এফ নিউজ ডেস্ক
১৩ মার্চ ২০২৬, ৪:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভিজিএফ চাল বিতরণে জনপ্রতি ১০০ টাকা আদায়ের অভিযোগ, জেলেদের বিক্ষোভ

পিরোজপুরের মঠবাড়িয়ায় জেলে পরিবারের জন্য বরাদ্দ ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে জনপ্রতি ১০০ টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ করেছেন জেলেরা।

জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে নদীতে জাটকা আহরণে বিরত থাকা জেলে পরিবারের জন্য মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আমড়াগাছিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৬৬০ জন জেলেকে ৮০ কেজি করে চাল দেওয়ার কথা। উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে এই চাল বিতরণ কার্যক্রম শুরু হয়।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে উপজেলা বিআরডিবি কর্মকর্তা ও আমড়াগাছিয়া ইউনিয়নের প্রশাসক মো. তরিকুল ইসলাম কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় চাল বিতরণের আগে জেলেদের কাছ থেকে মাথাপিছু ১০০ টাকা করে নেওয়ার অভিযোগ উঠলে সেখানে উত্তেজনা ও হট্টগোলের সৃষ্টি হয়।

পরে স্থানীয় যুবদলের সাবেক সদস্য সচিব তাহসিন জামান রুমেল ঘটনাস্থলে এসে জেলেদের কাছ থেকে টাকা নেওয়ার প্রতিবাদ জানান। এরপর পরিস্থিতি শান্ত হয় এবং কোনো টাকা আদায় ছাড়াই জেলেদের মাঝে চাল বিতরণ শুরু করা হয়।

স্থানীয় উপকারভোগী জেলে শহীদ হাওলাদার অভিযোগ করেন, চাল নিতে গিয়ে জানতে পারেন প্রত্যেক জেলেকে ১০০ টাকা করে দিতে হবে। একই অভিযোগ করেন জেলে গফফর হোসেন। তিনি বলেন, টাকা না দিলে ৮০ কেজির বদলে ৭০ কেজি চাল দেওয়া হবে বলে জানানো হয়েছিল।

মঠবাড়িয়া উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা পার্থ প্রতিম হাওলাদার বলেন, বিগত দিনে ইউপি চেয়ারম্যান ও তার পরিষদের মাধ্যে চাল বিতরণ করা হয়েছে। এ বছর নতুন প্রশাসকের মাধ্যেমে চাল বিতরণ করা হচ্ছে। সরকারি নীতিমালা অনুযায়ী সুষ্ঠুভাবে জেলেদের ৮০ কেজি করে চাল বুঝিয়ে দেওয়া হবে।

উপজেলা বিআরডিবি কর্মকর্তা ও আমড়াগাছিয়া ইউনিয়ন প্রশাসক মো. তরিকুল ইসলাম বলেন, আমরা পরিবহন খরচ বাবদ ১০০ টাকা করে নির্ধারণ করেছিলাম। পরবর্তীতে জেলার প্রতিবাদ জানান। সরকারি নীতিমালা অনুযায়ী বিতরণ করা হবে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://fnewsbd.com/archives/4622" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহাম্মদপুরে প্রকাশ্য ছিনতাই, রিকশা থামিয়ে অস্ত্রের মুখে লুট

তারেক রহমান অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন: আসিফ নজরুল

বাজেট অধিবেশনেই সব কমিটি

চেন্নাইয়ে কারিনার দুই ভাইয়ের রক্ত পরীক্ষা, একজন লিভার ডোনেট করবেন

স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন সাদিক কায়েম

ঈদুল আজহার আগাম টিকিট বিক্রি শুরু, আজ মিলছে ২৩ মে’র টিকিট

বড় হচ্ছে কোরবানির বাজার

ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত দলের হামলায় ৩ র‌্যাব সদস্য আহত

জাতিসংঘে শান্তিরক্ষা ও বহুপাক্ষিক কূটনীতিতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

১০

ইরানে গোপনে হামলা চালিয়েছিল সংযুক্ত আরব আমিরাত

১১

সাবেক প্রতিমন্ত্রী রাসেল ও চুমকির আয়কর নথি জব্দের আদেশ

১২

ঈদযাত্রা নিরাপদ করতে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে: রেলমন্ত্রী

১৩

অন্তর্বর্তী সরকারের দেশবিরোধী বাণিজ্য চুক্তি নিয়ে প্রশ্ন, সংসদে নীরবতা কেন?

১৪

গাজীপুরের এক পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

১৫

জন্মদিনে মাঠে নেমেই নিজেকে উপহার দিলেন মুশফিক

১৬

নির্বাচনে ভরাডুবি, রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর

১৭

রাশিয়া-ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের

১৮

আহত জুলাই যোদ্ধাদের দেখতে ব্যাংককের হাসপাতালে জামায়াত আমির

১৯

রোববার থেকে শুরু পুলিশ সপ্তাহ, পদক পাচ্ছেন ১০৭ জন

২০