admin
৩০ ডিসেম্বর ২০২৫, ৫:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এভারকেয়ারের সামনে কাঁদছেন নেতাকর্মীরা

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে ভিড় করতে থাকেন দলটির নেতাকর্মী ও সমর্থকেরা। হাসপাতাল চত্বরে এসে কেউ অঝোরে কাঁদছেন, কেউ চোখের পানি মুছছেন, আবার কেউ একে অপরকে সান্ত্বনা দিচ্ছেন। শোক আর আবেগে ভারী হয়ে ওঠে পুরো এলাকা।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল থেকেই হাসপাতালের সামনে এমন হৃদয়বিদারক দৃশ্য দেখা যায়। খবর পাওয়ার পর বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা সেখানে জড়ো হতে থাকেন।

রাজধানীর মালিবাগ এলাকা থেকে হাসপাতালে আসা বিএনপি কর্মী শাফায়েত আহমেদ বলেন, ‘সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে ম্যাডামের মৃত্যুর খবরটা পেয়েছি। এক মুহূর্ত আর ঘরে থাকতে পারিনি, ছুটে এসেছি হাসপাতালের সামনে। আমার মতো যারা নেত্রীকে ভালোবাসে তারা সবাই এখানে ছুটে এসেছে, সবাই কাঁদছে।’

আরেক বিএনপি কর্মী রিয়াদুল ইসলাম বলেন, ‘খালেদা জিয়া একজন আপসহীন নেত্রী। তার মৃত্যুর খবরে কেউ ঘরে বসে থাকতে পারে না। আমরা এসেছি, কিন্তু তাকে যেহেতু দেখার সুযোগ নেই তাই বাইরে অপেক্ষা করছে সবাই। সবার চোখে পানি।’

বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার সকাল ৬টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://fnewsbd.com/archives/4290" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহাম্মদপুরে প্রকাশ্য ছিনতাই, রিকশা থামিয়ে অস্ত্রের মুখে লুট

তারেক রহমান অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন: আসিফ নজরুল

বাজেট অধিবেশনেই সব কমিটি

চেন্নাইয়ে কারিনার দুই ভাইয়ের রক্ত পরীক্ষা, একজন লিভার ডোনেট করবেন

স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন সাদিক কায়েম

ঈদুল আজহার আগাম টিকিট বিক্রি শুরু, আজ মিলছে ২৩ মে’র টিকিট

বড় হচ্ছে কোরবানির বাজার

ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত দলের হামলায় ৩ র‌্যাব সদস্য আহত

জাতিসংঘে শান্তিরক্ষা ও বহুপাক্ষিক কূটনীতিতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

১০

ইরানে গোপনে হামলা চালিয়েছিল সংযুক্ত আরব আমিরাত

১১

সাবেক প্রতিমন্ত্রী রাসেল ও চুমকির আয়কর নথি জব্দের আদেশ

১২

ঈদযাত্রা নিরাপদ করতে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে: রেলমন্ত্রী

১৩

অন্তর্বর্তী সরকারের দেশবিরোধী বাণিজ্য চুক্তি নিয়ে প্রশ্ন, সংসদে নীরবতা কেন?

১৪

গাজীপুরের এক পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

১৫

জন্মদিনে মাঠে নেমেই নিজেকে উপহার দিলেন মুশফিক

১৬

নির্বাচনে ভরাডুবি, রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর

১৭

রাশিয়া-ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের

১৮

আহত জুলাই যোদ্ধাদের দেখতে ব্যাংককের হাসপাতালে জামায়াত আমির

১৯

রোববার থেকে শুরু পুলিশ সপ্তাহ, পদক পাচ্ছেন ১০৭ জন

২০