এফ নিউজ ডেস্ক
৫ এপ্রিল ২০২৬, ৩:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‌‘মেডিকেল কলেজ স্থাপনের প্রস্তাব সংসদে প্রত্যাহার হওয়ায় ফেনীবাসী ক্ষুব্ধ’

জাতীয় সংসদে সরকার দলীয় সংসদ সদস‍্য কর্তৃক ফেনীতে মেডিকেল কলেজ স্থাপনের প্রস্তাব সংসদে উত্থাপনের পর প্রত্যাহৃত করায় যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে তাতে ফেনীবাসী ক্ষুব্ধ ও ব‍্যথিত হয়েছে বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

শনিবার (৪ এপ্রিল) বিকালে এবি পার্টি ফেনী জেলা শাখা এই সমাবেশের আয়োজন করে। সেখানে তিনি এসব মন্তব্য করেন।

মজিবুর রহমান মঞ্জু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীতে যে প্রতিশ্রুতি দিয়ে গেছেন এবং সকল রাজনৈতিক দল যে বিষয়ে একমত সে প্রাণের দাবি মেডিকেল কলেজ যদি বাস্তবায়ন না হয় তাহলে তা হবে ফেনীর জনগণের অধিকারের সাথে বিশ্বাসঘাতকতা।

তিনি বলেন; অনেকে মনে করেন ফেনীতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করতে হলে অনেক বড় জায়গা দরকার। জেলা পর্যায়ের একটি মেডিকেল কলেজ করতে যতটুকু জায়গা দরকার তার চাইতে অনেক বেশি জমি ফেনী সদর হাসপাতালের রয়েছে উল্লেখ করে তিনি বলেন; ফেনী জেনারেল হাসপাতালকে ৫০০ শয‍্যায় উন্নীত করে ক্রমান্বয়ে মেডিকেল কলেজে উন্নীত করা খুবই সহজ। সরকার চাইলে এটা অল্প সময়ের মধ‍্যেই করা সম্ভব হবে।

হামের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ফেনীতে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, অসুস্থ অসহায় মানুষদের পাশে সরকারী দলের লোকদের থাকার কথা, কিন্তু তারা সেদিকে মনোনিবেশ না করে অবৈধ মাটি কাটা সিন্ডিকেট নিয়ে নিজেদের মধ‍্যে সহিংসতায় লিপ্ত হয়েছেন। জ্বালানি সংকটে অব‍্যবস্থাপনার সমালোচনা করে মঞ্জু বলেন, সরকার একদিকে বলছে সংকট নাই অপরদিকে রেশনিং, অফিস ও মার্কেট খোলা রাখার সময় কমিয়ে তারা প‍্যানিক সৃষ্টি করছে।

তিনি দ্ব‍্যর্থহীন কণ্ঠে আরও বলেন, ফেনীতে মেডিকেল কলেজ কারও অনুগ্রহ নয়, এটা আমাদের অধিকার। ফেনীবাসী এক হয়ে মেডিকেল কলেজ বুঝে নিবে বলে তিনি অঙ্গীকার ব্যক্ত করেন।

সমাবেশে প্রকৌশলী শাহ আলম বাদল স্বাস্থ্য মন্ত্রীর মন্তব‍্যের তীব্র নিন্দা জানিয়ে বলেন, ফেনীর নাগরিকরা কখনো লক্ষ্মীপুর গিয়ে চিকিৎসা নেবেনা বরং লক্ষ্মীপুরের লোকেরা সবসময় তাদের প্রয়োজনে ফেনীমুখী। তিনি অবিলম্বে ফেনী জেনারেল হাসপাতালকে ৫০০ বেডে উন্নীত করা ক্রমান্বয়ে মেডিকেল কলেজে রূপান্তরের জোর দাবি জানান।

এতে সভাপতিত্ব করেন জেলা আহ্বায়ক আহসান উল্লাহ মাস্টার। জেলা সদস‍্য সচিব ফজলুল হকের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব‍্য রাখেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শাহ আলম বাদলসহ জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশে আরও বক্তব্য রাখেন এবি পার্টি ফেনী সদর উপজেলার আহ্বায়ক শাহাদাত হোসেন ভূঁইয়া, ফেনী পৌর আহবায়ক আবুল কালাম আজাদ সেলিম, সদর যুগ্ম সদস্য সচিব কামরুল ইসলাম, নজরুল ইসলাম সবুজ, ছাত্রপক্ষ জেলা সদস্য সচিব রায়হান রাফসান, পল্লী চিকিৎসক আব্দুস ছালাম প্রমুখ।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://fnewsbd.com/%E0%A6%AE%E0%A7%87%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87%E0%A6%B2-%E0%A6%95%E0%A6%B2%E0%A7%87%E0%A6%9C-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ওপর আস্থা নেই: ইরানি স্পিকার

বিশ্ববাজারে স্বর্ণের দাম স্থিতিশীল

দেবিদ্বারে সরকারি ক্রীড়া সামগ্রী ছাত্রশক্তির ব্যানারে বিতরণের অভিযোগ

যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

২০২৫ সালের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা: স্বরাষ্ট্রমন্ত্রী

গন্ধর্বপুর প্রকল্প চালু হলে দিনে ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি ঢাকায় সরবরাহ করা যাবে: মির্জা ফখরুল

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ‘জাতির জন্য লজ্জার’: নাহিদ ইসলাম

বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে : তথ্যমন্ত্রী

১০

শাকিবকে নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট মিষ্টি জান্নাতের

১১

গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত কেমন হতে পারে আর্জেন্টিনার পথ

১২

জেলেনস্কির সঙ্গে সরাসরি বৈঠকের প্রস্তাব নাকচ পুতিনের

১৩

‘ফাটল সৃষ্টির চেষ্টা করে লাভ নেই, আমরা সবাই এক পরিবার’

১৪

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

১৫

দেশে স্বর্ণের দামে বড় পতন

১৬

প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, ভাঙারিতে বিক্রি

১৭

বিদ্যুতের দাম বাড়াল সরকার

১৮

সাবেক সংসদ সদস্য রহমতুল্লাহ আর নেই

১৯

‘এই অর্জন বাংলাদেশসহ পুরো অঞ্চলের জন্য গৌরবের’

২০