এফ নিউজ ডেস্ক
৪ নভেম্বর ২০২৫, ৭:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

১৮ নভেম্বর ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন সৌদি ক্রাউন প্রিন্স

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আগামী ১৮ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। সোমবার (৪ নভেম্বর) হোয়াইট হাউসের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

 

ট্রাম্প প্রশাসনের সঙ্গে সৌদি সম্পর্ক জোরদার এবং মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন সমঝোতার অংশ হিসেবে এই সফরটি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে, ট্রাম্প যখন সৌদি আরবকে আব্রাহাম চুক্তিতে অন্তর্ভুক্ত করতে চাপ দিচ্ছেন, তখন এই সফরটি অনুষ্ঠিত হচ্ছে।

২০২০ সালে ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কো চুক্তি স্বাক্ষর করে। তবে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের বিষয়ে অগ্রগতি না হওয়ায় সৌদি আরব এতদিন এ উদ্যোগে যোগ দিতে অনিচ্ছা প্রকাশ করে এসেছে।

গত রোববার সিবিএসের অনুষ্ঠানে ট্রাম্প বলেন, তিনি বিশ্বাস করেন সৌদি আরব শেষ পর্যন্ত আব্রাহাম চুক্তিতে যোগ দেবে।

এ সফরে ট্রাম্প ও ক্রাউন প্রিন্সের মধ্যে যুক্তরাষ্ট্র- সৌদি প্রতিরক্ষা চুক্তি নিয়েও আলোচনা হতে পারে। ফাইনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সফরের সময় দুই দেশের মধ্যে এমন একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ট্রাম্প প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘ক্রাউন প্রিন্স এলে কিছু চুক্তি নিয়ে আলোচনা হতে পারে, তবে বিস্তারিত এখনও চূড়ান্ত হয়নি।’

সৌদি আরব দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রতিরক্ষা নিশ্চয়তা ও উন্নত সামরিক সরঞ্জামের অ্যাক্সেস চেয়ে আসছে। দেশটি মার্কিন অস্ত্রের অন্যতম বৃহৎ ক্রেতা। বহু দশক ধরে তেল সরবরাহ ও নিরাপত্তা সহযোগিতার ভিত্তিতে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রয়েছে।

চলতি বছরের মে মাসে ট্রাম্পের রিয়াদ সফরের সময় যুক্তরাষ্ট্র প্রায় ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির একটি বড় প্যাকেজে সম্মত হয়।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://fnewsbd.com/archives/4209" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহাম্মদপুরে প্রকাশ্য ছিনতাই, রিকশা থামিয়ে অস্ত্রের মুখে লুট

তারেক রহমান অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন: আসিফ নজরুল

বাজেট অধিবেশনেই সব কমিটি

চেন্নাইয়ে কারিনার দুই ভাইয়ের রক্ত পরীক্ষা, একজন লিভার ডোনেট করবেন

স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন সাদিক কায়েম

ঈদুল আজহার আগাম টিকিট বিক্রি শুরু, আজ মিলছে ২৩ মে’র টিকিট

বড় হচ্ছে কোরবানির বাজার

ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত দলের হামলায় ৩ র‌্যাব সদস্য আহত

জাতিসংঘে শান্তিরক্ষা ও বহুপাক্ষিক কূটনীতিতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

১০

ইরানে গোপনে হামলা চালিয়েছিল সংযুক্ত আরব আমিরাত

১১

সাবেক প্রতিমন্ত্রী রাসেল ও চুমকির আয়কর নথি জব্দের আদেশ

১২

ঈদযাত্রা নিরাপদ করতে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে: রেলমন্ত্রী

১৩

অন্তর্বর্তী সরকারের দেশবিরোধী বাণিজ্য চুক্তি নিয়ে প্রশ্ন, সংসদে নীরবতা কেন?

১৪

গাজীপুরের এক পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

১৫

জন্মদিনে মাঠে নেমেই নিজেকে উপহার দিলেন মুশফিক

১৬

নির্বাচনে ভরাডুবি, রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর

১৭

রাশিয়া-ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের

১৮

আহত জুলাই যোদ্ধাদের দেখতে ব্যাংককের হাসপাতালে জামায়াত আমির

১৯

রোববার থেকে শুরু পুলিশ সপ্তাহ, পদক পাচ্ছেন ১০৭ জন

২০