আদেশ

১২

ঈদযাত্রা নিরাপদ করতে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে: রেলমন্ত্রী

১৩

অন্তর্বর্তী সরকারের দেশবিরোধী বাণিজ্য চুক্তি নিয়ে প্রশ্ন, সংসদে নীরবতা কেন?

১৪

গাজীপুরের এক পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

১৫

জন্মদিনে মাঠে নেমেই নিজেকে উপহার দিলেন মুশফিক

১৬

নির্বাচনে ভরাডুবি, রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর

১৭

রাশিয়া-ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের

১৮

আহত জুলাই যোদ্ধাদের দেখতে ব্যাংককের হাসপাতালে জামায়াত আমির

১৯

রোববার থেকে শুরু পুলিশ সপ্তাহ, পদক পাচ্ছেন ১০৭ জন

২০