এফ নিউজ ডেস্ক
৯ মে ২০২৬, ৪:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জাতীয়তাবাদী সাইবার দলের ঢাকা মহানগর উত্তরের নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল ঢাকা মহানগর উত্তরের নবগঠিত কমিটির উদ্যোগে এক বর্ণাঢ্য পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর উত্তরা এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সাইবার দল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক এ এম জে সৌরভ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ফাতেমা তুজ জোহরা মিতু। অনুষ্ঠানের শুরুতেই ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী সাইবার দলের সভাপতি মো: শাহজালাল প্রধান এবং স্থানীয় নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছার মাধ্যমে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে বরণ করে নেন। এ সময় পুরো অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

প্রধান অতিথির বক্তব্যেএ এম জে সৌরভ বলেন, বর্তমান ডিজিটাল যুগে সাইবার প্ল্যাটফর্মে রাজনৈতিক ও সামাজিক সচেতনতা তৈরিতে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি নবগঠিত কমিটির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি ফাতেমা তুজ জোহরা মিতু বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর এই সময়ে অনলাইন প্ল্যাটফর্মে সঠিক তথ্য প্রচার, সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং তরুণ সমাজকে সম্পৃক্ত করতে জাতীয়তাবাদী সাইবার দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি নবগঠিত কমিটির সফলতা কামনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী সাইবার দলের সভাপতি মো: শাহজালাল প্রধান। সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ আনিসুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক কৌশিক জামান মুরাদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন আকাশ এবং সাংগঠনিক সম্পাদক রাহাদুল ইসলাম নিপু সরকারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় নবগঠিত কমিটির সদস্যদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয় এবং সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ, সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ভূমিকা পালন এবং তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নেতৃবৃন্দ বলেন, দেশের স্বার্থে ও গণতান্ত্রিক আন্দোলনে প্রযুক্তিভিত্তিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে জাতীয়তাবাদী সাইবার দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠান শেষে নেতাকর্মীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়। উপস্থিত নেতাকর্মীরা আশা প্রকাশ করেন যে, নবগঠিত কমিটির নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী সাইবার দলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান ও শক্তিশালী হবে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://fnewsbd.com/archives/5131" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহাম্মদপুরে প্রকাশ্য ছিনতাই, রিকশা থামিয়ে অস্ত্রের মুখে লুট

তারেক রহমান অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন: আসিফ নজরুল

বাজেট অধিবেশনেই সব কমিটি

চেন্নাইয়ে কারিনার দুই ভাইয়ের রক্ত পরীক্ষা, একজন লিভার ডোনেট করবেন

স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন সাদিক কায়েম

ঈদুল আজহার আগাম টিকিট বিক্রি শুরু, আজ মিলছে ২৩ মে’র টিকিট

বড় হচ্ছে কোরবানির বাজার

ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত দলের হামলায় ৩ র‌্যাব সদস্য আহত

জাতিসংঘে শান্তিরক্ষা ও বহুপাক্ষিক কূটনীতিতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

১০

ইরানে গোপনে হামলা চালিয়েছিল সংযুক্ত আরব আমিরাত

১১

সাবেক প্রতিমন্ত্রী রাসেল ও চুমকির আয়কর নথি জব্দের আদেশ

১২

ঈদযাত্রা নিরাপদ করতে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে: রেলমন্ত্রী

১৩

অন্তর্বর্তী সরকারের দেশবিরোধী বাণিজ্য চুক্তি নিয়ে প্রশ্ন, সংসদে নীরবতা কেন?

১৪

গাজীপুরের এক পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

১৫

জন্মদিনে মাঠে নেমেই নিজেকে উপহার দিলেন মুশফিক

১৬

নির্বাচনে ভরাডুবি, রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর

১৭

রাশিয়া-ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের

১৮

আহত জুলাই যোদ্ধাদের দেখতে ব্যাংককের হাসপাতালে জামায়াত আমির

১৯

রোববার থেকে শুরু পুলিশ সপ্তাহ, পদক পাচ্ছেন ১০৭ জন

২০