এফ নিউজ ডেস্ক
২৭ এপ্রিল ২০২৬, ৬:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গাজীপুরে ঘর থেকে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

গাজীপুর মহানগরীর পুবাইলের মেঘডুবি এলাকায় কুলসুম বেগম (৪৫) নামে এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে নিজ বাড়ির একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

নিহত কুলসুম বেগম ওই এলাকার মৃত আতাব উদ্দিনের মেয়ে। পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। কুলসুম বেগম ওই এলাকায় নিজের বাড়িতে বসবাস করতেন এবং বাড়ির সামনে একটি দোকান পরিচালনা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে প্রতিবেশীরা ঘরের ভেতর কুলসুমের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করার সময় পাশের একটি কক্ষে ডাইনিং টেবিলের ওপর ফল কাটা অবস্থায় দেখতে পায়।

নিহতের মেয়ে ময়না জানান, দুপুরেও মায়ের সাথে তার কথা হয়েছিল, তখন তাকে কিছুটা ক্লান্ত মনে হচ্ছিল। পরে রাতে স্বজনরা ডাকাডাকি করে সাড়া না পেয়ে ঘরের ভেতর মায়ের নিথর দেহ পড়ে থাকতে দেখেন।

পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান জানিয়েছেন, আলামত দেখে প্রাথমিকভাবে একে হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। হত্যার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি বর্তমানে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://fnewsbd.com/archives/5059" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহাম্মদপুরে প্রকাশ্য ছিনতাই, রিকশা থামিয়ে অস্ত্রের মুখে লুট

তারেক রহমান অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন: আসিফ নজরুল

বাজেট অধিবেশনেই সব কমিটি

চেন্নাইয়ে কারিনার দুই ভাইয়ের রক্ত পরীক্ষা, একজন লিভার ডোনেট করবেন

স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন সাদিক কায়েম

ঈদুল আজহার আগাম টিকিট বিক্রি শুরু, আজ মিলছে ২৩ মে’র টিকিট

বড় হচ্ছে কোরবানির বাজার

ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত দলের হামলায় ৩ র‌্যাব সদস্য আহত

জাতিসংঘে শান্তিরক্ষা ও বহুপাক্ষিক কূটনীতিতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

১০

ইরানে গোপনে হামলা চালিয়েছিল সংযুক্ত আরব আমিরাত

১১

সাবেক প্রতিমন্ত্রী রাসেল ও চুমকির আয়কর নথি জব্দের আদেশ

১২

ঈদযাত্রা নিরাপদ করতে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে: রেলমন্ত্রী

১৩

অন্তর্বর্তী সরকারের দেশবিরোধী বাণিজ্য চুক্তি নিয়ে প্রশ্ন, সংসদে নীরবতা কেন?

১৪

গাজীপুরের এক পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

১৫

জন্মদিনে মাঠে নেমেই নিজেকে উপহার দিলেন মুশফিক

১৬

নির্বাচনে ভরাডুবি, রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর

১৭

রাশিয়া-ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের

১৮

আহত জুলাই যোদ্ধাদের দেখতে ব্যাংককের হাসপাতালে জামায়াত আমির

১৯

রোববার থেকে শুরু পুলিশ সপ্তাহ, পদক পাচ্ছেন ১০৭ জন

২০