admin
৫ এপ্রিল ২০২৬, ৪:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলায় নিহত ১৫

ইউক্রেনে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। এতে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, রাশিয়ার বিভিন্ন হামলায় গত ২৪ ঘণ্টায় ইউক্রেনে অন্তত ১৫ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা। একই সময়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে ইস্তাম্বুলে বৈঠক করেছেন।

ইউক্রেনের খারকিভ অঞ্চলের গভর্নর ওলেহ সিনিয়েহুবভ জানান, খারকিভ শহরসহ উত্তর-পূর্বাঞ্চলের ১১টি শহর ও গ্রামে হামলায় অন্তত চারজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। এছাড়া সুমি অঞ্চলে রাতের আঁধারে রুশ ড্রোন হামলায় অন্তত ১১ জন আহত হন। আহতদের মধ্যে একটি শিশুও রয়েছে।

দক্ষিণ-পূর্বাঞ্চলের নিকোপোল শহরে একটি বাজারে ড্রোন হামলায় পাঁচজন নিহত এবং আরও ২৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের গভর্নর ওলেক্সান্দর গাঞ্জা। পূর্বাঞ্চলের দোনেৎস্ক অঞ্চলে গত ২৪ ঘণ্টায় ছয়জন নিহত এবং আরও ১০ জন আহত হয়েছেন বলে টেলিগ্রামে জানিয়েছেন গভর্নর ভাদিম ফিলাশকিন।

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়ার ছোড়া ২৮৬টি ড্রোনের মধ্যে ২৬০টি ভূপাতিত বা নিষ্ক্রিয় করা হয়েছে। তারা জানায়, ১১টি ড্রোন ১০টি স্থানে আঘাত হানে এবং ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ ছয়টি স্থানে পাওয়া গেছে।

অন্যদিকে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় রোস্তভ অঞ্চলেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত একজন নিহত এবং চারজন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর। রোস্তভ ইউক্রেনের পূর্ব সীমান্তের কাছে অবস্থিত। গভর্নর ইউরি স্লিউসার জানান, বন্দরনগরী তাগানরগে এই হামলা হয়।

আহতদের মধ্যে তিনজন রুশ নাগরিক এবং একজন বিদেশি রয়েছেন। তাদের সবার অবস্থা গুরুতর। মূলত বাণিজ্যিক স্থাপনায় একটি ক্ষেপণাস্ত্র আঘাত করলে সেখানে আগুন ধরে যায়। পরে লোকজনকে সরিয়ে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

আলাদা ঘটনায় আজভ সাগরে একটি বিদেশি পতাকাবাহী কার্গো জাহাজে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে আগুন লেগে গেছে। একই সঙ্গে তাগানরগ উপসাগরসহ বিভিন্ন এলাকায় ড্রোন ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছেন গভর্নর স্লিউসার। তবে হামলার উৎস তিনি উল্লেখ করেননি। আজভ সাগর শিল্পপণ্য পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ নৌপথ।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://fnewsbd.com/archives/4817" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহাম্মদপুরে প্রকাশ্য ছিনতাই, রিকশা থামিয়ে অস্ত্রের মুখে লুট

তারেক রহমান অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন: আসিফ নজরুল

বাজেট অধিবেশনেই সব কমিটি

চেন্নাইয়ে কারিনার দুই ভাইয়ের রক্ত পরীক্ষা, একজন লিভার ডোনেট করবেন

স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন সাদিক কায়েম

ঈদুল আজহার আগাম টিকিট বিক্রি শুরু, আজ মিলছে ২৩ মে’র টিকিট

বড় হচ্ছে কোরবানির বাজার

ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত দলের হামলায় ৩ র‌্যাব সদস্য আহত

জাতিসংঘে শান্তিরক্ষা ও বহুপাক্ষিক কূটনীতিতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

১০

ইরানে গোপনে হামলা চালিয়েছিল সংযুক্ত আরব আমিরাত

১১

সাবেক প্রতিমন্ত্রী রাসেল ও চুমকির আয়কর নথি জব্দের আদেশ

১২

ঈদযাত্রা নিরাপদ করতে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে: রেলমন্ত্রী

১৩

অন্তর্বর্তী সরকারের দেশবিরোধী বাণিজ্য চুক্তি নিয়ে প্রশ্ন, সংসদে নীরবতা কেন?

১৪

গাজীপুরের এক পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

১৫

জন্মদিনে মাঠে নেমেই নিজেকে উপহার দিলেন মুশফিক

১৬

নির্বাচনে ভরাডুবি, রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর

১৭

রাশিয়া-ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের

১৮

আহত জুলাই যোদ্ধাদের দেখতে ব্যাংককের হাসপাতালে জামায়াত আমির

১৯

রোববার থেকে শুরু পুলিশ সপ্তাহ, পদক পাচ্ছেন ১০৭ জন

২০