admin
২৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে সীরাতুন্নাবী (সা:) কনফারেন্স অনুষ্ঠিত

গণমানুষের সংগঠন খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের উাদ্যোগে সীরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার উত্তরাস্থ পলওয়েল কনভেনশন সেন্টারে এ কনফারেন্স উনুষ্ঠিত হয়।

খেলাফত মজলিসের ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ মাওলানা সাইফ উদ্দীন আহমদ খন্দকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হক, সাংস্কৃতিক সম্পাদক মাওলানা কাউসার আহমদ সুহাইল ও ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা আবু সালেহ’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল বাসেত আজাদ বলেন, সাম্প্রদায়িক ও জাতিগত সংঘাতের কোন সুযোগ বাংলাদেশে নেই। আবহমান কাল থেকে বাংলাদেশের জনগণ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বসবাস করছে। যারা সাম্প্রদায়িক সংঘাত তৈরির চেষ্টা করছে তারা নিশ্চয়ই পরাজিত শক্তি। তাদের সেই উদ্দেশ্য কোনভাবে সফল হতে দেওয়া যাবে না।

সংগঠনের মহাসচিব ডঃ আহমদ আব্দুল কাদের প্রধান বক্তার বক্তব্যে বলেন, পাহাড়ী ও বাঙ্গালীদের মধ্যে যে সংঘাত তৈরি হয়েছে সেটি নিছক ভুল বোঝাবুঝি থেকে হতে পারে। এই সংঘাতের অবসান করতে হবে। বাংলাদেশের মানুষ দেশের ভিতরে-বাহিরে, সীমান্তে যে কোন ধরনের দেশ বিরোধী ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

তিনি বলেন, রাসূল (সাঃ) কে নিয়ে অবমাননাকর মন্তব্যকারী ভারতের মহারাষ্ট্রের পুরোহিত রামগিরি মহারাজ এবং বিজেপির সাংসদ নিতেশ নারায়ণকে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

উক্ত কনফারেন্সে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ডক্টর তারেক ফজল, বিশিষ্ট চিকিৎসক ও সমাজ সেবক ও সাবেক সেনা কর্মকর্তা লে: (অব.) কর্নেল ডাক্তার এমদাদুল হক, এবং খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা হযরত মাওলানা ফেরদৌস বিন ইসহাক ।

অনুষ্ঠিত সীরাত কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর সহ সভাপতি মুফতি ওসমান আশরাফী, সহ সভাপতি মাওলানা নজরুল ইসলাম মাযহারী, সহ-সভাপতি মাওলানা মুজিবুর রহমান ফরাজি, মাওলানা মোস্তফা কামাল, মহানগর সহ সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক হাসান, মাওলানা শাহাদাত হোসাইন, সাংগঠনিক সম্পাদক মোঃ মুজিবুর রহমান, মাওলানা কামাল হোসাইন, ইসলামী যুব মজলিস ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রভাষক মোহাম্মদ সালমান, শ্রমিক মজলিস ঢাকা উত্তর সভাপতি ইন্জিনিয়ার মতিউর রহমান, ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগর উত্তর সভাপতি মাহমিদুল হাসান ত্বোহা প্রমুখ।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://fnewsbd.com/%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ab%e0%a6%a4-%e0%a6%ae%e0%a6%9c%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b8-%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a8%e0%a6%97%e0%a6%b0/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ওপর আস্থা নেই: ইরানি স্পিকার

বিশ্ববাজারে স্বর্ণের দাম স্থিতিশীল

দেবিদ্বারে সরকারি ক্রীড়া সামগ্রী ছাত্রশক্তির ব্যানারে বিতরণের অভিযোগ

যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

২০২৫ সালের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা: স্বরাষ্ট্রমন্ত্রী

গন্ধর্বপুর প্রকল্প চালু হলে দিনে ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি ঢাকায় সরবরাহ করা যাবে: মির্জা ফখরুল

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ‘জাতির জন্য লজ্জার’: নাহিদ ইসলাম

বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে : তথ্যমন্ত্রী

১০

শাকিবকে নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট মিষ্টি জান্নাতের

১১

গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত কেমন হতে পারে আর্জেন্টিনার পথ

১২

জেলেনস্কির সঙ্গে সরাসরি বৈঠকের প্রস্তাব নাকচ পুতিনের

১৩

‘ফাটল সৃষ্টির চেষ্টা করে লাভ নেই, আমরা সবাই এক পরিবার’

১৪

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

১৫

দেশে স্বর্ণের দামে বড় পতন

১৬

প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, ভাঙারিতে বিক্রি

১৭

বিদ্যুতের দাম বাড়াল সরকার

১৮

সাবেক সংসদ সদস্য রহমতুল্লাহ আর নেই

১৯

‘এই অর্জন বাংলাদেশসহ পুরো অঞ্চলের জন্য গৌরবের’

২০