এফ নিউজ ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৫, ৫:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জুলাই-আগস্টে ৫ মন্ত্রণালয় ও বিভাগের প্রকল্প বাস্তবায়ন হার ‘শূন্য’

চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে ৫টি মন্ত্রণালয় ও বিভাগের কোনো প্রকল্পেই এখনো এক টাকাও খরচ করা হয়নি। প্রায় ২ হাজার ২০০ কোটি টাকার বরাদ্দ থাকলেও জুলাই-আগস্ট এই দুই মাসে প্রকল্প বাস্তবায়ন হার ‘শূন্য’ দেখা গেছে।

 

পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এডিপি বাস্তবায়নে পিছিয়ে থাকা এই পাঁচ মন্ত্রণালয় ও বিভাগ হলো- জননিরাপত্তা বিভাগ, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং সংসদ সচিবালয়।

আইএমইডির তথ্য অনুযায়ী, জননিরাপত্তা বিভাগের ১৪টি প্রকল্পে বরাদ্দ রাখা হয়েছে ১ হাজার ১৮৪ কোটি টাকা, তবে খরচ হয়নি কিছুই। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের ১০টি প্রকল্পে ৮৬৭ কোটি টাকা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৪ প্রকল্পে ১২১ কোটি টাকা, দুদকের ২ প্রকল্পে প্রায় ১০ কোটি টাকা এবং সংসদ সচিবালয়ের ২ প্রকল্পে ২০ লাখ টাকা বরাদ্দ থাকলেও বাস্তবায়নের অগ্রগতি নেই। সব মিলিয়ে এই পাঁচ মন্ত্রণালয় ও বিভাগে বরাদ্দের পরিমাণ ২ হাজার ১৮২ কোটি টাকা।

অন্যদিকে, চলতি অর্থবছরে মোট ২ লাখ ৩৮ হাজার ৬৯৫ কোটি টাকার এডিপি হাতে নেওয়া হয়েছে, যার আওতায় ১ হাজার ১৯৮টি প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। এর মধ্যে প্রথম দুই মাসে সার্বিক বাস্তবায়ন হার মাত্র ২ দশমিক ৩৯ শতাংশ, যা গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে কম। এ সময়ে মোট ব্যয় হয়েছে ৫ হাজার ৭১৪ কোটি টাকা- আগের বছরের তুলনায় ১ হাজার ৪২৯ কোটি টাকা কম।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://fnewsbd.com/archives/4128" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহাম্মদপুরে প্রকাশ্য ছিনতাই, রিকশা থামিয়ে অস্ত্রের মুখে লুট

তারেক রহমান অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন: আসিফ নজরুল

বাজেট অধিবেশনেই সব কমিটি

চেন্নাইয়ে কারিনার দুই ভাইয়ের রক্ত পরীক্ষা, একজন লিভার ডোনেট করবেন

স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন সাদিক কায়েম

ঈদুল আজহার আগাম টিকিট বিক্রি শুরু, আজ মিলছে ২৩ মে’র টিকিট

বড় হচ্ছে কোরবানির বাজার

ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত দলের হামলায় ৩ র‌্যাব সদস্য আহত

জাতিসংঘে শান্তিরক্ষা ও বহুপাক্ষিক কূটনীতিতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

১০

ইরানে গোপনে হামলা চালিয়েছিল সংযুক্ত আরব আমিরাত

১১

সাবেক প্রতিমন্ত্রী রাসেল ও চুমকির আয়কর নথি জব্দের আদেশ

১২

ঈদযাত্রা নিরাপদ করতে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে: রেলমন্ত্রী

১৩

অন্তর্বর্তী সরকারের দেশবিরোধী বাণিজ্য চুক্তি নিয়ে প্রশ্ন, সংসদে নীরবতা কেন?

১৪

গাজীপুরের এক পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

১৫

জন্মদিনে মাঠে নেমেই নিজেকে উপহার দিলেন মুশফিক

১৬

নির্বাচনে ভরাডুবি, রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর

১৭

রাশিয়া-ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের

১৮

আহত জুলাই যোদ্ধাদের দেখতে ব্যাংককের হাসপাতালে জামায়াত আমির

১৯

রোববার থেকে শুরু পুলিশ সপ্তাহ, পদক পাচ্ছেন ১০৭ জন

২০