এফ নিউজ ডেস্ক
১৫ এপ্রিল ২০২৬, ৪:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বার্সেলোনাকে বিদায় করে ৯ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে অ্যাটলেটিকো

বার্সেলোনার জন্য কাজটা কঠিন ছিল। তবে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে রোমাঞ্চকর এক লড়াই হলো। অ্যাটলেটিকোর মাঠে বার্সা জিতলো ২-১ ব্যবধানে। কিন্তু তাতেও তাদের বিদায় ঠেকানো গেলো না। দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে দিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো সেমিফাইনালে পৌঁছেছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, এতে করে অ্যাটলেটিকোর দীর্ঘ ৯ বছরের আক্ষেপ ঘুচেছে। ২০১৭ সালের পর এই প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠলো তারা।

অপরদিকে গত মৌসুমে সেমিফাইনালে ইন্টার মিলানের কাছে হেরে বিদায় নেওয়া বার্সেলোনা এবার কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে গেল।

অথচ শুরুটা ছিলো প্রত্যাশার চেয়েও বেশি। ২৪ মিনিটের মধ্যেই ইয়ামাল ও তোরেসের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় হ্যান্সি ফ্লিকের দল। দুই লেগ মিলিয়ে ২-২ সমতায় ফেরে বার্সা।

তবে স্বস্তি স্থায়ী হয়নি বেশি সময়। ৩১ মিনিটে লুকমানের গোলে ব্যবধান কমায় অ্যাটলেটিকো মাদ্রিদ। দুই লেগ মিলিয়ে আবারও এগিয়ে যায় স্বাগতিক শিবির।

ম্যাচের বাকি সময়ে গোল পেতে মরিয়া কাতালান জায়ান্টরা। ৫৫ মিনিটে ফারনান তোরেসের অফসাইডে করা গোল বাতিল হয়। সুযোগ মিস করেছেন ওলমো-লেভানডোভস্কিরাও। উল্টো শেষ দিকে এরিক গার্সিয়া লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় বার্সা।

শেষ পর্যন্ত ২-১ গোলের জয় পেলেও দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে পিছিয়ে আসর থেকে বিদায় ফ্লিক শিষ্যদের। বিপরীতে ঘরের মাঠে পরাজয়ের মুখ দেখলেও ২০১৭ সালের পর আবারও চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে নাম লেখালো অ্যাটলেটিকো মাদ্রিদ।

অপরদিকে অন্য কোয়ার্টার ফাইনালে, প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) লিভারপুলকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://fnewsbd.com/archives/4924" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহাম্মদপুরে প্রকাশ্য ছিনতাই, রিকশা থামিয়ে অস্ত্রের মুখে লুট

তারেক রহমান অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন: আসিফ নজরুল

বাজেট অধিবেশনেই সব কমিটি

চেন্নাইয়ে কারিনার দুই ভাইয়ের রক্ত পরীক্ষা, একজন লিভার ডোনেট করবেন

স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন সাদিক কায়েম

ঈদুল আজহার আগাম টিকিট বিক্রি শুরু, আজ মিলছে ২৩ মে’র টিকিট

বড় হচ্ছে কোরবানির বাজার

ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত দলের হামলায় ৩ র‌্যাব সদস্য আহত

জাতিসংঘে শান্তিরক্ষা ও বহুপাক্ষিক কূটনীতিতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

১০

ইরানে গোপনে হামলা চালিয়েছিল সংযুক্ত আরব আমিরাত

১১

সাবেক প্রতিমন্ত্রী রাসেল ও চুমকির আয়কর নথি জব্দের আদেশ

১২

ঈদযাত্রা নিরাপদ করতে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে: রেলমন্ত্রী

১৩

অন্তর্বর্তী সরকারের দেশবিরোধী বাণিজ্য চুক্তি নিয়ে প্রশ্ন, সংসদে নীরবতা কেন?

১৪

গাজীপুরের এক পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

১৫

জন্মদিনে মাঠে নেমেই নিজেকে উপহার দিলেন মুশফিক

১৬

নির্বাচনে ভরাডুবি, রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর

১৭

রাশিয়া-ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের

১৮

আহত জুলাই যোদ্ধাদের দেখতে ব্যাংককের হাসপাতালে জামায়াত আমির

১৯

রোববার থেকে শুরু পুলিশ সপ্তাহ, পদক পাচ্ছেন ১০৭ জন

২০