admin
২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম

আন্তর্জাতিক বাজারে সোনার দাম বেড়েছে। গতকাল প্রতি আউন্স স্পট গোল্ডের দাম গতকাল এ দাম ছিল ৫ হাজার ১৬৫ ডলার। প্রতি আউন্সে ২২ ডলার বেড়ে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দাম প্রায় ৫ হাজার ১৮৭ মার্কিন ডলারে অবস্থান করছে।

গত জানুয়ারির শেষ দিকে সোনা সর্বকালের সর্বোচ্চ দামে পৌঁছায়। সে সময় প্রতি আউন্স সোনালী ধাতুটি বিক্রি হয়েছিল ৫ হাজার ৫৯৪ ডলারে।

সে তুলনায় আজ বৃহস্পতিবার দাম কিছুটা স্থিতিশীল থাকলেও গত বছরের একই সময়ের তুলনায় এটি প্রায় ৬৪ শতাংশ বেশি।

অন্যদিকে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত সোনার দাম বেড়েছে প্রায় ২০ শতাংশ।

বিশ্লেষকদের মতে, মূলত তিনটি প্রধান কারণে সোনার দাম ঊর্ধ্বমুখী রয়েছে। এর মধ্যে অন্যতম হলো ভূরাজনৈতিক উত্তেজনা। মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা এবং ইরানের ওপর নিষেধাজ্ঞার ফলে নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা বিনিয়োগকারীদের মধ্যে উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

আরেকটি কারণ হলো যুক্তরাষ্ট্রের শুল্কনীতি। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিশ্বের বিভিন্ন দেশের ওপর নতুন করে ১৫ শতাংশ শুল্ক আরোপ করেছে। এর ফলে বিশ্ব বাণিজ্যে অস্থিরতা তৈরি হয়েছে এবং ডলারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা কমেছে। বিকল্প হিসেবে তারা সোনায় বিনিয়োগে ঝুঁকছেন।

এ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ হিসেবে ডলারের পরিবর্তে সোনা মজুদ বাড়াচ্ছে। এতে মূল্যবান এই ধাতুর দামে আরও ঊর্ধ্বচাপ সৃষ্টি হয়েছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://fnewsbd.com/archives/4446" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহাম্মদপুরে প্রকাশ্য ছিনতাই, রিকশা থামিয়ে অস্ত্রের মুখে লুট

তারেক রহমান অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন: আসিফ নজরুল

বাজেট অধিবেশনেই সব কমিটি

চেন্নাইয়ে কারিনার দুই ভাইয়ের রক্ত পরীক্ষা, একজন লিভার ডোনেট করবেন

স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন সাদিক কায়েম

ঈদুল আজহার আগাম টিকিট বিক্রি শুরু, আজ মিলছে ২৩ মে’র টিকিট

বড় হচ্ছে কোরবানির বাজার

ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত দলের হামলায় ৩ র‌্যাব সদস্য আহত

জাতিসংঘে শান্তিরক্ষা ও বহুপাক্ষিক কূটনীতিতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

১০

ইরানে গোপনে হামলা চালিয়েছিল সংযুক্ত আরব আমিরাত

১১

সাবেক প্রতিমন্ত্রী রাসেল ও চুমকির আয়কর নথি জব্দের আদেশ

১২

ঈদযাত্রা নিরাপদ করতে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে: রেলমন্ত্রী

১৩

অন্তর্বর্তী সরকারের দেশবিরোধী বাণিজ্য চুক্তি নিয়ে প্রশ্ন, সংসদে নীরবতা কেন?

১৪

গাজীপুরের এক পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

১৫

জন্মদিনে মাঠে নেমেই নিজেকে উপহার দিলেন মুশফিক

১৬

নির্বাচনে ভরাডুবি, রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর

১৭

রাশিয়া-ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের

১৮

আহত জুলাই যোদ্ধাদের দেখতে ব্যাংককের হাসপাতালে জামায়াত আমির

১৯

রোববার থেকে শুরু পুলিশ সপ্তাহ, পদক পাচ্ছেন ১০৭ জন

২০