এফ নিউজ ডেস্ক
২ মার্চ ২০২৬, ৬:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শাহ আমানতে ২৫ ফ্লাইট বাতিল, আকাশপথে বড় বিপর্যয়

ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার প্রভাবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আগমন ও বহির্গমন মিলিয়ে মোট ২৫টি ফ্লাইট বাতিল হয়েছে। সোমবার (২ মার্চ) এসব তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল।

তিনি বলেন, গত শনিবার থেকে সোমবার সকাল পর্যন্ত এসব ফ্লাইট বাতিল করা হয়। এর মধ্যে শনিবার ৬টি, রোববার ১৪টি এবং সোমবার সকাল পর্যন্ত আরও ৫টি ফ্লাইট বাতিল হয়েছে। তবে এর মধ্যেই ওমানের মাস্কাট থেকে আসা সালাম এয়ারওয়েজের দুটি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে এবং সোমবার সকালে একই এয়ারলাইন্সের একটি ফ্লাইট যাত্রী নিয়ে ছেড়ে গেছে। এছাড়া শনিবার সারাদিন বন্ধ থাকার পর রোববার বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স–এর জেদ্দাগামী বিজি-১৩৫ ফ্লাইটটি ৪১৯ জন যাত্রী নিয়ে চট্টগ্রাম ত্যাগ করে।

ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাতের জেরে শনিবার সকাল থেকে মধ্যপ্রাচ্যের আকাশপথে ব্যাপক অচলাবস্থা তৈরি হয়। পাল্টাপাল্টি হামলার পর একে একে বিভিন্ন দেশের আকাশসীমা বন্ধ হয়ে যায়। এর আগে ইরান ও ইসরায়েল নিজ নিজ আকাশসীমা বন্ধ ঘোষণা করে। হামলার ঘটনা ঘটে কুয়েত বিমানবন্দরেও।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ইরাক, কুয়েত ও কাতারও সাময়িকভাবে আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ফলে বিশ্বের অন্যতম ব্যস্ত দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, আবুধাবি ও দোহার বিমানবন্দর থেকে সব ধরনের ফ্লাইট পরিচালনা স্থগিত রয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের ঢাকা ও চট্টগ্রাম রুটের ফ্লাইটে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://fnewsbd.com/archives/4471" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহাম্মদপুরে প্রকাশ্য ছিনতাই, রিকশা থামিয়ে অস্ত্রের মুখে লুট

তারেক রহমান অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন: আসিফ নজরুল

বাজেট অধিবেশনেই সব কমিটি

চেন্নাইয়ে কারিনার দুই ভাইয়ের রক্ত পরীক্ষা, একজন লিভার ডোনেট করবেন

স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন সাদিক কায়েম

ঈদুল আজহার আগাম টিকিট বিক্রি শুরু, আজ মিলছে ২৩ মে’র টিকিট

বড় হচ্ছে কোরবানির বাজার

ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত দলের হামলায় ৩ র‌্যাব সদস্য আহত

জাতিসংঘে শান্তিরক্ষা ও বহুপাক্ষিক কূটনীতিতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

১০

ইরানে গোপনে হামলা চালিয়েছিল সংযুক্ত আরব আমিরাত

১১

সাবেক প্রতিমন্ত্রী রাসেল ও চুমকির আয়কর নথি জব্দের আদেশ

১২

ঈদযাত্রা নিরাপদ করতে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে: রেলমন্ত্রী

১৩

অন্তর্বর্তী সরকারের দেশবিরোধী বাণিজ্য চুক্তি নিয়ে প্রশ্ন, সংসদে নীরবতা কেন?

১৪

গাজীপুরের এক পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

১৫

জন্মদিনে মাঠে নেমেই নিজেকে উপহার দিলেন মুশফিক

১৬

নির্বাচনে ভরাডুবি, রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর

১৭

রাশিয়া-ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের

১৮

আহত জুলাই যোদ্ধাদের দেখতে ব্যাংককের হাসপাতালে জামায়াত আমির

১৯

রোববার থেকে শুরু পুলিশ সপ্তাহ, পদক পাচ্ছেন ১০৭ জন

২০