এফ নিউজ ডেস্ক
৩০ জুলাই ২০২৫, ৪:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘সাংবাদিক’ পরিচয়ে চাঁদাবাজি, গণপিটুনি দিয়ে সেনাবাহিনীর হাতে সোপর্দ

মেহেরপুরের গাংনীতে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে আব্দুর রউফ নামে এক ব্যক্তি হাতেনাতে ধরা পড়েছেন। স্থানীয়দের হাতে আটক হয়ে গণপিটুনি খাওয়ার পর গাংনী সেনাবাহিনী ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে তাকে। মঙ্গলবার (২৯ জুলাই) রাত ৮টার দিকে গাংনীর পৌর এলাকার বাঁশবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

পুলিশ সূত্রে জানা যায়, আটক হওয়া ব্যক্তি এর আগেও সাংবাদিক পরিচয়ে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নিয়েছিলো। পরে সেই চাঁদা নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সে সময় মেহেরপুর সদর থানায় চাঁদাবাজির একটি মামলা দায়ের হয়েছিল।

স্থানীয় সূত্রে জানা যায়,কথিত সাংবাদিক আব্দুর রউফ একই গ্রামের মৃত ডা. আব্দুল মান্নানের ছেলে ডা. মাবুদের কাছে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি করে। এর আগে সে ভয়ভীতি ও হুমকি প্রদর্শনের মাধ্যমে ২০ হাজার টাকা আদায় করে। মঙ্গলবার রাত ৮টার দিকে পুনরায় আরও টাকা দাবি করতে গেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে স্থানীয় জনতা আব্দুর রউফকে ধরে ফেলে এবং গণপিটুনি দিয়ে গাংনীতে অবস্থানরত সেনাবাহিনীর হাতে তুলে দেয়।

এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি ইসরাইল বলেন, সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে স্থানীয়রা একজনকে আটক করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে। এখন পর্যন্ত এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://fnewsbd.com/archives/3899" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহাম্মদপুরে প্রকাশ্য ছিনতাই, রিকশা থামিয়ে অস্ত্রের মুখে লুট

তারেক রহমান অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন: আসিফ নজরুল

বাজেট অধিবেশনেই সব কমিটি

চেন্নাইয়ে কারিনার দুই ভাইয়ের রক্ত পরীক্ষা, একজন লিভার ডোনেট করবেন

স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন সাদিক কায়েম

ঈদুল আজহার আগাম টিকিট বিক্রি শুরু, আজ মিলছে ২৩ মে’র টিকিট

বড় হচ্ছে কোরবানির বাজার

ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত দলের হামলায় ৩ র‌্যাব সদস্য আহত

জাতিসংঘে শান্তিরক্ষা ও বহুপাক্ষিক কূটনীতিতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

১০

ইরানে গোপনে হামলা চালিয়েছিল সংযুক্ত আরব আমিরাত

১১

সাবেক প্রতিমন্ত্রী রাসেল ও চুমকির আয়কর নথি জব্দের আদেশ

১২

ঈদযাত্রা নিরাপদ করতে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে: রেলমন্ত্রী

১৩

অন্তর্বর্তী সরকারের দেশবিরোধী বাণিজ্য চুক্তি নিয়ে প্রশ্ন, সংসদে নীরবতা কেন?

১৪

গাজীপুরের এক পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

১৫

জন্মদিনে মাঠে নেমেই নিজেকে উপহার দিলেন মুশফিক

১৬

নির্বাচনে ভরাডুবি, রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর

১৭

রাশিয়া-ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের

১৮

আহত জুলাই যোদ্ধাদের দেখতে ব্যাংককের হাসপাতালে জামায়াত আমির

১৯

রোববার থেকে শুরু পুলিশ সপ্তাহ, পদক পাচ্ছেন ১০৭ জন

২০