admin
১৯ মার্চ ২০২৬, ৭:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধুর জন্মদিনের কেক ও ব্যানার ফেলে পালালেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা

বরিশাল নগরীতে শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালনে কেক কাটার আয়োজন করেছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। ঠিক সেই মুহূর্তে বিএনপি নেতাকর্মীদের মোটরসাইকেল বহর ঘটনাস্থলে হাজির হলে ব্যানার ও কেক ফেলে আওয়ামী লীগের নেতাকর্মীরা উধাও হয়ে যান।

মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১০টার দিকে নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের নবগ্রাম রোড কুদঘাটা মোল্লা বাড়ির সামনে এই ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে গিয়ে কেক ও ব্যানার জব্দ করে থানায় নিয়ে যায় এয়ারপোর্ট থানা পুলিশ।

২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক নাসির উদ্দীন হাওলাদার জানান, মোল্লা বাড়ির সামনের সড়কে রাতের আঁধারে শেখ মুজিবুর রহমান রহমানের জন্মদিন উদযাপনে কেক কাটার আয়োজন করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় সেখানে তারা ব্যানার টাঙিয়ে স্লোগান দেয়।

এসময় খবর পেয়ে মোটরসাইকেলযোগে ঘটনাস্থলে গেলে কেক ও ব্যানার রেখে পালিয়ে যায় নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা বলেও উল্লেখ করেন তিনি।

বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার উপ-পরিদর্শক দেব সরকার জানান, ৯৯৯-এ কল পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় সেখান থেকে শেখ মুজিবুর রহমানের নাম লেখা জন্মদিনের একটি কেক এবং একটি ব্যানার জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যদিকে গতকাল সন্ধ্যায় শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল পালনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ বরিশাল জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজিব হোসেন খান এই কর্মসূচির আয়োজন করে।

ভিডিওতে দেখা যায়, কোনো এক শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে শহীদ মিনারে ব্যানার টাঙিয়ে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ইফতার সামনে নিয়ে দোয়া মোনাজাত করছেন নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া সেখানে স্লোগানও দেন তারা। জন্মদিন উদযাপনের ওই ভিডিও কাউনিয়া থানা এলাকার বলে জানা গেছে।

এ বিষয়ে বরিশাল মহানগর পুলিশের কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, কাউনিয়া থানা এলাকায় জন্মদিন উদযাপনের কোনো ঘটনা ঘটেনি। এর বাহিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আরও একটি ভিডিওতে তিন ছাত্রলীগ অনুসারীকে শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালনে সামনে কেক রেখে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://fnewsbd.com/archives/4692" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহাম্মদপুরে প্রকাশ্য ছিনতাই, রিকশা থামিয়ে অস্ত্রের মুখে লুট

তারেক রহমান অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন: আসিফ নজরুল

বাজেট অধিবেশনেই সব কমিটি

চেন্নাইয়ে কারিনার দুই ভাইয়ের রক্ত পরীক্ষা, একজন লিভার ডোনেট করবেন

স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন সাদিক কায়েম

ঈদুল আজহার আগাম টিকিট বিক্রি শুরু, আজ মিলছে ২৩ মে’র টিকিট

বড় হচ্ছে কোরবানির বাজার

ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত দলের হামলায় ৩ র‌্যাব সদস্য আহত

জাতিসংঘে শান্তিরক্ষা ও বহুপাক্ষিক কূটনীতিতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

১০

ইরানে গোপনে হামলা চালিয়েছিল সংযুক্ত আরব আমিরাত

১১

সাবেক প্রতিমন্ত্রী রাসেল ও চুমকির আয়কর নথি জব্দের আদেশ

১২

ঈদযাত্রা নিরাপদ করতে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে: রেলমন্ত্রী

১৩

অন্তর্বর্তী সরকারের দেশবিরোধী বাণিজ্য চুক্তি নিয়ে প্রশ্ন, সংসদে নীরবতা কেন?

১৪

গাজীপুরের এক পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

১৫

জন্মদিনে মাঠে নেমেই নিজেকে উপহার দিলেন মুশফিক

১৬

নির্বাচনে ভরাডুবি, রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর

১৭

রাশিয়া-ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের

১৮

আহত জুলাই যোদ্ধাদের দেখতে ব্যাংককের হাসপাতালে জামায়াত আমির

১৯

রোববার থেকে শুরু পুলিশ সপ্তাহ, পদক পাচ্ছেন ১০৭ জন

২০