এফ নিউজ ডেস্ক
৮ মার্চ ২০২৬, ৫:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদের নামাজের ইমাম নিয়ে জামায়াত–বিএনপি সমর্থকদের সংঘর্ষ, নিহত ১

রাজশাহীর মোহনপুর উপজেলায় ঈদের নামাজে কে ইমামতি করবেন এ বিষয়কে কেন্দ্র করে স্থানীয় জামায়াত ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার সাকোয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. আলাউদ্দিন (৫৫)। তিনি সাকোয়া গ্রামের মৃত মালা বক্সের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদগাহে ঈদের জামাত কে পড়াবেন তা নিয়ে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। পরে তা উত্তেজনা ও হাতাহাতিতে রূপ নেয়। এ সময় আলাউদ্দিন ঘটনাস্থলে এসে তার ছেলেদের সেখান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। তার দুই ছেলে জামায়াতের সমর্থক বলে জানা গেছে।

রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন জানান, ঈদের নামাজে ইমাম নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ওই সময় আলাউদ্দিন পরিস্থিতি শান্ত করার চেষ্টা করতে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোক করে মারা গেছেন।

তিনি আরও জানান, নিহত ব্যক্তির ছেলেরা জামায়াতের কর্মী হলেও আলাউদ্দিন নিজে কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন কি না তা স্পষ্ট নয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঘটনার পর বিক্ষুব্ধ জামায়াত নেতাকর্মীরা সড়কে আগুন জ্বালিয়ে রাজশাহী–নওগাঁ মহাসড়ক অবরোধ করেন। অবরোধ চলাকালে একটি মোটরসাইকেলও আগুনে পুড়িয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://fnewsbd.com/archives/4538" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহাম্মদপুরে প্রকাশ্য ছিনতাই, রিকশা থামিয়ে অস্ত্রের মুখে লুট

তারেক রহমান অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন: আসিফ নজরুল

বাজেট অধিবেশনেই সব কমিটি

চেন্নাইয়ে কারিনার দুই ভাইয়ের রক্ত পরীক্ষা, একজন লিভার ডোনেট করবেন

স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন সাদিক কায়েম

ঈদুল আজহার আগাম টিকিট বিক্রি শুরু, আজ মিলছে ২৩ মে’র টিকিট

বড় হচ্ছে কোরবানির বাজার

ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত দলের হামলায় ৩ র‌্যাব সদস্য আহত

জাতিসংঘে শান্তিরক্ষা ও বহুপাক্ষিক কূটনীতিতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

১০

ইরানে গোপনে হামলা চালিয়েছিল সংযুক্ত আরব আমিরাত

১১

সাবেক প্রতিমন্ত্রী রাসেল ও চুমকির আয়কর নথি জব্দের আদেশ

১২

ঈদযাত্রা নিরাপদ করতে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে: রেলমন্ত্রী

১৩

অন্তর্বর্তী সরকারের দেশবিরোধী বাণিজ্য চুক্তি নিয়ে প্রশ্ন, সংসদে নীরবতা কেন?

১৪

গাজীপুরের এক পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

১৫

জন্মদিনে মাঠে নেমেই নিজেকে উপহার দিলেন মুশফিক

১৬

নির্বাচনে ভরাডুবি, রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর

১৭

রাশিয়া-ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের

১৮

আহত জুলাই যোদ্ধাদের দেখতে ব্যাংককের হাসপাতালে জামায়াত আমির

১৯

রোববার থেকে শুরু পুলিশ সপ্তাহ, পদক পাচ্ছেন ১০৭ জন

২০