এফ নিউজ ডেস্ক
৭ মার্চ ২০২৬, ১:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিকদের পাশাপাশি সংগঠন গুলোকেও ঐক্যবদ্ধ থাকা উচিত

ঢাকা, শনিবার, ৭ মার্চ, ২০২৬ খ্রী: সাংবাদিকদের পাশাপাশি সাংবাদিক সংগঠনগুলোকেও ঐক্যবদ্ধ থাকা উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের হলরুমে জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠা বার্ষীকি ও ইফতার মাহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আহমেদ আবু জাফর বলেন, বর্তমান সময়ে সাংবাদিকতা পেশা নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সাংবাদিকদের পাশাপাশি সাংবাদিক সংগঠনগুলোর মধ্যেও পারস্পরিক সহযোগিতা, সমন্বয় এবং ঐক্য অত্যন্ত প্রয়োজন। তিনি বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও অধিকার আদায়ের
ক্ষেত্রে সংগঠনগুলোর ঐক্যবদ্ধ ভূমিকা গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলা সাংবাদিকতার মূল লক্ষ্য। কিন্তু সাংবাদিক সমাজ যদি বিভক্ত হয়ে পড়ে, তাহলে পেশাগত অধিকার আদায় এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা কঠিন হয়ে যায়। তাই সাংবাদিকদের পাশাপাশি সংশ্লিষ্ট সংগঠনগুলোকেও দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ ভূমিকা পালন করা উচিত।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, সাংবাদিকদের মধ্যে ঐক্য, পেশাগত নৈতিকতা এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করা গেলে দেশের গণমাধ্যম আরও শক্তিশালী হবে এবং সমাজে সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলতে সহজ হবে।

জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি আছিয়া আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন রেডক্রিসেন্টের চেয়ারম্যান অধ্যাপক হালিদা হানুম আখতার।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://fnewsbd.com/archives/4534" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহাম্মদপুরে প্রকাশ্য ছিনতাই, রিকশা থামিয়ে অস্ত্রের মুখে লুট

তারেক রহমান অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন: আসিফ নজরুল

বাজেট অধিবেশনেই সব কমিটি

চেন্নাইয়ে কারিনার দুই ভাইয়ের রক্ত পরীক্ষা, একজন লিভার ডোনেট করবেন

স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন সাদিক কায়েম

ঈদুল আজহার আগাম টিকিট বিক্রি শুরু, আজ মিলছে ২৩ মে’র টিকিট

বড় হচ্ছে কোরবানির বাজার

ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত দলের হামলায় ৩ র‌্যাব সদস্য আহত

জাতিসংঘে শান্তিরক্ষা ও বহুপাক্ষিক কূটনীতিতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

১০

ইরানে গোপনে হামলা চালিয়েছিল সংযুক্ত আরব আমিরাত

১১

সাবেক প্রতিমন্ত্রী রাসেল ও চুমকির আয়কর নথি জব্দের আদেশ

১২

ঈদযাত্রা নিরাপদ করতে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে: রেলমন্ত্রী

১৩

অন্তর্বর্তী সরকারের দেশবিরোধী বাণিজ্য চুক্তি নিয়ে প্রশ্ন, সংসদে নীরবতা কেন?

১৪

গাজীপুরের এক পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

১৫

জন্মদিনে মাঠে নেমেই নিজেকে উপহার দিলেন মুশফিক

১৬

নির্বাচনে ভরাডুবি, রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর

১৭

রাশিয়া-ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের

১৮

আহত জুলাই যোদ্ধাদের দেখতে ব্যাংককের হাসপাতালে জামায়াত আমির

১৯

রোববার থেকে শুরু পুলিশ সপ্তাহ, পদক পাচ্ছেন ১০৭ জন

২০