এফ নিউজ ডেস্ক
২৮ জুলাই ২০২৫, ৫:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

২০৪১-এর মধ্যেই দক্ষিণ-পূর্ব এশিয়ার ‘ইকোনমিক হাব’

দেশের তৃতীয় সমুদ্রবন্দর পায়রাকে ঘিরে তৈরি করা হয়েছে একটি দীর্ঘমেয়াদি ও বিস্তৃত মাস্টারপ্ল্যান। ২০৪১ সালের মধ্যে এ বন্দরকে দক্ষিণ-পূর্ব এশিয়ার ইকোনমিক হাবে রূপান্তর করার লক্ষ্যেই এ পরিকল্পনা। শুধু একটি বন্দর নয়-এ অঞ্চলের অর্থনীতি, কর্মসংস্থান, পরিবেশ এবং জীবিকা উন্নয়নের বহুমাত্রিক লক্ষ্য নিয়েই মাস্টারপ্ল্যানটি তৈরি করা হয়েছে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ।

এ পরিকল্পনার আওতায় ধাপে ধাপে নির্মিত হবে মালটি-পারপাস টার্মিনাল, কনটেইনার টার্মিনাল, ড্রাই ও লিকুইড বাল্কসহ বিভিন্ন মেরিন টার্মিনাল। গুরুত্ব দেওয়া হয়েছে অভ্যন্তরীণ জলপথ সংযোগ উন্নয়নের ওপর। বন্দরকে সড়ক, রেল ও নৌপথের মাধ্যমে সারা দেশের সঙ্গে যুক্ত করার পাশাপাশি পরিকল্পনায় রয়েছে শিল্পাঞ্চল, শিপইয়ার্ড ও সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রস্তাবও।

বন্দর ব্যবহারকারী অংশীজন ও ব্যবসায়ীদের মতে, শুধু মাস্টারপ্ল্যান করেই নয়, এটিকে বাস্তবে রূপ দেওয়ার পথে এগিয়ে যেতে হবে। মাস্টারপ্ল্যান বাস্তবায়নে নাব্য সংকট ও যোগাযোগব্যবস্থার দুর্বলতা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে সমাধান করতে পারলে এই মাস্টারপ্ল্যান সফল হবে। সঠিক সময়ে পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে এই বন্দর হতে পারে দেশের অন্যতম অর্থনৈতিক চালিকাশক্তি। বাড়বে বিনিয়োগ, আমদানি-রপ্তানি ও তৈরি হবে হাজারো কর্মসংস্থানের সুযোগ। এছাড়া দেশি-বিদেশি বিনিয়োগে গতি আনবে।

সংশ্লিষ্টরা জানান, মাস্টারপ্ল্যানটি করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধীন বিআরটিসি এবং নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান রয়্যাল হাসকোনিং ডিএইচভি। সরকারের অনুমোদনক্রমে ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়। ৮টি ধাপে দুই প্রতিষ্ঠানের শতাধিক বিশেষজ্ঞ মাস্টারপ্ল্যান তৈরির কাজটি করেন। সম্প্রতি এটি আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়।

পরিকল্পনাকারীদের দাবি, একটি সমুদ্রবন্দর প্রতিষ্ঠার ক্ষেত্রে মাস্টারপ্ল্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি শুধু একটি অবকাঠামোগত পরিকল্পনা নয়, বরং একটি সমন্বিত, টেকসই ও দীর্ঘমেয়াদি উন্নয়ন রূপরেখা। যা প্রযুক্তিগত বিশ্লেষণ, পরিবেশগত প্রভাব, ভবিষ্যৎ চাহিদা ও বিনিয়োগ পরিকল্পনার নির্দেশনা প্রদান করে।

পাশাপাশি ট্রাফিক ফোরকাস্টিং স্টাডির মাধ্যমে পণ্য চলাচলের পূর্বাভাস, চ্যানেলের অবস্থা, ড্রেজিংয়ের পরিমাণ ও ধরন ইত্যাদি নির্ধারণ করা হয়। সেই সঙ্গে বিদ্যুৎ, পানি, জ্বালানি, সড়ক, রেল এবং টেলিকমিউনিকেশনসহ প্রয়োজনীয় ইউটিলিটি সংযোগের রূপরেখাও মাস্টারপ্ল্যানে অন্তর্ভুক্ত হয়েছে।

বন্দর কর্তৃপক্ষ জানায়, ইতোমধ্যে পায়রা বন্দরের জন্য আধুনিক ইক্যুইপমেন্ট সমৃদ্ধ ৬৫০ মিটারের জেটি, তিন লাখ ২৫ হাজার বর্গমিটারের ব্যাকআপ ইয়ার্ড এবং ১০ হাজার বর্গমিটার আধুনিক সিএফএস নির্মাণ করা হয়েছে। আন্ধারমানিক নদের ওপর সেতু এবং সংযোগ সড়কের কাজ চলছে পুরোদমে।

নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম শাখাওয়াত হোসেন বলেন, ড্রেজিংয়ের জন্য পায়রা বন্দরের ক্যাপাসিটি বাড়ানোর দরকার আছে। এটা নিয়ে অন্তর্বর্তী সরকারের তরফ থেকে কাজ হচ্ছে। আমরা আশা করি, দুই-এক মাসের মধ্যে পায়রা বন্দরের কমপক্ষে দুটি ড্রেজার স্যাংশন করাতে পারব। বরিশাল পর্যন্ত রেললাইনের জন্য রেলপথ উপদেষ্টার সঙ্গে আলাপ হয়েছে। কেবিনেটেও আলোচনা হবে। এছাড়া পটুয়াখালী পর্যন্ত আপাতত চার লেনের সড়ক হবে।

তিনি আরও বলেন, বেসরকারি এবং বিদেশি প্রত্যেকের কাছে অনুরোধ করব এখানে ইন্ডাস্ট্রি করার জন্য। এখানে শিল্প এলাকার জন্য জমি রাখা হয়েছে। ছোট করে হলেও শুরু করলে একদিন বড় হবে। একটি বন্দর তৈরি হতে অনেক সময় লাগে।

পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবাল বলেন, ২০২৬ সালের জুলাই নাগাদ বন্দরের প্রথম টার্মিনালের কার্যক্রম শুরুর লক্ষ্য আমাদের। নিজস্ব টার্মিনালে কার্যক্রম শুরুর আগেই জাহাজ হ্যান্ডলিং করে দুই হাজার ৭৯ কোটি টাকা রাজস্ব আয় করেছে সরকার।

এই মাস্টারপ্ল্যান বন্দরের টেকসই অবকাঠামোগত উন্নয়ন, ভবিষ্যৎ সম্প্রসারণ এবং দেশীয় ও আন্তর্জাতিক ব্যবসা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা পায়রা বন্দরকে একটি আধুনিক বন্দর হিসাবে গড়ে তুলতে চাই। বন্দরের কার্যক্রমে যেন পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব না পড়ে, সে জন্য বন্দরের অপারেশনগুলো পরিবেশবান্ধব করা হচ্ছে। সেই সঙ্গে স্থানীয় জনগণের জীবনমানের উন্নয়নে অবদান রাখাই লক্ষ্য।

বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের পরিচালক মো. মামুনুর রশীদ বলেন, রাবনাবাদ চ্যানেলের নাব্য রক্ষা এবং নিরবচ্ছিন্ন লজিস্টিক সংযোগ না থাকলে পরিকল্পনার সুফল পাওয়া কঠিন হবে। বড় জাহাজ আনতে হলে সাড়ে ৮ মিটার থেকে ১০ মিটার পর্যন্ত গভীরতা প্রয়োজন।

বরিশাল চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি এবায়েদুল হক চাঁন বলেন, বন্দরের শুরুতে একটু ভুল-ত্রুটি হতেই পারে। আমি মনে করি, আমরা এগিয়ে যেতে পারি কিভাবে সে ব্যাপারে আমাদের পদক্ষেপ নেওয়া উচিত। নদীতে ড্রেজিংয়ের কাজগুলো নৌবাহিনীকে দিলে ভালো হবে।

ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমান বলেন, মাস্টারপ্ল্যানটি পরিপূর্ণ বাস্তবায়ন করতে পারলে বন্দরটি ব্যবসায়ীদের জন্য নতুন দ্বার হিসাবে উন্মোচিত হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পটুয়াখালীর উপপরিচালক এইচএম শামীম বলেন, কৃষি খাত যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে নজর দিতে হবে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলী বলেন, পায়রা বন্দর কেন্দ্রিক উন্নয়ন অবকাঠামোর কারণে যাতে কোনোভাবেই মৎস্য খাত ক্ষতিগ্রস্ত না হয়।

মাস্টারপ্ল্যান প্রণয়নকারী নেদারল্যান্ডসভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান রয়্যাল কাসকোনিং ডিএইচভির টিম লিডার মেনো মুইজ বলেন, মাস্টারপ্ল্যানটি শুধু প্রযুক্তিগত ও অর্থনৈতিক দিক থেকেই নয়, পরিবেশগত ও সামাজিক দিক থেকেও একটি সুরক্ষিত ও দায়িত্বশীল উন্নয়ন কাঠামোর পথপ্রদর্শক।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://fnewsbd.com/archives/3884" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহাম্মদপুরে প্রকাশ্য ছিনতাই, রিকশা থামিয়ে অস্ত্রের মুখে লুট

তারেক রহমান অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন: আসিফ নজরুল

বাজেট অধিবেশনেই সব কমিটি

চেন্নাইয়ে কারিনার দুই ভাইয়ের রক্ত পরীক্ষা, একজন লিভার ডোনেট করবেন

স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন সাদিক কায়েম

ঈদুল আজহার আগাম টিকিট বিক্রি শুরু, আজ মিলছে ২৩ মে’র টিকিট

বড় হচ্ছে কোরবানির বাজার

ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত দলের হামলায় ৩ র‌্যাব সদস্য আহত

জাতিসংঘে শান্তিরক্ষা ও বহুপাক্ষিক কূটনীতিতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

১০

ইরানে গোপনে হামলা চালিয়েছিল সংযুক্ত আরব আমিরাত

১১

সাবেক প্রতিমন্ত্রী রাসেল ও চুমকির আয়কর নথি জব্দের আদেশ

১২

ঈদযাত্রা নিরাপদ করতে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে: রেলমন্ত্রী

১৩

অন্তর্বর্তী সরকারের দেশবিরোধী বাণিজ্য চুক্তি নিয়ে প্রশ্ন, সংসদে নীরবতা কেন?

১৪

গাজীপুরের এক পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

১৫

জন্মদিনে মাঠে নেমেই নিজেকে উপহার দিলেন মুশফিক

১৬

নির্বাচনে ভরাডুবি, রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর

১৭

রাশিয়া-ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের

১৮

আহত জুলাই যোদ্ধাদের দেখতে ব্যাংককের হাসপাতালে জামায়াত আমির

১৯

রোববার থেকে শুরু পুলিশ সপ্তাহ, পদক পাচ্ছেন ১০৭ জন

২০