এফ নিউজ ডেস্ক
১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাতিল ভোটগুলো বৈধ হলে মির্জা আব্বাসের ভোট আরও বাড়ত: আফরোজা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের ভোটগ্রহণে প্রিসাইডিং কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলেছেন আফরোজা আব্বাস। তিনি ওই আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস–এর স্ত্রী ও প্রধান নির্বাচনী এজেন্ট।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নির্বাচনে বিজয়ী মির্জা আব্বাসের পক্ষ থেকে কোনো অনিয়মের আশ্রয় নেওয়া হয়নি।

আফরোজা আব্বাস বলেন, “আমি প্রধান এজেন্ট ছিলাম। সব কেন্দ্রে যাওয়ার অনুমতি আমার ছিল। কিন্তু আমি কোথাও নিয়মবহির্ভূতভাবে গিয়ে প্রভাব বিস্তার করিনি।”

তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশনের নির্দেশনা থাকা সত্ত্বেও কিছু প্রিসাইডিং কর্মকর্তা ফাঁকা জায়গায় পড়া ভোট ‘ধানের শীষ’ প্রতীকে যোগ করেননি। তার দাবি, এসব ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাই অনিয়ম করেছেন।

বাতিল হওয়া ভোট প্রসঙ্গে তিনি বলেন, “ফাঁকা জায়গায় পড়া ভোটগুলো ধানের শীষে যোগ করার জন্য আমরা আবেদন করেছিলাম। কিন্তু তা করা হয়নি। যোগ হলে মির্জা আব্বাসের ঝুলিতে আরও কয়েক হাজার ভোট যুক্ত হতো।”

এদিকে ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস ৫৯ হাজার ৩৩৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫৪ হাজার ১২৭ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ছিল ৫ হাজার ২০৯।

তবে ফলাফল প্রত্যাখ্যান করে নাসীরুদ্দীন পাটওয়ারী নির্বাচন কমিশনে ভোট পুনঃগণনার আবেদন করেছেন। আবেদনে তিনি ঢাকা-৮ আসনে অনিয়ম, কারচুপি ও বেআইনি প্রভাব বিস্তারের অভিযোগ এনে তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে তিনি বাতিল ঘোষিত ভোট পুনর্বিবেচনা করে নতুন করে ফলাফল প্রকাশের অনুরোধ করেন।

এ বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://fnewsbd.com/archives/4339" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহাম্মদপুরে প্রকাশ্য ছিনতাই, রিকশা থামিয়ে অস্ত্রের মুখে লুট

তারেক রহমান অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন: আসিফ নজরুল

বাজেট অধিবেশনেই সব কমিটি

চেন্নাইয়ে কারিনার দুই ভাইয়ের রক্ত পরীক্ষা, একজন লিভার ডোনেট করবেন

স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন সাদিক কায়েম

ঈদুল আজহার আগাম টিকিট বিক্রি শুরু, আজ মিলছে ২৩ মে’র টিকিট

বড় হচ্ছে কোরবানির বাজার

ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত দলের হামলায় ৩ র‌্যাব সদস্য আহত

জাতিসংঘে শান্তিরক্ষা ও বহুপাক্ষিক কূটনীতিতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

১০

ইরানে গোপনে হামলা চালিয়েছিল সংযুক্ত আরব আমিরাত

১১

সাবেক প্রতিমন্ত্রী রাসেল ও চুমকির আয়কর নথি জব্দের আদেশ

১২

ঈদযাত্রা নিরাপদ করতে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে: রেলমন্ত্রী

১৩

অন্তর্বর্তী সরকারের দেশবিরোধী বাণিজ্য চুক্তি নিয়ে প্রশ্ন, সংসদে নীরবতা কেন?

১৪

গাজীপুরের এক পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

১৫

জন্মদিনে মাঠে নেমেই নিজেকে উপহার দিলেন মুশফিক

১৬

নির্বাচনে ভরাডুবি, রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর

১৭

রাশিয়া-ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের

১৮

আহত জুলাই যোদ্ধাদের দেখতে ব্যাংককের হাসপাতালে জামায়াত আমির

১৯

রোববার থেকে শুরু পুলিশ সপ্তাহ, পদক পাচ্ছেন ১০৭ জন

২০