এফ নিউজ ডেস্ক
৮ এপ্রিল ২০২৬, ৮:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আমাকে মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ: রুমিন ফারহানা

দলীয় মনোনয়ন না পাওয়ায় নিজ দল বিএনপির প্রতি ‘ধন্যবাদ’ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য (স্বতন্ত্র) রুমিন ফারহানা ফারহানা।

তিনি বলেন, আমাকে মনোনয়ন না দেওয়ার কারণেই আমি বুঝতে পেরেছি বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া কত লক্ষ মানুষ ভালোবাসা, দোয়া, সহযোগিতা দিয়ে আমার পাশে ছিলেন। একটা দলীয় গণ্ডির মধ্যে থেকে নির্বাচন করলে এটা বুঝবার সৌভাগ্য আমার হতো না।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে নির্ধারিত বক্তব্য তিনি ধন্যবাদ জানান।

রুমিন ফারহানা তার বক্তব্যে মহান রাব্বুল আলামিনের দরবারে ধন্যবাদ জ্ঞাপন করে নেতাকর্মীদের ধন্যবাদ জানান।
তিনি বলেন, অসংখ্য নেতাকর্মী যারা নানানভাবে বঞ্চিত হয়ে ভয়ভীতির মধ্যে দিয়ে আমার নির্বাচন করেছেন, দল থেকে বহিষ্কার হয়েছেন, কিন্তু তারা আমাকে ছেড়ে যান নাই। তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ।

এই পর্যায়ে তিনি বলেন, আমি আরও ধন্যবাদ জানাই বিএনপিকে আমাকে মনোনয়ন না দেবার জন্যে। আমাকে মনোনয়ন না দেওয়ার কারণেই আমি বুঝতে পেরেছি বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া কত লক্ষ মানুষের ভালোবাসা, দোয়া, সহযোগিতা আমার পাশে ছিল। একটা দলীয় গণ্ডির মধ্যে থেকে নির্বাচন করলে এইটা বুঝবার সৌভাগ্য আমার হতো না।

বেগম জিয়াকে শ্রদ্ধা জানিয়ে রুমিন ফারহানা বলেন, আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি দেশনেত্রী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি আমাকে স্নেহ দিয়ে রাজনীতিতে এনেছিলেন এবং আমি বিশ্বাস করি তার অপূর্ণতা এই সংসদে কোনোদিন পূরণ হবে না।

উল্লেখ্য, গত নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পেতে ব্যর্থ হয়ে রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেওয়ায় তখন দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত হওয়ার পর স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে সংসদে এসে তিনি আজ এই মন্তব্য করলেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://fnewsbd.com/archives/4856" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহাম্মদপুরে প্রকাশ্য ছিনতাই, রিকশা থামিয়ে অস্ত্রের মুখে লুট

তারেক রহমান অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন: আসিফ নজরুল

বাজেট অধিবেশনেই সব কমিটি

চেন্নাইয়ে কারিনার দুই ভাইয়ের রক্ত পরীক্ষা, একজন লিভার ডোনেট করবেন

স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন সাদিক কায়েম

ঈদুল আজহার আগাম টিকিট বিক্রি শুরু, আজ মিলছে ২৩ মে’র টিকিট

বড় হচ্ছে কোরবানির বাজার

ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত দলের হামলায় ৩ র‌্যাব সদস্য আহত

জাতিসংঘে শান্তিরক্ষা ও বহুপাক্ষিক কূটনীতিতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

১০

ইরানে গোপনে হামলা চালিয়েছিল সংযুক্ত আরব আমিরাত

১১

সাবেক প্রতিমন্ত্রী রাসেল ও চুমকির আয়কর নথি জব্দের আদেশ

১২

ঈদযাত্রা নিরাপদ করতে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে: রেলমন্ত্রী

১৩

অন্তর্বর্তী সরকারের দেশবিরোধী বাণিজ্য চুক্তি নিয়ে প্রশ্ন, সংসদে নীরবতা কেন?

১৪

গাজীপুরের এক পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

১৫

জন্মদিনে মাঠে নেমেই নিজেকে উপহার দিলেন মুশফিক

১৬

নির্বাচনে ভরাডুবি, রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর

১৭

রাশিয়া-ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের

১৮

আহত জুলাই যোদ্ধাদের দেখতে ব্যাংককের হাসপাতালে জামায়াত আমির

১৯

রোববার থেকে শুরু পুলিশ সপ্তাহ, পদক পাচ্ছেন ১০৭ জন

২০