admin
১২ মার্চ ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জাতীয় সংসদ হবে সব রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র: নবনির্বাচিত স্পিকার

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রথম বক্তব্যেই জাতীয় সংসদকে সব রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে স্পিকার নির্বাচিত হওয়ার পর দেওয়া সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নবনির্বাচিত স্পিকার আরও বলেন, দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়াই হবে সংসদের মূল লক্ষ্য। ‘সবার আগে বাংলাদেশ—এটাই হোক আমাদের মূলমন্ত্র।’

বক্তব্যের শুরুতেই তিনি মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করেন। একই সঙ্গে দেশের গণতান্ত্রিক ইতিহাসের বিভিন্ন পর্যায়ের কথা তুলে ধরে বলেন, ১৯৭৫ সালে গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছিল। ১৯৯১ সালে খালেদা জিয়ার নেতৃত্বে সরকারি ও বিরোধী দল মিলেই সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেছিল। পরবর্তীতেও দেশে স্বৈরশাসনের অভিজ্ঞতা এসেছে। কিন্তু প্রতিবারই জনগণের আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে।

তিনি আরও বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে একটি ফ্যাসিবাদী সরকারের পতন ঘটে। এ আন্দোলনে শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমসহ যারা প্রাণ দিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।

স্পিকার বলেন, গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে তিনি তার দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতায় সবচেয়ে সুষ্ঠু নির্বাচন হিসেবে মনে করেন। তার মতে, এখন জনগণ অধীর আগ্রহে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রম দেখতে অপেক্ষা করছে।

গণতন্ত্র সংখ্যাগরিষ্ঠের শাসনব্যবস্থা হলেও বিরোধী দলের কার্যকর ভূমিকা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি। নিরপেক্ষতা বজায় রাখতে বিএনপির স্থায়ী কমিটির পদ থেকেও তিনি পদত্যাগ করেছেন বলে জানান।

এর আগে বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় সংসদে বিএনপির জ্যেষ্ঠ সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হয়। সংসদের হুইপ নূরুল ইসলাম মনি স্পিকার পদে হাফিজ উদ্দিন আহমদের নাম প্রস্তাব করলে এবং হুইপ রাকিবুল ইসলাম বকুল তা সমর্থন করলে কণ্ঠভোটে তিনি নির্বাচিত হন।

হাফিজ উদ্দিন আহমদ ভোলা-৩ আসন থেকে সাতবারের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে তিনি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর দায়িত্বও পালন করছেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://fnewsbd.com/archives/4596" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহাম্মদপুরে প্রকাশ্য ছিনতাই, রিকশা থামিয়ে অস্ত্রের মুখে লুট

তারেক রহমান অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন: আসিফ নজরুল

বাজেট অধিবেশনেই সব কমিটি

চেন্নাইয়ে কারিনার দুই ভাইয়ের রক্ত পরীক্ষা, একজন লিভার ডোনেট করবেন

স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন সাদিক কায়েম

ঈদুল আজহার আগাম টিকিট বিক্রি শুরু, আজ মিলছে ২৩ মে’র টিকিট

বড় হচ্ছে কোরবানির বাজার

ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত দলের হামলায় ৩ র‌্যাব সদস্য আহত

জাতিসংঘে শান্তিরক্ষা ও বহুপাক্ষিক কূটনীতিতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

১০

ইরানে গোপনে হামলা চালিয়েছিল সংযুক্ত আরব আমিরাত

১১

সাবেক প্রতিমন্ত্রী রাসেল ও চুমকির আয়কর নথি জব্দের আদেশ

১২

ঈদযাত্রা নিরাপদ করতে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে: রেলমন্ত্রী

১৩

অন্তর্বর্তী সরকারের দেশবিরোধী বাণিজ্য চুক্তি নিয়ে প্রশ্ন, সংসদে নীরবতা কেন?

১৪

গাজীপুরের এক পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

১৫

জন্মদিনে মাঠে নেমেই নিজেকে উপহার দিলেন মুশফিক

১৬

নির্বাচনে ভরাডুবি, রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর

১৭

রাশিয়া-ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের

১৮

আহত জুলাই যোদ্ধাদের দেখতে ব্যাংককের হাসপাতালে জামায়াত আমির

১৯

রোববার থেকে শুরু পুলিশ সপ্তাহ, পদক পাচ্ছেন ১০৭ জন

২০