এফ নিউজ ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৫, ৬:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জুলাই সনদ: ভিন্ন ভিন্ন পদ্ধতির কথা বলেছে বিএনপি-জামায়াত-এনসিপি

জুলাই জাতীয় সনদের সংবিধান-সংশ্লিষ্ট সংস্কার প্রস্তাব বাস্তবায়নের উপায় নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দিনব্যাপী বৈঠকে কোনো সমঝোতা হয়নি।

 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে আয়োজিত এই বৈঠকে অংশ নেয় ৩০টি রাজনৈতিক দল। সকাল সাড়ে ১১টা থেকে শুরু হয়ে মধ্যাহ্নভোজ বিরতির পর সন্ধ্যা পর্যন্ত আলোচনা চলে। তবে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিজেদের অবস্থানে অনড় থাকে।

সংবিধান-সম্পর্কিত প্রস্তাব বাস্তবায়নে বিএনপি মনে করে, আগামী জাতীয় সংসদ ছাড়া কোনো সাংবিধানিক পথ নেই। অন্যদিকে জামায়াতে ইসলামী বলছে, রাষ্ট্রপতির বিশেষ আদেশ বা গণভোটের মাধ্যমে নির্বাচনের আগেই এটি কার্যকর করতে হবে। এনসিপি দাবি করছে, গণপরিষদ গঠন করে নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমেই টেকসই বাস্তবায়ন সম্ভব।

আলোচনায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, ‘বিশেষ সাংবিধানিক আদেশ বা গণভোট ছাড়া এ সংস্কারের আইনি ভিত্তি দাঁড়াবে না। এতে বিপ্লব ব্যর্থ হবে।’ অন্যদিকে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন জানান, ‘পুরোনো সংবিধানের ঘষামাজায় কাজ হবে না, নতুন সংবিধানই একমাত্র পথ।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ পাল্টা যুক্তি দিয়ে বলেন, ‘দেশে সাংবিধানিক ধারাবাহিকতা বিদ্যমান। এই অবস্থায় বিশেষ আদেশ বা গণভোট সাংবিধানিকভাবে অগ্রহণযোগ্য। এখন সনদ কার্যকর করা হলে দেশে দুটি সংবিধান চলবে এবং যেকোনো নাগরিক আদালতে তা চ্যালেঞ্জ করতে পারবে।’ তিনি প্রস্তাব দেন, সব দল এখন সনদে স্বাক্ষর করুক এবং আগামী সংসদ নির্বাচনী ইশতেহারে এর বাস্তবায়নের অঙ্গীকার করুক।

ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বৈঠকের শেষে জানান, আলোচনা মুলতবি রাখা হয়েছে। আগামী রোববার আবার বৈঠক হবে। তবে তিনি বলেন, দুটি বিষয়ে ঐকমত্য হয়েছে—সংবিধান-সংশ্লিষ্ট নয় এমন প্রস্তাব অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশে বাস্তবায়ন করা যাবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আদেশ-বিধি প্রণয়নের মাধ্যমে বাস্তবায়নযোগ্য বিষয়গুলো সরকার ও কর্তৃপক্ষ বাস্তবায়ন করতে পারবে।

অধ্যাপক আলী রীয়াজ আরও জানান, সনদের চূড়ান্ত ভাষ্য রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে। আগামী শনিবার বিকেল পাঁচটার মধ্যে প্রতিটি দলকে দুজন করে স্বাক্ষরকারীর নাম পাঠাতে অনুরোধ জানানো হয়েছে। তবে বাস্তবায়ন পদ্ধতি চূড়ান্ত না হওয়ায় সব দল সনদে সই করবে কি না, তা নিয়ে সংশয় রয়ে গেছে

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://fnewsbd.com/archives/4086" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহাম্মদপুরে প্রকাশ্য ছিনতাই, রিকশা থামিয়ে অস্ত্রের মুখে লুট

তারেক রহমান অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন: আসিফ নজরুল

বাজেট অধিবেশনেই সব কমিটি

চেন্নাইয়ে কারিনার দুই ভাইয়ের রক্ত পরীক্ষা, একজন লিভার ডোনেট করবেন

স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন সাদিক কায়েম

ঈদুল আজহার আগাম টিকিট বিক্রি শুরু, আজ মিলছে ২৩ মে’র টিকিট

বড় হচ্ছে কোরবানির বাজার

ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত দলের হামলায় ৩ র‌্যাব সদস্য আহত

জাতিসংঘে শান্তিরক্ষা ও বহুপাক্ষিক কূটনীতিতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

১০

ইরানে গোপনে হামলা চালিয়েছিল সংযুক্ত আরব আমিরাত

১১

সাবেক প্রতিমন্ত্রী রাসেল ও চুমকির আয়কর নথি জব্দের আদেশ

১২

ঈদযাত্রা নিরাপদ করতে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে: রেলমন্ত্রী

১৩

অন্তর্বর্তী সরকারের দেশবিরোধী বাণিজ্য চুক্তি নিয়ে প্রশ্ন, সংসদে নীরবতা কেন?

১৪

গাজীপুরের এক পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

১৫

জন্মদিনে মাঠে নেমেই নিজেকে উপহার দিলেন মুশফিক

১৬

নির্বাচনে ভরাডুবি, রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর

১৭

রাশিয়া-ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের

১৮

আহত জুলাই যোদ্ধাদের দেখতে ব্যাংককের হাসপাতালে জামায়াত আমির

১৯

রোববার থেকে শুরু পুলিশ সপ্তাহ, পদক পাচ্ছেন ১০৭ জন

২০