এফ নিউজ ডেস্ক
১ মে ২০২৬, ৯:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইরফানের অভিনয়ে মুগ্ধ অপূর্ব, ‘তুই ইমোশনাল অ্যাক্টিং এত ভালো করিস জানা ছিল না’

২০১৭ সালে নির্মিত টেলিফিল্ম বড় ছেলে দিয়ে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন জিয়াউল ফারুক অপূর্ব। দীর্ঘ সময় পর সেই ‘বড় ছেলে’-কে মনে করিয়ে দিল বর্তমান সময়ের আলোচিত ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’। টেলিভিশন ও ইউটিউবে দীর্ঘদিন ধরে প্রচার হওয়া এই নাটকটি এখন প্রায় শেষের পথে।

 

গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এই ধারাবাহিকের ৫০তম পর্ব প্রচার করা হয়। আর মাত্র দুটি পর্ব পরই আসবে এর মহা অন্তিম পর্ব। ধারাবাহিকটির শেষ পর্যায়ে এসে দর্শকদের আবেগে ভাসাচ্ছে প্রতিটি পর্ব। বিশেষ করে ৪৯ ও ৫০তম পর্ব প্রচারের পর সামাজিক মাধ্যমে দর্শকদের কান্না আর প্রশংসার ঢল নেমেছে। এই সাফল্যের কেন্দ্রে উঠে এসেছেন নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজ এবং ‘ফাহাদ’ চরিত্রে অভিনয় করা ইরফান সাজ্জাদ।

নাটকের আবেগঘন অভিনয়ের জন্য ইরফান সাজ্জাদ এখন প্রশংসায় ভাসছেন। সামাজিক মাধ্যমে ইরফানের অভিনয় নিয়ে বেশ আলোচনা হচ্ছে। নেটিজেনরা নাটকের আবেগঘন মুহূর্তগুলো শেয়ার করে ইরফানের সাবলীল অভিনয়ের প্রশংসা করছেন। এমন সময়ে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর কাছ থেকে ফোন পেয়ে আপ্লুত হলেন ইরফান সাজ্জাদ।

এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকের দৃশ্য। ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার রাতে এক ফেসবুক পোস্টে নাটকের কিছু দৃশ্য শেয়ার করে ইরফান লেখেন, ‘সর্বশেষ মানুষ এভাবে কেঁদেছিল বড় ছেলে’ দেখে। সেই ‘বড় ছেলে’ অপূর্ব ভাইয়া যখন ফোন করে বলেন ‘‘তুই যে ইমোশনাল অ্যাক্টিং এত ভালো করিস জানা ছিল না, খুবই ভালো করেছিস। এরকম ভালো কাজ আরও করতে হবে, আমাদের দেশের দর্শকদের জন্য আমাদেরই দায়িত্ব নিতে হবে’’! আরও কত গুরুত্বপূর্ণ কথা! ভাইয়া, আপনাকে বলে বোঝাতে পারব না আপনার এই প্রশংসা আমার কাছে কতটা অমূল্য! অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আপনি যে সময় বের করে আমাদের কাজটা দেখেছেন, এটাই তো অনেক বড় প্রাপ্তি।’

অভিনেতা আরও যোগ করেন, অনেক ভালোবাসা প্রিয় অপূর্ব ভাইয়া। জুনিয়রদের উৎসাহ দেওয়ার আপনার এই মহৎ গুণ আমাদের অনেক সাহস দেয়।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://fnewsbd.com/archives/5076" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহাম্মদপুরে প্রকাশ্য ছিনতাই, রিকশা থামিয়ে অস্ত্রের মুখে লুট

তারেক রহমান অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন: আসিফ নজরুল

বাজেট অধিবেশনেই সব কমিটি

চেন্নাইয়ে কারিনার দুই ভাইয়ের রক্ত পরীক্ষা, একজন লিভার ডোনেট করবেন

স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন সাদিক কায়েম

ঈদুল আজহার আগাম টিকিট বিক্রি শুরু, আজ মিলছে ২৩ মে’র টিকিট

বড় হচ্ছে কোরবানির বাজার

ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত দলের হামলায় ৩ র‌্যাব সদস্য আহত

জাতিসংঘে শান্তিরক্ষা ও বহুপাক্ষিক কূটনীতিতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

১০

ইরানে গোপনে হামলা চালিয়েছিল সংযুক্ত আরব আমিরাত

১১

সাবেক প্রতিমন্ত্রী রাসেল ও চুমকির আয়কর নথি জব্দের আদেশ

১২

ঈদযাত্রা নিরাপদ করতে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে: রেলমন্ত্রী

১৩

অন্তর্বর্তী সরকারের দেশবিরোধী বাণিজ্য চুক্তি নিয়ে প্রশ্ন, সংসদে নীরবতা কেন?

১৪

গাজীপুরের এক পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

১৫

জন্মদিনে মাঠে নেমেই নিজেকে উপহার দিলেন মুশফিক

১৬

নির্বাচনে ভরাডুবি, রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর

১৭

রাশিয়া-ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের

১৮

আহত জুলাই যোদ্ধাদের দেখতে ব্যাংককের হাসপাতালে জামায়াত আমির

১৯

রোববার থেকে শুরু পুলিশ সপ্তাহ, পদক পাচ্ছেন ১০৭ জন

২০