এফ নিউজ ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৫, ৫:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিজ জেলায় অবাঞ্ছিত ঘোষণা, কুশপুত্তলিকা দাহ

বিএনপি ও জাতীয় নেতৃবৃন্দকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে চাঁদপুরের শাহরাস্তিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের কর্মী–সমর্থকরা।

 

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় শাহরাস্তি পৌর শহরের কালিয়াপাড়া বাজার থেকে মিছিলটি শুরু হয়ে চাঁদপুর–কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ শেষে শাহরাস্তি গেট দোয়াভাঙ্গা এলাকায় গিয়ে শেষ হয়। এতে বিএনপির স্থানীয় নেতাকর্মী ছাড়াও ক্ষুব্ধ জনতা অংশ নেন। সমাবেশে অংশগ্রহণকারীরা নাসীরুদ্দীন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করেন এবং তার কুশপুত্তলিকা দাহ করেন।

বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আগামী দিনে শাহরাস্তির মাটিতে নাসীরুদ্দীন পাটোয়ারীকে সর্বাত্মক প্রতিরোধ করা হবে। এই নাসিরের ঠিকানা শাহরাস্তিতে হবে না। আজকের বিক্ষোভ সমাবেশ থেকে তাকে অবাঞ্ছিত ঘোষণা করছি।’

বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি নাসীরুদ্দীন পাটোয়ারী স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। তারা বলেন, জাতীয় দলের শীর্ষ নেতাদের নিয়ে এ ধরনের অবমাননাকর বক্তব্য অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।

তাদের অভিযোগ, নাসীর রাজনৈতিক ভবিষ্যৎ গড়ার প্রয়াসে দায়িত্বজ্ঞানহীনভাবে বক্তব্য দিচ্ছেন। জাতীয় ইস্যুতে মত প্রকাশের নামে তিনি বিএনপি নেতাদের নিয়ে অশ্রাব্য মন্তব্য করে নিজেকে বিতর্কিত করছেন। এতে বিএনপির লাখো নেতাকর্মীর হৃদয় ক্ষতবিক্ষত হয়েছে বলে বক্তারা দাবি করেন।

ভবিষ্যতে এ ধরনের উসকানিমূলক বক্তব্য থেকে বিরত থাকার জন্য নাসীরকে সতর্ক করেন তারা।

যুবনেতা মহিউদ্দিন বাহারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন যুবনেতা মাসুদ কবির, শ্রমিক নেতা মানিক হোসেন, ছাত্রনেতা মহিন উদ্দিন জিয়া, ফরহাদ হোসেন ও স্বেচ্ছাসেবক দলের নেতা মাহমুদুল হাসান কিরনসহ আরও অনেকে।

উল্লেখ্য, নাসীরুদ্দীন পাটোয়ারীর বাড়ি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের উল্লাশ্বর গ্রামে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://fnewsbd.com/archives/4151" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহাম্মদপুরে প্রকাশ্য ছিনতাই, রিকশা থামিয়ে অস্ত্রের মুখে লুট

তারেক রহমান অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন: আসিফ নজরুল

বাজেট অধিবেশনেই সব কমিটি

চেন্নাইয়ে কারিনার দুই ভাইয়ের রক্ত পরীক্ষা, একজন লিভার ডোনেট করবেন

স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন সাদিক কায়েম

ঈদুল আজহার আগাম টিকিট বিক্রি শুরু, আজ মিলছে ২৩ মে’র টিকিট

বড় হচ্ছে কোরবানির বাজার

ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত দলের হামলায় ৩ র‌্যাব সদস্য আহত

জাতিসংঘে শান্তিরক্ষা ও বহুপাক্ষিক কূটনীতিতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

১০

ইরানে গোপনে হামলা চালিয়েছিল সংযুক্ত আরব আমিরাত

১১

সাবেক প্রতিমন্ত্রী রাসেল ও চুমকির আয়কর নথি জব্দের আদেশ

১২

ঈদযাত্রা নিরাপদ করতে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে: রেলমন্ত্রী

১৩

অন্তর্বর্তী সরকারের দেশবিরোধী বাণিজ্য চুক্তি নিয়ে প্রশ্ন, সংসদে নীরবতা কেন?

১৪

গাজীপুরের এক পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

১৫

জন্মদিনে মাঠে নেমেই নিজেকে উপহার দিলেন মুশফিক

১৬

নির্বাচনে ভরাডুবি, রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর

১৭

রাশিয়া-ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের

১৮

আহত জুলাই যোদ্ধাদের দেখতে ব্যাংককের হাসপাতালে জামায়াত আমির

১৯

রোববার থেকে শুরু পুলিশ সপ্তাহ, পদক পাচ্ছেন ১০৭ জন

২০