এফ নিউজ ডেস্ক
৬ ডিসেম্বর ২০২৫, ১:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আলোচনায় সামান্থার দেড় কোটি রুপির বিয়ের আংটি

সদ্য নির্মাতা রাজ নিদিমরুর সঙ্গে বিয়ে সেরেছেন দক্ষিণ ভারতীয় তারকা সামান্থা রুথ প্রভু। ১ ডিসেম্বর কোয়েম্বাটুরের ইশা যোগা সেন্টারে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। অনুষ্ঠান শেষে বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। পরে সামান্থা নিজেই তার ইনস্টাগ্রামে কিছু ছবি শেয়ার করেন। সেসব ছবির মধ্যে একটি ছবিতে মেহেদি হাতে সামান্থার আঙ্গুলে বিয়ের আংটি দেখা যাচ্ছিল।

এই ছবি শেয়ারের পর বিয়ের আংটি উঠে আসে সোশ্যাল মিডিয়ার আলোচনায়। সামান্থার বিয়ের আংটি নিয়ে কেন এত আলোচনা?

পিঙ্কভিলার প্রতিবেদনে বলা হয়, সামান্থার বিরল লোজেঞ্জ-কার্ট হীরের বিয়ের আংটির দাম প্রায় ১ কোটি ৫০ লাখ রুপি। তবে কেবল দাম নয় অসাধারণ পোর্ট্রেট কাট ডিজাইন ও গ্রিক জুয়েলারির কারণেও আংটিটি সবার নজর কেড়েছে।

লাল বেনারসি শাড়ি, মিনি¬মাল মেকআপ ও পরিমিত গয়নায় সামান্থা যেমন সবাইকে মুগ্ধ করেছেন, তার থেকেও বেশি মনোযোগ কাড়ে বিরল ও বিশাল হীরের বিয়ের আংটিটি।

ভারতের প্রথম সেলিব্রিটি জুয়েলারি বিশেষজ্ঞ প্রিয়াংশু গোয়েল পিঙ্কভিলাকে জানান, সামান্থার আংটিতে ব্যবহৃত হয়েছে অত্যন্ত বিরল লোজেঞ্জ-কাট ডায়মন্ড। সাধারণত লোজেঞ্জ-কাট হীরের মাঝে কিছু স্টেপস থাকে, কিন্তু সামান্থার ডায়মন্ডটি ছিল সম্পূর্ণ প্লেইন। এটাই একে আলাদা করেছে।

গোয়েল আরও জানান, এই আংটিতে আছে ৮টি পোর্ট্রেট-কাট ডায়মন্ড পাপড়ি, কেন্দ্রে আছে ২ ক্যারেটের ডায়মন্ড এবং ৮টি কাস্টম ডায়মন্ড পেটালের অত্যন্ত সূক্ষ্ম ও কারিগরি নকশা।

তার ভাষায়, এটি তার হাতে যত সহজে মানিয়েছে, এটি তৈরি করা ততটাই জটিল। পৃথিবীতে মাত্র কয়েকটি ওয়ার্কশপ এমন দক্ষতায় পোর্ট্রেট ডায়মন্ড কাট ও অ্যাসেম্বল করতে পারে। তিনি আংটির মূল্য ১ কোটি ৫০ লাখ রুপি বলে অনুমান করেন।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সামান্থার এই ভিনটেজ-স্টাইল হীরের আংটির ডিজাইনার হলেন থিওডোরোস সাভোপোলোস। তিনি গ্রিসের একজন বিখ্যাত জুয়েলারি নির্মাতা।

প্রতিবেদনে বলা হয়, থিওডোরোস সাভোপোলোস এথেন্সে থাকেন। তিনি খুব কম কাজ করেন। প্রতিবছর হাতে গোনা কয়েকটি ওয়ান-অফ (একক) হ্যান্ডক্রাফটেড গয়না তৈরি করেন।

বিয়েতে সামান্থা পরেছিলেন, কাস্টম, হাতে বোনা খাঁটি কাতান সাটিন সিল্কের লাল বেনারসি শাড়ি। এটি বানাতে একজন কারিগরের ২ থেকে ৩ সপ্তাহ সময় লেগেছে। শাড়িতে ছিল পাউডার-জরি বুটির কাজ। নিশি বুনন করা বর্ডারে ছিল বেজ-গোল্ড জরদৌজি। শাড়িটির স্টাইল করেছেন পল্লবী সিংহ ও সেলভি।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://fnewsbd.com/archives/4277" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহাম্মদপুরে প্রকাশ্য ছিনতাই, রিকশা থামিয়ে অস্ত্রের মুখে লুট

তারেক রহমান অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন: আসিফ নজরুল

বাজেট অধিবেশনেই সব কমিটি

চেন্নাইয়ে কারিনার দুই ভাইয়ের রক্ত পরীক্ষা, একজন লিভার ডোনেট করবেন

স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন সাদিক কায়েম

ঈদুল আজহার আগাম টিকিট বিক্রি শুরু, আজ মিলছে ২৩ মে’র টিকিট

বড় হচ্ছে কোরবানির বাজার

ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত দলের হামলায় ৩ র‌্যাব সদস্য আহত

জাতিসংঘে শান্তিরক্ষা ও বহুপাক্ষিক কূটনীতিতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

১০

ইরানে গোপনে হামলা চালিয়েছিল সংযুক্ত আরব আমিরাত

১১

সাবেক প্রতিমন্ত্রী রাসেল ও চুমকির আয়কর নথি জব্দের আদেশ

১২

ঈদযাত্রা নিরাপদ করতে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে: রেলমন্ত্রী

১৩

অন্তর্বর্তী সরকারের দেশবিরোধী বাণিজ্য চুক্তি নিয়ে প্রশ্ন, সংসদে নীরবতা কেন?

১৪

গাজীপুরের এক পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

১৫

জন্মদিনে মাঠে নেমেই নিজেকে উপহার দিলেন মুশফিক

১৬

নির্বাচনে ভরাডুবি, রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর

১৭

রাশিয়া-ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের

১৮

আহত জুলাই যোদ্ধাদের দেখতে ব্যাংককের হাসপাতালে জামায়াত আমির

১৯

রোববার থেকে শুরু পুলিশ সপ্তাহ, পদক পাচ্ছেন ১০৭ জন

২০