admin
২৫ অক্টোবর ২০২৫, ৮:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অবশেষে অস্ট্রেলিয়া সিরিজে শূন্যের গণ্ডি পেরোলেন কোহলি

টানা দুই ম্যাচে ‘ডাক’। শূন্যের হ্যাটট্রিকের শঙ্কাও ছিল। তবে সেটি হতে দিলেন না ভিরাট কোহলি। শনিবার (২৫ অক্টোবর) সিডনিতে সিরিজের শেষ ম্যাচে ব্যাট হাতে অবশেষে রানের দেখা পেলেন ‘কিং’।

ইনিংসের একাদশতম ওভারের তৃতীয় বলে হ্যাজলউডের বলে সিঙ্গেল নেন কোহলি। তারপরেই স্মিত এক হাসি। মুষ্টিবদ্ধ হাতের ইশারায় কিছুটা দুষ্টুমির ছলে মজাও করে বসলেন এ তারকা ব্যাটার। হয়ত বলতে চাইলেন, ‘দেখো ফের শূন্যে কাটা পড়িনি। রান এসেছে আমার ব্যাটে।’

এই সিঙ্গেল রান নেয়ার পর অবশ্য ধারাভাষ্যকারদের মুখেও শোনা গেল ভিরাটের হাসির নেপথ্যের সম্ভাব্য কারণ। তারাও হয়ত বলতে চাইলেন, ‘রাজার ব্যাটে রানখরার ইতি ঘটল’। পাশাপাশি ভিরাটের ক্যারিয়ারের অন্তিমলগ্নের বার্তাও দিলেন তারা। কমেন্ট্রিবক্স থেকে শোনা গেল সিডনির এই মাঠে হয়ত নিজের শেষ ওয়ানডে ম্যাচ খেলতে নেমেছেন ভিরাট। এই মাঠেই ২০১৫ সালের বিশ্বকাপে দুর্দান্ত এক শতরানের দেখা পেয়েছিলেন কোহলি।

এর আগে, টস জিতে আগে ব্যাট করতে নেমে ভারতকে ২৩৭ রানের টার্গেট দেয় অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যেই সিরিজ খুইয়েছে সফরকারী ভারত।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://fnewsbd.com/archives/4194" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহাম্মদপুরে প্রকাশ্য ছিনতাই, রিকশা থামিয়ে অস্ত্রের মুখে লুট

তারেক রহমান অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন: আসিফ নজরুল

বাজেট অধিবেশনেই সব কমিটি

চেন্নাইয়ে কারিনার দুই ভাইয়ের রক্ত পরীক্ষা, একজন লিভার ডোনেট করবেন

স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন সাদিক কায়েম

ঈদুল আজহার আগাম টিকিট বিক্রি শুরু, আজ মিলছে ২৩ মে’র টিকিট

বড় হচ্ছে কোরবানির বাজার

ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত দলের হামলায় ৩ র‌্যাব সদস্য আহত

জাতিসংঘে শান্তিরক্ষা ও বহুপাক্ষিক কূটনীতিতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

১০

ইরানে গোপনে হামলা চালিয়েছিল সংযুক্ত আরব আমিরাত

১১

সাবেক প্রতিমন্ত্রী রাসেল ও চুমকির আয়কর নথি জব্দের আদেশ

১২

ঈদযাত্রা নিরাপদ করতে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে: রেলমন্ত্রী

১৩

অন্তর্বর্তী সরকারের দেশবিরোধী বাণিজ্য চুক্তি নিয়ে প্রশ্ন, সংসদে নীরবতা কেন?

১৪

গাজীপুরের এক পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

১৫

জন্মদিনে মাঠে নেমেই নিজেকে উপহার দিলেন মুশফিক

১৬

নির্বাচনে ভরাডুবি, রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর

১৭

রাশিয়া-ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের

১৮

আহত জুলাই যোদ্ধাদের দেখতে ব্যাংককের হাসপাতালে জামায়াত আমির

১৯

রোববার থেকে শুরু পুলিশ সপ্তাহ, পদক পাচ্ছেন ১০৭ জন

২০