admin
২৫ ফেব্রুয়ারী ২০২৬, ৪:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘যুক্তরাষ্ট্রে নতুন স্বর্ণযুগ শুরু’, স্টেট অব দ্য ইউনিয়নের ভাষণে ট্রাম্প

মার্কিন কংগ্রেসের ‘নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস’-এ দেওয়া স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এক বছরের অর্জনকে ‘এক যুগের সেরা পরিবর্তন’ হিসেবে দাবি করেছেন। সীমান্ত নিরাপত্তা, অর্থনীতির চাঙ্গা অবস্থা এবং অপরাধ দমনসহ অন্যান্য সাফল্য তুলে ধরে তিনি ঘোষণা করেন, যুক্তরাষ্ট্রে নতুন ‘স্বর্ণযুগ’ শুরু হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে ক্যাপিটল হিলে ভাষণ শুরুর সময় ট্রাম্পের সমর্থকরা ‘ইউএসএ’ স্লোগানে কক্ষ মুখরিত করেন। প্রায় এক ঘণ্টাব্যাপী এই ভাষণে তিনি মূলত অর্থনীতি, অভিবাসন নীতি এবং ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি বৃদ্ধির বিষয়গুলো তুলে ধরেন।

ট্রাম্প ভাষণ শুরুতে তিনি বলেন, আমাদের জাতি আবার ঘুরে দাঁড়িয়েছে; আগের চেয়ে বড়, আরও ভালো, আরও সমৃদ্ধ এবং যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী। নির্বাচনী প্রচারণার পরিচিত এই বক্তব্যকে উদ্ধৃত করে তিনি আরও বলেন, আমেরিকার ‘স্বর্ণযুগ’ শুরু হয়েছে। আজ আমাদের সীমান্ত সুরক্ষিত, মনোবল ফিরে এসেছে। মুদ্রাস্ফীতি দ্রুত কমছে এবং মানুষের আয় বাড়ছে। মার্কিন অর্থনীতি আগের চেয়ে শক্তিশালী, আর আমাদের শত্রুরা এখন আমাদের ভয় পায়।

চলতি বছরের শেষ দিকে উদ্‌যাপিত হতে যাওয়া দেশের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীকে উল্লেখ করে ট্রাম্প তার প্রেসিডেন্সিকে ‘যুগান্তকারী পরিবর্তন’ হিসেবে আখ্যায়িত করেন। এটি তার দ্বিতীয় মেয়াদের প্রথম স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ। প্রথা অনুযায়ী, তিনি মার্কিন কংগ্রেসের সিনেট এবং হাউস অব রিপ্রেজেন্টেটিভসের যৌথ অধিবেশনে ভাষণ দেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://fnewsbd.com/archives/4427" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহাম্মদপুরে প্রকাশ্য ছিনতাই, রিকশা থামিয়ে অস্ত্রের মুখে লুট

তারেক রহমান অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন: আসিফ নজরুল

বাজেট অধিবেশনেই সব কমিটি

চেন্নাইয়ে কারিনার দুই ভাইয়ের রক্ত পরীক্ষা, একজন লিভার ডোনেট করবেন

স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন সাদিক কায়েম

ঈদুল আজহার আগাম টিকিট বিক্রি শুরু, আজ মিলছে ২৩ মে’র টিকিট

বড় হচ্ছে কোরবানির বাজার

ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত দলের হামলায় ৩ র‌্যাব সদস্য আহত

জাতিসংঘে শান্তিরক্ষা ও বহুপাক্ষিক কূটনীতিতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

১০

ইরানে গোপনে হামলা চালিয়েছিল সংযুক্ত আরব আমিরাত

১১

সাবেক প্রতিমন্ত্রী রাসেল ও চুমকির আয়কর নথি জব্দের আদেশ

১২

ঈদযাত্রা নিরাপদ করতে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে: রেলমন্ত্রী

১৩

অন্তর্বর্তী সরকারের দেশবিরোধী বাণিজ্য চুক্তি নিয়ে প্রশ্ন, সংসদে নীরবতা কেন?

১৪

গাজীপুরের এক পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

১৫

জন্মদিনে মাঠে নেমেই নিজেকে উপহার দিলেন মুশফিক

১৬

নির্বাচনে ভরাডুবি, রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর

১৭

রাশিয়া-ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের

১৮

আহত জুলাই যোদ্ধাদের দেখতে ব্যাংককের হাসপাতালে জামায়াত আমির

১৯

রোববার থেকে শুরু পুলিশ সপ্তাহ, পদক পাচ্ছেন ১০৭ জন

২০