এফ নিউজ ডেস্ক
৬ ডিসেম্বর ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৭ দিন পর গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফেরত দিলো বিএসএফ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি শহিদুল ইসলাম (৩৭) ওরফে শহিদের মরদেহ ৭ দিন পর ফেরত দিয়েছে বিএসএফ।

শনিবার (৬ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে সীমান্তের দৌলৎগঞ্জ-মাজদিয়া স্থলবন্দর এলাকায় পতাকা বৈঠকের পর বিএসএফের পক্ষ থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র কাছে হস্তান্তর করা হয়।

বিজিবির পক্ষে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান নিহত শহিদের মরদেহ গ্রহণ করেন।

জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার দাস এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নিহত শহিদের লাশ ৭ দিন পরে ফেরত দিলো বিএসএফ। এসময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ নিহতের পরিবারের স্বজনরা উপস্থিত ছিলেন। সর্বশেষ মরদেহটি শহিদের বাবা নস্কার আলীসহ পরিবারের লোকজনের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

উল্লেখ্য, গত ২৯ নভেম্বর জীবননগরে গয়েশপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন শহিদুল। তিনি উপজেলার গয়েশপুর গ্রামের নস্কর আলীর ছেলে। এসময় শহিদুলের ৫ সঙ্গী পালিয়ে আসতে সক্ষম হলেও বিএসএফের গুলিতে সে আহত হয়। আহত শহিদুলকে চিকিৎসার জন্য কৃষ্ণগঞ্জের গ্রামীণ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://fnewsbd.com/archives/4273" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহাম্মদপুরে প্রকাশ্য ছিনতাই, রিকশা থামিয়ে অস্ত্রের মুখে লুট

তারেক রহমান অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন: আসিফ নজরুল

বাজেট অধিবেশনেই সব কমিটি

চেন্নাইয়ে কারিনার দুই ভাইয়ের রক্ত পরীক্ষা, একজন লিভার ডোনেট করবেন

স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন সাদিক কায়েম

ঈদুল আজহার আগাম টিকিট বিক্রি শুরু, আজ মিলছে ২৩ মে’র টিকিট

বড় হচ্ছে কোরবানির বাজার

ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত দলের হামলায় ৩ র‌্যাব সদস্য আহত

জাতিসংঘে শান্তিরক্ষা ও বহুপাক্ষিক কূটনীতিতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

১০

ইরানে গোপনে হামলা চালিয়েছিল সংযুক্ত আরব আমিরাত

১১

সাবেক প্রতিমন্ত্রী রাসেল ও চুমকির আয়কর নথি জব্দের আদেশ

১২

ঈদযাত্রা নিরাপদ করতে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে: রেলমন্ত্রী

১৩

অন্তর্বর্তী সরকারের দেশবিরোধী বাণিজ্য চুক্তি নিয়ে প্রশ্ন, সংসদে নীরবতা কেন?

১৪

গাজীপুরের এক পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

১৫

জন্মদিনে মাঠে নেমেই নিজেকে উপহার দিলেন মুশফিক

১৬

নির্বাচনে ভরাডুবি, রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর

১৭

রাশিয়া-ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের

১৮

আহত জুলাই যোদ্ধাদের দেখতে ব্যাংককের হাসপাতালে জামায়াত আমির

১৯

রোববার থেকে শুরু পুলিশ সপ্তাহ, পদক পাচ্ছেন ১০৭ জন

২০