admin
২৫ অক্টোবর ২০২৫, ৮:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শেখ মুজিব যা পারেনি মেয়ে তা করে গেছে: প্রেস সচিব

শেখ মুজিব বাকশাল কায়েম করে যা করতে পারেনি, মেয়ে শেখ হাসিনা তাই করে গেছেন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিগত ফ্যাসিস্ট শাসনামলে ইংরেজি পত্রিকার সংকট ছিল বলেও জানান তিনি।

শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর শিল্পকলা অ্যাকাডেমিতে দৈনিক নয়া দিগন্তের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নয়া দিগন্ত ফ্যাসিবাদী সময়ের বলিষ্ঠ কণ্ঠস্বরের একটি। তাদের অবর্ণনীয় অত্যাচারের মধ্যে দিয়ে যেতে হয়। এসব আমাদের লিপিবদ্ধ করে রাখা উচিত। অথচ তা করছি না।

প্রেস সচিব বলেন, শেখ হাসিনার বাবা বাকশাল কায়েম করেও যা পারেনি তা হাসিনা করতে সক্ষম হয়েছে। তখনকার সব সংবাদমাধ্যম একসাথে একই বয়াত তৈরি করতো। ইউনিক ফর্মুলায় বাকশাল কায়েম করেছিল হাসিনা।

একটি দেশের জন্য, বিপ্লবের জন্য সংবাদপত্র অনেকটাই জরুরি জানিয়ে তিনি বলেন, ইংরেজিতে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লেখার মত কেউই ছিল না। একটা ইংরেজি পত্রিকাও তখন হাসিনার বিরুদ্ধে কথা বলতে সাহস পায়নি। দমনপীড়নের গল্পগুলো ইংরেজি পত্রিকায় আসার দরকার ছিল। একটি ন্যারেটিভ আমাদের উপর চাপিয়ে দেয়া হয়েছিল। প্রতিবাদ করাটা ন্যায়ের অংশ, অথচ হাসিনা সেটাকে অপরাধ হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। এসব লিখে রাখাটা আমাদের নৈতিক দায়িত্ব।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://fnewsbd.com/archives/4185" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহাম্মদপুরে প্রকাশ্য ছিনতাই, রিকশা থামিয়ে অস্ত্রের মুখে লুট

তারেক রহমান অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন: আসিফ নজরুল

বাজেট অধিবেশনেই সব কমিটি

চেন্নাইয়ে কারিনার দুই ভাইয়ের রক্ত পরীক্ষা, একজন লিভার ডোনেট করবেন

স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন সাদিক কায়েম

ঈদুল আজহার আগাম টিকিট বিক্রি শুরু, আজ মিলছে ২৩ মে’র টিকিট

বড় হচ্ছে কোরবানির বাজার

ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত দলের হামলায় ৩ র‌্যাব সদস্য আহত

জাতিসংঘে শান্তিরক্ষা ও বহুপাক্ষিক কূটনীতিতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

১০

ইরানে গোপনে হামলা চালিয়েছিল সংযুক্ত আরব আমিরাত

১১

সাবেক প্রতিমন্ত্রী রাসেল ও চুমকির আয়কর নথি জব্দের আদেশ

১২

ঈদযাত্রা নিরাপদ করতে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে: রেলমন্ত্রী

১৩

অন্তর্বর্তী সরকারের দেশবিরোধী বাণিজ্য চুক্তি নিয়ে প্রশ্ন, সংসদে নীরবতা কেন?

১৪

গাজীপুরের এক পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

১৫

জন্মদিনে মাঠে নেমেই নিজেকে উপহার দিলেন মুশফিক

১৬

নির্বাচনে ভরাডুবি, রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর

১৭

রাশিয়া-ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের

১৮

আহত জুলাই যোদ্ধাদের দেখতে ব্যাংককের হাসপাতালে জামায়াত আমির

১৯

রোববার থেকে শুরু পুলিশ সপ্তাহ, পদক পাচ্ছেন ১০৭ জন

২০