এফ নিউজ ডেস্ক
২৬ অগাস্ট ২০২৫, ৪:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

কক্সাবাজারের পেকুয়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে জাহাঙ্গীর আলম নামে একজন নিহত হয়েছেন। নিহত জাহাঙ্গীর পেকুয়া সদর ইউনিয়ন জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও কর্ম পরিষদ সদস্য।

সোমবার (২৫ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার পূর্বগোঁয়াখালী সিরাদিয়া সড়কের ভোলাইয়াঘোনা মোনাফের ফার্ম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জাহাঙ্গীর আলম (৪৫) পেকুয়া সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের টেকপাড়া এলাকার বখতেয়ার উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এশার নামাজ আদায় শেষে তিনি মোটরসাইকেলযোগে পেকুয়া বাজারের দিকে যাচ্ছিলেন। পথে গোঁয়াখালী–সিরাদিয়া সড়কের বাইম্যাখালী তিন রাস্তা মোড়ে দ্রুতগামী আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন জাহাঙ্গীর।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে চট্টগ্রাম চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার্ড করেন। চমেক হাসপাতালে নেওয়ার পর জাহাঙ্গীরকে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

স্থানীয় ইউপি সদস্য সাজ্জাদ হোসেন দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত জাহাঙ্গীর আলম পাঁচ সন্তানের জনক এবং পেকুয়া সদর ইউনিয়নের পূর্ব গোঁয়াখালী টেকপাড়ার বাসিন্দা বখতিয়ার উদ্দিনের ছেলে। তার হঠাৎ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://fnewsbd.com/archives/4010" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহাম্মদপুরে প্রকাশ্য ছিনতাই, রিকশা থামিয়ে অস্ত্রের মুখে লুট

তারেক রহমান অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন: আসিফ নজরুল

বাজেট অধিবেশনেই সব কমিটি

চেন্নাইয়ে কারিনার দুই ভাইয়ের রক্ত পরীক্ষা, একজন লিভার ডোনেট করবেন

স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন সাদিক কায়েম

ঈদুল আজহার আগাম টিকিট বিক্রি শুরু, আজ মিলছে ২৩ মে’র টিকিট

বড় হচ্ছে কোরবানির বাজার

ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত দলের হামলায় ৩ র‌্যাব সদস্য আহত

জাতিসংঘে শান্তিরক্ষা ও বহুপাক্ষিক কূটনীতিতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

১০

ইরানে গোপনে হামলা চালিয়েছিল সংযুক্ত আরব আমিরাত

১১

সাবেক প্রতিমন্ত্রী রাসেল ও চুমকির আয়কর নথি জব্দের আদেশ

১২

ঈদযাত্রা নিরাপদ করতে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে: রেলমন্ত্রী

১৩

অন্তর্বর্তী সরকারের দেশবিরোধী বাণিজ্য চুক্তি নিয়ে প্রশ্ন, সংসদে নীরবতা কেন?

১৪

গাজীপুরের এক পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

১৫

জন্মদিনে মাঠে নেমেই নিজেকে উপহার দিলেন মুশফিক

১৬

নির্বাচনে ভরাডুবি, রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর

১৭

রাশিয়া-ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের

১৮

আহত জুলাই যোদ্ধাদের দেখতে ব্যাংককের হাসপাতালে জামায়াত আমির

১৯

রোববার থেকে শুরু পুলিশ সপ্তাহ, পদক পাচ্ছেন ১০৭ জন

২০