এফ নিউজ ডেস্ক
১৭ অগাস্ট ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৩২ নম্বরে ফুল দিতে গিয়ে কারাগারে যাওয়া সেই রিকশাচালক জামিন পেলেন

ফুল কিনে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে মারধর খেয়ে কারাগারে যাওয়া রিকশাচালক আজিজুর রহমানের জামিন দিয়েছেন আদালত। রোববার (১৭ আগস্ট)  দুপুরে শুনানি শেষে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত তাকে জামিন দেন। 

 

এদিন আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী তার জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিনের আবেদন মঞ্জুর করেন।

এর আগে শুক্রবার রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে গণপিটুনি ও মব ভায়োলেন্সের শিকার হন রিকশাচালক আজিজুর রহমান। পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জেনিফার জেরিনের আদালতে তোলা হলে জুলাই আন্দোলনের হত্যাচেষ্টা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।

এ দিন তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপ-পরিদর্শক মোহাম্মদ তৌহিদুর রহমান কারাগারে রাখার আবেদন করেন। পরে  বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://fnewsbd.com/archives/3978" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহাম্মদপুরে প্রকাশ্য ছিনতাই, রিকশা থামিয়ে অস্ত্রের মুখে লুট

তারেক রহমান অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন: আসিফ নজরুল

বাজেট অধিবেশনেই সব কমিটি

চেন্নাইয়ে কারিনার দুই ভাইয়ের রক্ত পরীক্ষা, একজন লিভার ডোনেট করবেন

স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন সাদিক কায়েম

ঈদুল আজহার আগাম টিকিট বিক্রি শুরু, আজ মিলছে ২৩ মে’র টিকিট

বড় হচ্ছে কোরবানির বাজার

ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত দলের হামলায় ৩ র‌্যাব সদস্য আহত

জাতিসংঘে শান্তিরক্ষা ও বহুপাক্ষিক কূটনীতিতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

১০

ইরানে গোপনে হামলা চালিয়েছিল সংযুক্ত আরব আমিরাত

১১

সাবেক প্রতিমন্ত্রী রাসেল ও চুমকির আয়কর নথি জব্দের আদেশ

১২

ঈদযাত্রা নিরাপদ করতে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে: রেলমন্ত্রী

১৩

অন্তর্বর্তী সরকারের দেশবিরোধী বাণিজ্য চুক্তি নিয়ে প্রশ্ন, সংসদে নীরবতা কেন?

১৪

গাজীপুরের এক পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

১৫

জন্মদিনে মাঠে নেমেই নিজেকে উপহার দিলেন মুশফিক

১৬

নির্বাচনে ভরাডুবি, রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর

১৭

রাশিয়া-ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের

১৮

আহত জুলাই যোদ্ধাদের দেখতে ব্যাংককের হাসপাতালে জামায়াত আমির

১৯

রোববার থেকে শুরু পুলিশ সপ্তাহ, পদক পাচ্ছেন ১০৭ জন

২০