এফ নিউজ ডেস্ক
২৫ ফেব্রুয়ারী ২০২৬, ৪:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মায়ের পর বাবার জানাজায় প্যারোলে মুক্তি নিয়ে দুই ভাই, নিজেদের নির্দোষ দাবি

মায়ের কবরের মাটি এখনো শুকায়নি, এরই মধ্যে না-ফেরার দেশে পাড়ি জমালেন বাবাও। মাত্র তিন দিনের ব্যবধানে মা-বাবাকে হারিয়ে দিশেহারা দুই সহোদর—ফরিদুল আলম ও মোহাম্মদ ইসলাম।

রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া গ্রামে হৃদয়বিদারক এ ঘটনা ঘটে। কারাগারে বন্দি থাকায় দুই ভাইকেই প্যারোলে মুক্তি নিয়ে হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় অংশ নিতে হয়েছে। এর মাত্র তিন দিন আগে একইভাবে প্যারোলে মুক্তি নিয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছিলেন তারা। সেদিন বাবার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে দোয়া চেয়েছিলেন দুই ভাই।

গত ২১ ফেব্রুয়ারি কারাগারে থাকা ফরিদুল আলম ও মোহাম্মদ ইসলামের মা মোস্তফা বেগম ইন্তেকাল করেন। সেদিন প্যারোলে মুক্তি পেয়ে হাতে হাতকড়া ও রশিতে বাঁধা অবস্থায় মায়ের খাটিয়া কাঁধে তোলেন তারা। ঠিক তিন দিনের মাথায়, ২৫ ফেব্রুয়ারি দুপুরে তাদের বাবা নুর আহমদও ইন্তেকাল করেন।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বাবার জানাজায় অংশ নিতে দ্বিতীয়বারের মতো প্যারোলে মুক্তি পান দুই ভাই। এবার কোমরে দড়ি না থাকলেও হাতে ছিল হাতকড়া।

জানাজার আগে সমবেত মানুষের উদ্দেশ্যে কান্নাবিজড়িত কণ্ঠে তারা বলেন, আমরা প্রতিহিংসার শিকার। মৃত বাবা-মায়ের নামে শপথ করে বলছি, আমরা আমরা নির্দোষ।

স্বজনদের সূত্রে জানা গেছে, ফরিদুল ও ইসলাম গত আড়াই মাস ধরে কারাগারে রয়েছেন। প্রথমে খুনিয়াপালং ইউনিয়নের একটি মামলায় তারা আটক হন। ওই মামলায় জামিন পেলেও নতুন মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://fnewsbd.com/archives/4424" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহাম্মদপুরে প্রকাশ্য ছিনতাই, রিকশা থামিয়ে অস্ত্রের মুখে লুট

তারেক রহমান অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন: আসিফ নজরুল

বাজেট অধিবেশনেই সব কমিটি

চেন্নাইয়ে কারিনার দুই ভাইয়ের রক্ত পরীক্ষা, একজন লিভার ডোনেট করবেন

স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন সাদিক কায়েম

ঈদুল আজহার আগাম টিকিট বিক্রি শুরু, আজ মিলছে ২৩ মে’র টিকিট

বড় হচ্ছে কোরবানির বাজার

ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত দলের হামলায় ৩ র‌্যাব সদস্য আহত

জাতিসংঘে শান্তিরক্ষা ও বহুপাক্ষিক কূটনীতিতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

১০

ইরানে গোপনে হামলা চালিয়েছিল সংযুক্ত আরব আমিরাত

১১

সাবেক প্রতিমন্ত্রী রাসেল ও চুমকির আয়কর নথি জব্দের আদেশ

১২

ঈদযাত্রা নিরাপদ করতে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে: রেলমন্ত্রী

১৩

অন্তর্বর্তী সরকারের দেশবিরোধী বাণিজ্য চুক্তি নিয়ে প্রশ্ন, সংসদে নীরবতা কেন?

১৪

গাজীপুরের এক পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

১৫

জন্মদিনে মাঠে নেমেই নিজেকে উপহার দিলেন মুশফিক

১৬

নির্বাচনে ভরাডুবি, রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর

১৭

রাশিয়া-ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের

১৮

আহত জুলাই যোদ্ধাদের দেখতে ব্যাংককের হাসপাতালে জামায়াত আমির

১৯

রোববার থেকে শুরু পুলিশ সপ্তাহ, পদক পাচ্ছেন ১০৭ জন

২০