এফ নিউজ ডেস্ক
৩ জুন ২০২৬, ৯:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিদ্যুতের দাম বাড়াল সরকার

দেশে পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার। বুধবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্যহার ঘোষণা করে। ঘোষণা অনুযায়ী পাইকারি পর্যায়ে প্রায় ১৯.৮৫ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে ১৬.৬৮ শতাংশ বাড়ানো হয়েছে।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, পাইকারি বিদ্যুতের দাম ৭ টাকা থেকে ১ টাকা ৩৯ পয়সা বাড়িয়ে করে ৮ টাকা ৩৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। আর খুচরা পর্যায়ে ৯ টাকা ১১ পয়সা থেকে ১ টাকা ৫২ পয়সা বাড়িয়ে ১০ টাকা ৬৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এতে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৯.৮৫ শতাংশ বেড়েছে ও গ্রাহক পর্যায়ে গড়ে ১৬.৬৮ শতাংশ দাম বাড়ানো হয়েছে।

এর আগে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে গত ২০ ও ২১ এপ্রিল দুই দিনব্যাপী গণশুনানি আয়োজন করে বিইআরসি। সেখানে দেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানি প্রতি ইউনিট ৮৫ পয়সা থেকে ২ টাকা ৫ পয়সা পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তাব দেয়।

প্রস্তাব অনুযায়ী, পিডিবি প্রতি ইউনিট ৮৫ পয়সা, আরইবি ১ টাকা ৭৭ পয়সা, ডিপিডিসি ১ টাকা ৫৪ পয়সা, ডেসকো ১ টাকা ৯৮ পয়সা, ওজোপাডিকো ১ টাকা ৩৯ পয়সা এবং নেসকো ২ টাকা ৫ পয়সা পর্যন্ত মূল্য বৃদ্ধির আবেদন করেছিল।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://fnewsbd.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ওপর আস্থা নেই: ইরানি স্পিকার

বিশ্ববাজারে স্বর্ণের দাম স্থিতিশীল

দেবিদ্বারে সরকারি ক্রীড়া সামগ্রী ছাত্রশক্তির ব্যানারে বিতরণের অভিযোগ

যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

২০২৫ সালের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা: স্বরাষ্ট্রমন্ত্রী

গন্ধর্বপুর প্রকল্প চালু হলে দিনে ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি ঢাকায় সরবরাহ করা যাবে: মির্জা ফখরুল

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ‘জাতির জন্য লজ্জার’: নাহিদ ইসলাম

বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে : তথ্যমন্ত্রী

১০

শাকিবকে নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট মিষ্টি জান্নাতের

১১

গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত কেমন হতে পারে আর্জেন্টিনার পথ

১২

জেলেনস্কির সঙ্গে সরাসরি বৈঠকের প্রস্তাব নাকচ পুতিনের

১৩

‘ফাটল সৃষ্টির চেষ্টা করে লাভ নেই, আমরা সবাই এক পরিবার’

১৪

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

১৫

দেশে স্বর্ণের দামে বড় পতন

১৬

প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, ভাঙারিতে বিক্রি

১৭

বিদ্যুতের দাম বাড়াল সরকার

১৮

সাবেক সংসদ সদস্য রহমতুল্লাহ আর নেই

১৯

‘এই অর্জন বাংলাদেশসহ পুরো অঞ্চলের জন্য গৌরবের’

২০