এফ নিউজ ডেস্ক
১৬ মার্চ ২০২৬, ৮:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নতুন করে ফ্যাসিবাদ তৈরি হবে না এমন বাংলাদেশ চাই: নাহিদ ইসলাম

নতুন করে আর কখনো ফ্যাসিবাদ তৈরি হবে না—এমন একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

রোববার (১৫ মার্চ) পিরোজপুরের সাঈদী ফাউন্ডেশন আয়োজিত এক ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

ইফতারের আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে নাহিদ ইসলাম বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সংবিধান সংস্কার নিয়ে দলের অবস্থান তুলে ধরেন। বলেন, আমরা যারা সংসদে গিয়েছি, তারা গণভোটের রায় বাস্তবায়নের লক্ষ্যেই গিয়েছি। আমরা এমন একটি নতুন বাংলাদেশ গড়তে চাই যেখানে নতুন করে আর কোনো ফ্যাসিবাদ জন্ম নিতে পারবে না।

বক্তব্যে তিনি প্রধান রাজনৈতিক দল বিএনপির ভূমিকার তীব্র সমালোচনা করেন।

বিরোধীদলীয় চিফ হুইপ অভিযোগ করে বলেন, বিএনপি ইঞ্জিনিয়ারিং করে দুই-তৃতীয়াংশ আসন নিয়েছে, যেন বড় বড় সংস্কারের ক্ষেত্রে তারা বাধা দিতে পারে। তারা এখন সংবিধানের দোহাই দিয়ে গণরায়ের বিপক্ষে অবস্থান নিচ্ছে।

খুচরা ও পাইকারি বাজারে দামের ব্যবধান খুঁজবে ‘ফ্যাক্ট ফাইন্ডিং’ কমিটিখুচরা ও পাইকারি বাজারে দামের ব্যবধান খুঁজবে ‘ফ্যাক্ট ফাইন্ডিং’ কমিটি
সংবিধান সংস্কারের ওপর গুরুত্বারোপ করে নাহিদ ইসলাম আরও বলেন, এত ইঞ্জিনিয়ারিংয়ের পরও গণভোটে সত্তর শতাংশ রায় ‘হ্যাঁ’-এর পক্ষে এসেছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, সংবিধান সংস্কার পরিষদ গঠন না হলে রাজপথ ও সংসদ—উভয় জায়গাতেই আমাদের প্রতিবাদ ও লড়াই অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://fnewsbd.com/archives/4651" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহাম্মদপুরে প্রকাশ্য ছিনতাই, রিকশা থামিয়ে অস্ত্রের মুখে লুট

তারেক রহমান অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন: আসিফ নজরুল

বাজেট অধিবেশনেই সব কমিটি

চেন্নাইয়ে কারিনার দুই ভাইয়ের রক্ত পরীক্ষা, একজন লিভার ডোনেট করবেন

স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন সাদিক কায়েম

ঈদুল আজহার আগাম টিকিট বিক্রি শুরু, আজ মিলছে ২৩ মে’র টিকিট

বড় হচ্ছে কোরবানির বাজার

ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত দলের হামলায় ৩ র‌্যাব সদস্য আহত

জাতিসংঘে শান্তিরক্ষা ও বহুপাক্ষিক কূটনীতিতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

১০

ইরানে গোপনে হামলা চালিয়েছিল সংযুক্ত আরব আমিরাত

১১

সাবেক প্রতিমন্ত্রী রাসেল ও চুমকির আয়কর নথি জব্দের আদেশ

১২

ঈদযাত্রা নিরাপদ করতে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে: রেলমন্ত্রী

১৩

অন্তর্বর্তী সরকারের দেশবিরোধী বাণিজ্য চুক্তি নিয়ে প্রশ্ন, সংসদে নীরবতা কেন?

১৪

গাজীপুরের এক পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

১৫

জন্মদিনে মাঠে নেমেই নিজেকে উপহার দিলেন মুশফিক

১৬

নির্বাচনে ভরাডুবি, রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর

১৭

রাশিয়া-ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের

১৮

আহত জুলাই যোদ্ধাদের দেখতে ব্যাংককের হাসপাতালে জামায়াত আমির

১৯

রোববার থেকে শুরু পুলিশ সপ্তাহ, পদক পাচ্ছেন ১০৭ জন

২০