এফ নিউজ ডেস্ক
৯ মে ২০২৬, ৫:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জন্মদিনে মাঠে নেমেই নিজেকে উপহার দিলেন মুশফিক

৩৯তম জন্মদিনে কেক কাটার উৎসব সেরে মাঠে নেমে নিজেই নিজেকে উপহার দিলেন মুশফিকুর রহিম। পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্টের দ্বিতীয় দিনে ক্যারিয়ারের ২৯তম ফিফটি তুলেছেন এই অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার।

 

প্রথম দিনের খেলা শেষে ৪৮ রানে অপরাজিত ছিলেন মুশফিক। ফিফটির জন্য মাত্র ২ রান দরকার থাকলেও আগের দিন ১০৪ বল খেলা এই ব্যাটারকে ফিফটি স্পর্শ করতে আরও ১০ বল খেলতে হয়েছে।

দ্বিতীয় দিনের শুরুতে অন্যপ্রান্তে লিটন কুমার দাস রীতিমতো ঝড় তোলেন। শাহিন শাহ আফ্রিদির করা দিনের দ্বিতীয় ওভারের প্রথম তিন বলে টানা তিনটি বাউন্ডারি মারেন তিনি। পঞ্চম উইকেটে মুশফিকের সঙ্গে ৬২ রানের জুটি গড়েন লিটন। তবে ৩৩ রান করার পর দায়িত্বহীন একটি শটে ফিরে যান তিনি। সে সময় বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৩৩৮ রানে।

প্রথম দিনের শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। মাত্র ৩১ রানের মধ্যে মাহমুদুল হাসান ও সাদমান ইসলাম — দুজনই প্যাভিলিয়নে ফিরে যান। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১০১ রান করে আউট হলে মাঠে আসেন মুশফিক। চতুর্থ উইকেটে মুমিনুল হকের সঙ্গে ৭৫ রানের জুটি গড়েন তিনি। সেঞ্চুরির সম্ভাবনা তৈরি করে শেষ বিকেলে হতাশ করেন মুমিনুল — ব্যক্তিগত ৯১ রানে নোমান আলীর এলবিডব্লুর ফাঁদে পড়েন এই বাঁহাতি ব্যাটার।

প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশ ৪ উইকেট হারিয়ে ৩০১ রান করেছিল।

লিটন ফেরার পরও এক প্রান্ত আগলে ধরে রেখেছেন মুশফিক। দুর্দান্ত ফর্মে থাকা এই ব্যাটার গত নভেম্বরে নিজের শততম টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন। এবার জন্মদিনের দিনটিকে স্মরণীয় করে রাখতে ১৪তম টেস্ট সেঞ্চুরির অপেক্ষায় মুশফিকুর রহিম।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://fnewsbd.com/archives/5147" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহাম্মদপুরে প্রকাশ্য ছিনতাই, রিকশা থামিয়ে অস্ত্রের মুখে লুট

তারেক রহমান অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন: আসিফ নজরুল

বাজেট অধিবেশনেই সব কমিটি

চেন্নাইয়ে কারিনার দুই ভাইয়ের রক্ত পরীক্ষা, একজন লিভার ডোনেট করবেন

স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন সাদিক কায়েম

ঈদুল আজহার আগাম টিকিট বিক্রি শুরু, আজ মিলছে ২৩ মে’র টিকিট

বড় হচ্ছে কোরবানির বাজার

ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত দলের হামলায় ৩ র‌্যাব সদস্য আহত

জাতিসংঘে শান্তিরক্ষা ও বহুপাক্ষিক কূটনীতিতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

১০

ইরানে গোপনে হামলা চালিয়েছিল সংযুক্ত আরব আমিরাত

১১

সাবেক প্রতিমন্ত্রী রাসেল ও চুমকির আয়কর নথি জব্দের আদেশ

১২

ঈদযাত্রা নিরাপদ করতে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে: রেলমন্ত্রী

১৩

অন্তর্বর্তী সরকারের দেশবিরোধী বাণিজ্য চুক্তি নিয়ে প্রশ্ন, সংসদে নীরবতা কেন?

১৪

গাজীপুরের এক পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

১৫

জন্মদিনে মাঠে নেমেই নিজেকে উপহার দিলেন মুশফিক

১৬

নির্বাচনে ভরাডুবি, রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর

১৭

রাশিয়া-ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের

১৮

আহত জুলাই যোদ্ধাদের দেখতে ব্যাংককের হাসপাতালে জামায়াত আমির

১৯

রোববার থেকে শুরু পুলিশ সপ্তাহ, পদক পাচ্ছেন ১০৭ জন

২০