এফ নিউজ ডেস্ক
২৭ এপ্রিল ২০২৫, ১২:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘নতুন বাংলাদেশ পার্টির’ মহাসচিব হলেন: দয়াল কুমার বড়ুয়া’

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন দল “নতুন বাংলাদেশ পার্টি (এনবিপি)”। আজ শনিবার দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণাপত্র প্রকাশ করা হয়।

প্রস্তাবিত দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মেজর সিকদার আনিসুর রহমান (অব:) জানিয়েছেন, তারা স্বাধীনতার চেতনায় বিশ্বাসী এবং ৫ আগস্ট ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখায় গর্ববোধ করেন। সেই আন্দোলনের ন্যায্যতা ও গণহত্যার বিচার দাবিতে তাদের অবস্থান আপোষহীন বলেও উল্লেখ করেন তারা।
নতুন বাংলাদেশ পার্টি (এনবিপি)’র প্রস্তাবিত মহাসিচব শিল্পপতি এবং বাংলাদেশ বুদ্ধিষ্ট সংগঠনের নেতা দয়াল কুমার বড়ুয়া ।

ঘোষণাপত্রে বলা হয়,দেশে বহুদলীয় গণতন্ত্র চর্চা, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত শাসনব্যবস্থা গঠনে দলটি কাজ করবে। পাশাপাশি দেশের ভেতর রাজনৈতিক মতপার্থক্য নিজেদের মধ্যে সমাধানের পক্ষে এনবিপির অবস্থান স্পষ্ট করা হয়।

বিদেশি রাষ্ট্রগুলোর সঙ্গে সম্মানজনক সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে নতুন বাংলাদেশ পার্টি জানায়, কোনো ঔপনিবেশিক মনোভাব বরদাশত করা হবে না। প্রয়োজনে অর্থনৈতিক ও সামরিক জোট গঠনের কথা উল্লেখ করে তারা দেশের নিরাপত্তা ও স্বার্থ সংরক্ষণের প্রতিশ্রুতি দেন।

বিশেষভাবে দলটি ঘোষণা করেছে, তারা পুরনো রাজনীতির ধারা ভেঙে একটি স্বনির্ভর, চাঁদাবাজিমুক্ত রাজনৈতিক কাঠামো গড়ে তুলবেন। দলটির গঠনতন্ত্র এমনভাবে সাজানো হয়েছে, যাতে ক্ষমতায় না থেকেও জনগণের সমস্যা সমাধানে একটি প্যারালাল কার্যকর ব্যবস্থা রাখা যায়।

নতুন বাংলাদেশ পার্টির নেতৃত্বে থাকবেন বিভিন্ন পেশাজীবী, সাবেক উচ্চপদস্থ সামরিক ও প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, ব্যবসায়ী, শিল্পপতি এবং দেশের ভেতরে ও বিদেশে অবস্থানরত দেশপ্রেমিক নাগরিকরা। বিশেষ করে উদীয়মান যুবসমাজের বড় অংশের অংশগ্রহণের কথা গুরুত্বের সঙ্গে উল্লেখ করা হয়েছে।

দলটি শিক্ষার্থীদের ২১ বছর পর্যন্ত পড়ালেখা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে জানায়, উচ্চশিক্ষার সুযোগ, বাধ্যতামূলক মৌলিক সামরিক প্রশিক্ষণ এবং দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণের জন্য বিশেষ প্রকল্প নেওয়া হবে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য অনার্স পর্যন্ত অবৈতনিক শিক্ষার দাবিও তোলে দলটি।
ঘোষণাপত্রে দুর্নীতি প্রতিরোধে “দ্রুত ও কঠোর বিচার” এবং “রিওয়ার্ড ও পানিশমেন্ট” নীতির ওপর জোর দেওয়া হয়েছে। এনবিপির নেতাদের দাবি, তারা সমাজের সচ্ছল, শিক্ষিত ও স্বচ্ছ ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা দেশপ্রেমিক ব্যক্তিদের নিয়েই দলটি গঠন করেছেন।

বর্তমানে নতুন বাংলাদেশ পার্টির নিবন্ধন প্রক্রিয়া নির্বাচন কমিশনের অধীনে চলমান রয়েছে। দলটি আশাবাদ ব্যক্ত করেছে, খুব শিগগিরই তারা নির্বাচন কমিশনের স্বীকৃতি পাবে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://fnewsbd.com/%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b0/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ওপর আস্থা নেই: ইরানি স্পিকার

বিশ্ববাজারে স্বর্ণের দাম স্থিতিশীল

দেবিদ্বারে সরকারি ক্রীড়া সামগ্রী ছাত্রশক্তির ব্যানারে বিতরণের অভিযোগ

যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

২০২৫ সালের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা: স্বরাষ্ট্রমন্ত্রী

গন্ধর্বপুর প্রকল্প চালু হলে দিনে ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি ঢাকায় সরবরাহ করা যাবে: মির্জা ফখরুল

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ‘জাতির জন্য লজ্জার’: নাহিদ ইসলাম

বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে : তথ্যমন্ত্রী

১০

শাকিবকে নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট মিষ্টি জান্নাতের

১১

গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত কেমন হতে পারে আর্জেন্টিনার পথ

১২

জেলেনস্কির সঙ্গে সরাসরি বৈঠকের প্রস্তাব নাকচ পুতিনের

১৩

‘ফাটল সৃষ্টির চেষ্টা করে লাভ নেই, আমরা সবাই এক পরিবার’

১৪

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

১৫

দেশে স্বর্ণের দামে বড় পতন

১৬

প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, ভাঙারিতে বিক্রি

১৭

বিদ্যুতের দাম বাড়াল সরকার

১৮

সাবেক সংসদ সদস্য রহমতুল্লাহ আর নেই

১৯

‘এই অর্জন বাংলাদেশসহ পুরো অঞ্চলের জন্য গৌরবের’

২০