এফ নিউজ ডেস্ক
৭ মার্চ ২০২৬, ৭:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্পের ‘নেতা নির্বাচনে ভূমিকা রাখার’ প্রস্তাবকে উপহাস করে যে বার্তা দিলো ইরান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইরানকে আত্মসমর্পণের আহ্বান এবং দেশটির পরবর্তী নেতা নির্বাচনে তার ভূমিকা থাকার দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছেন ইরানি কর্মকর্তারা। এমনকি ট্রাম্পের এই মন্তব্যগুলো নিয়ে উপহাস করেছেন তারা। শুক্রবার (৬ মার্চ) দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

এমনকি এই পরিস্থিতিকে ইরানের পক্ষ থেকে ‘চরম প্রত্যাখ্যানের ভঙ্গি’ হিসেবে বর্ণনা করেছেন তেহরানের সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের জ্যেষ্ঠ গবেষক আব্বাস আসলানি। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আসলানি বলেন, ট্রাম্পের এই ধরনের অযৌক্তিক দাবির বিপরীতে ইরান তাদের অবস্থানে অনড় থাকার ইঙ্গিত দিচ্ছে। একইসঙ্গে তাদের শাসনব্যবস্থার ধারাবাহিকতা বজায় রাখার বিষয়েই সংকেত দিচ্ছে ইরান।

ইরানি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে আসলানি আরও বলেন, নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের বিষয়টি পুরোপুরি অ্যাসেম্বলি অফ এক্সপার্টস (বিশেষজ্ঞ পরিষদ)-এর ওপর নির্ভর করছে। মার্কিন প্রেসিডেন্টের এসব প্রস্তাবকে গুরুত্বহীন মনে করে বিদ্রূপ করছেন ইরানি কর্মকর্তারা।

বিশ্লেষকদের মতে, কয়েক দিন ধরে তেহরানের কর্মকর্তাদের বক্তব্যে একধরনের আত্মবিশ্বাস লক্ষ করা যাচ্ছে। তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আপস বা আলোচনার পথে হাঁটার কোনো লক্ষণ দেখাচ্ছেন না; বরং ট্রাম্পের মন্তব্যগুলোকে গুরুত্বহীন মনে করে তারা সেগুলো নিয়ে হাস্যরস করছেন।

উল্লেখ্য, ট্রাম্পের এই ধরনের মন্তব্য দুই দেশের মধ্যে আগে থেকেই বিরাজমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে। ইরান বারবার বলে আসছে যে তাদের অভ্যন্তরীণ বিষয়ে কোনো বিদেশি হস্তক্ষেপ তারা বরদাশত করবে না।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://fnewsbd.com/archives/4527" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহাম্মদপুরে প্রকাশ্য ছিনতাই, রিকশা থামিয়ে অস্ত্রের মুখে লুট

তারেক রহমান অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন: আসিফ নজরুল

বাজেট অধিবেশনেই সব কমিটি

চেন্নাইয়ে কারিনার দুই ভাইয়ের রক্ত পরীক্ষা, একজন লিভার ডোনেট করবেন

স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন সাদিক কায়েম

ঈদুল আজহার আগাম টিকিট বিক্রি শুরু, আজ মিলছে ২৩ মে’র টিকিট

বড় হচ্ছে কোরবানির বাজার

ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত দলের হামলায় ৩ র‌্যাব সদস্য আহত

জাতিসংঘে শান্তিরক্ষা ও বহুপাক্ষিক কূটনীতিতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

১০

ইরানে গোপনে হামলা চালিয়েছিল সংযুক্ত আরব আমিরাত

১১

সাবেক প্রতিমন্ত্রী রাসেল ও চুমকির আয়কর নথি জব্দের আদেশ

১২

ঈদযাত্রা নিরাপদ করতে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে: রেলমন্ত্রী

১৩

অন্তর্বর্তী সরকারের দেশবিরোধী বাণিজ্য চুক্তি নিয়ে প্রশ্ন, সংসদে নীরবতা কেন?

১৪

গাজীপুরের এক পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

১৫

জন্মদিনে মাঠে নেমেই নিজেকে উপহার দিলেন মুশফিক

১৬

নির্বাচনে ভরাডুবি, রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর

১৭

রাশিয়া-ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের

১৮

আহত জুলাই যোদ্ধাদের দেখতে ব্যাংককের হাসপাতালে জামায়াত আমির

১৯

রোববার থেকে শুরু পুলিশ সপ্তাহ, পদক পাচ্ছেন ১০৭ জন

২০