এফ নিউজ ডেস্ক
১৬ মার্চ ২০২৬, ৮:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের রোমাঞ্চকর জয়

পাকিস্তানের বিপক্ষে আরও একটি ওয়ানডে সিরিজ জয়ের গৌরব অর্জন করল বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ রোববার (১৫ মার্চ) সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে মেহেদী হাসান মিরাজের দল। এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজটি ২-১ ব্যবধানে জিতে নিল স্বাগতিকরা।

এর আগে ২০১৫ সালেও ঘরের মাঠে পাকিস্তানকে ওয়ানডে সিরিজে হারিয়েছিল বাংলাদেশ। দীর্ঘ ১১ বছর পর আবারও চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ জয়ের কৃতিত্ব দেখাল টাইগাররা।

বাংলাদেশের দেওয়া ২৯১ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে শুরুতেই তাসকিন আহমেদ ও নাহিদ রানার বোলিং তোপে পড়ে পাকিস্তান। মাত্র ১৭ রানেই তারা হারিয়ে ফেলে টপ অর্ডারের ৩ উইকেট। তাসকিন নিজের প্রথম দুই ওভারে সাহিবজাদা ফারহান (৬) ও মোহাম্মদ রিজওয়ানকে (৪) সাজঘরে ফেরত পাঠান। মাঝে নাহিদ রানা আউট করেন মাজ সাদাকাতকে (৬)।

এরপর ঘুরি (২৯) ও আব্দুল সামাদ (৩৪) প্রাথমিক ধাক্কা সামলানোর চেষ্টা করলেও একশর আগেই ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে পাকিস্তান।

বিপদের মুখে একাই লড়াই চালিয়ে যান সালমান আলী আগা। অভিষেক ম্যাচে দারুণ খেলতে থাকা সাদ মাসুদকে (৩৮) সঙ্গী করে ৭৯ রানের জুটি গড়েন তিনি। সাদকে বোল্ড করে জুটি ভাঙেন মুস্তাফিজ। এরপর ফাহিম আশরাফকেও (৯) টিকতে দেননি তাসকিন।

তবে শাহীন শাহ আফ্রিদিকে নিয়ে লড়াই চালিয়ে যান সালমান আগা। এরই মধ্যে ক্যারিয়ারের দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নেন তিনি। দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে গেলেও ১০৬ রানের মাথায় তাকে ফিরিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন তাসকিন। শেষ ওভারে শাহীন আফ্রিদি (৩৭) দুটি ছক্কা মেরে রোমাঞ্চ ছড়ালেও শেষ পর্যন্ত ২৭৯ রানে থামে পাকিস্তানের ইনিংস।

বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ ৪টি ও মুস্তাফিজুর রহমান ৩টি উইকেট নেন। নাহিদ রানা পান ২টি উইকেট।

এর আগে সকালে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ২৯০ রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ। ম্যাচের মূল আকর্ষণ ছিলেন ওপেনার তানজিদ হাসান তামিম। ক্যারিয়ারের প্রথম ওয়ানডেতেই ১০৭ বলে ১০৭ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। তাঁর এই ইনিংসে ছিল ৬টি চার ও ৭টি বিশাল ছক্কার মার।

আইসিসির চেয়ে কোন দলই বড় নয়: জয় শাহআইসিসির চেয়ে কোন দলই বড় নয়: জয় শাহ
তানজিদকে যোগ্য সঙ্গ দেন সাইফ হাসান (৩৬)। উদ্বোধনী জুটিতেই আসে ১০৫ রান। মিডল অর্ডারে লিটন দাসের ৪১ এবং তাওহীদ হৃদয়ের অপরাজিত ৪৮ রানের ইনিংসে ভর করে চ্যালেঞ্জিং স্কোর পায় বাংলাদেশ। পাকিস্তানের পক্ষে হারিস রউফ ৩টি উইকেট নেন।

ম্যাচ শেষে সিরিজ জয়ের উল্লাসে মাতে মিরপুরের গ্যালারি। অভিষেক সেঞ্চুরিতে ম্যাচের নায়ক হয়ে থাকলেন তরুণ তানজিদ হাসান তামিম।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://fnewsbd.com/archives/4654" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহাম্মদপুরে প্রকাশ্য ছিনতাই, রিকশা থামিয়ে অস্ত্রের মুখে লুট

তারেক রহমান অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন: আসিফ নজরুল

বাজেট অধিবেশনেই সব কমিটি

চেন্নাইয়ে কারিনার দুই ভাইয়ের রক্ত পরীক্ষা, একজন লিভার ডোনেট করবেন

স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন সাদিক কায়েম

ঈদুল আজহার আগাম টিকিট বিক্রি শুরু, আজ মিলছে ২৩ মে’র টিকিট

বড় হচ্ছে কোরবানির বাজার

ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত দলের হামলায় ৩ র‌্যাব সদস্য আহত

জাতিসংঘে শান্তিরক্ষা ও বহুপাক্ষিক কূটনীতিতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

১০

ইরানে গোপনে হামলা চালিয়েছিল সংযুক্ত আরব আমিরাত

১১

সাবেক প্রতিমন্ত্রী রাসেল ও চুমকির আয়কর নথি জব্দের আদেশ

১২

ঈদযাত্রা নিরাপদ করতে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে: রেলমন্ত্রী

১৩

অন্তর্বর্তী সরকারের দেশবিরোধী বাণিজ্য চুক্তি নিয়ে প্রশ্ন, সংসদে নীরবতা কেন?

১৪

গাজীপুরের এক পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

১৫

জন্মদিনে মাঠে নেমেই নিজেকে উপহার দিলেন মুশফিক

১৬

নির্বাচনে ভরাডুবি, রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর

১৭

রাশিয়া-ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের

১৮

আহত জুলাই যোদ্ধাদের দেখতে ব্যাংককের হাসপাতালে জামায়াত আমির

১৯

রোববার থেকে শুরু পুলিশ সপ্তাহ, পদক পাচ্ছেন ১০৭ জন

২০