admin
১৭ জানুয়ারী ২০২৫, ৪:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পাহাড়ি শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে জবিতে মশাল মিছিল

পাহাড়ি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে পুলিশি হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের একাংশ।

বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বর থেকে শুরু করে বিজ্ঞান অনুষদ চত্বর ও কাঁঠাল তলা ঘুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে এ মিছিল শেষ করেন তারা।

এসময় তারা, নিপীড়কের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও; হামলাকারীর কালো হাত, ভেঙে দাও, গুড়িয়ে দাও; জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো; আমার মাটি আমার মা, উগ্রবাদের হবে না; আমার মাটি আমার মা, সন্ত্রাসীদের হবে না ; দিতে হবে দিয়ে দাও, আদিবাসী স্বীকৃতি ; “লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই ইত্যাদি স্লোগান দেন।

নাট্যকলা বিভাগের শিক্ষার্থী কিশোর সাম্য বলেন, পূর্ববর্তী সরকারের মতো এ সরকারও আদিবাসীদের স্বীকৃতি দিতে অস্বীকার করছে। তারা যখন ন্যায্য দাবিতে নিজেদের ‘আদিবাসী’ স্বীকৃতি চেয়ে মিছিল দিয়েছে, তাদের মিছিলে একটি সংগঠন পুলিশের সামনে হামলা চালিয়েছে। তাদেরকে বিচ্ছিন্নতাবাদী বলে ঘোষণা করেছে। আজকে কার্জন হলের সামনে তাদের মিছিলে পুলিশও ন্যাক্কারজনক হামলা চালিয়েছে।

আইন বিভাগের শিক্ষার্থী মারুফ হাসান বলেন, যে নিপীড়ন থেকে রক্ষা পেতে দেশের ছাত্র-জনতা এত রক্ত দিল। সেই ছাত্র জনতার ওপরই এখন হামলা করা হচ্ছে। আদিবাসীদের অধিকার আাদায়ের মিছিলে যখন একটি সংগঠনের মানুষ আক্রমণ করে শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে আহত করেছে, তখন সরকারের পুলিশ বাহিনী নিরব ভূমিকা পালন করেছে। এর মাধ্যমে এই সরকার বুঝিয়ে দিল তারা আসলে সাধারণ জনগণকে সেবা দিচ্ছে না। তারা আসলে সাধারণ জনগণের সরকার নয়।

এর আগে এদিন ‘স্টুডেন্ট ফর সভারেন্টি’ কর্তৃক আদিবাসী ছাত্র-জনতার ওপর নৃশংস হামলায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভের ডাক দিয়েছিল সংক্ষুব্ধ ছাত্র জনতা। বিক্ষোভ মিছিলের এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান, লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://fnewsbd.com/archives/1270" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহাম্মদপুরে প্রকাশ্য ছিনতাই, রিকশা থামিয়ে অস্ত্রের মুখে লুট

তারেক রহমান অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন: আসিফ নজরুল

বাজেট অধিবেশনেই সব কমিটি

চেন্নাইয়ে কারিনার দুই ভাইয়ের রক্ত পরীক্ষা, একজন লিভার ডোনেট করবেন

স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন সাদিক কায়েম

ঈদুল আজহার আগাম টিকিট বিক্রি শুরু, আজ মিলছে ২৩ মে’র টিকিট

বড় হচ্ছে কোরবানির বাজার

ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত দলের হামলায় ৩ র‌্যাব সদস্য আহত

জাতিসংঘে শান্তিরক্ষা ও বহুপাক্ষিক কূটনীতিতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

১০

ইরানে গোপনে হামলা চালিয়েছিল সংযুক্ত আরব আমিরাত

১১

সাবেক প্রতিমন্ত্রী রাসেল ও চুমকির আয়কর নথি জব্দের আদেশ

১২

ঈদযাত্রা নিরাপদ করতে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে: রেলমন্ত্রী

১৩

অন্তর্বর্তী সরকারের দেশবিরোধী বাণিজ্য চুক্তি নিয়ে প্রশ্ন, সংসদে নীরবতা কেন?

১৪

গাজীপুরের এক পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

১৫

জন্মদিনে মাঠে নেমেই নিজেকে উপহার দিলেন মুশফিক

১৬

নির্বাচনে ভরাডুবি, রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর

১৭

রাশিয়া-ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের

১৮

আহত জুলাই যোদ্ধাদের দেখতে ব্যাংককের হাসপাতালে জামায়াত আমির

১৯

রোববার থেকে শুরু পুলিশ সপ্তাহ, পদক পাচ্ছেন ১০৭ জন

২০