এফ নিউজ ডেস্ক
৯ অগাস্ট ২০২৫, ১০:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে উত্তরায় মানববন্ধন

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে বিচার চেয়ে মানববন্ধন করেছে উত্তরায় বসবাসরত সাংবাদিক ও ছাত্র-জনতা।

শনিবার (৯ আগস্ট) সকাল ১১টায় উত্তরা বিএনএস সেন্টারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

খোলা কাগজের নিজস্ব প্রতিবেদক শিপার মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মানববন্ধনে বৃহত্তর উত্তরার সাংবাদিক, রাজনীতিক ও ছাত্র-জনতা অংশগ্রহণ করেন।

আয়োজিত এ মানববন্ধনে একত্মতা জানিয়ে ‘সাংবাদিক ও ছাত্র-জনতা’র সঙ্গে অংশ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহবায়ক এসএম জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সদস্য ও ঢাকা-১৮ আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক, ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন, ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক প্রচার সম্পাদক কামরুল ইসলাম, ইসলামী আন্দোলন উত্তরা পশ্চিম থানার সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন সাবেরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ওমর ফারুক ও আহতযোদ্ধা মো. শাকিল প্রমুখ।

সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন- সিনিয়র সাংবাদিক মনির হোসেন জীবন, চ্যানেল এস- এর প্রতিনিধি মাহতাব ফারাহী, নাগরিক টিভির প্রতিনিধি মো. মাসুদ পারভেজ, ইত্তেফাকের সিটি রির্পোটার জাহাঙ্গীর কবির, খোলা কাগজের প্রতিনিধি মাহফুজুল আলম খোকন, কালের কণ্ঠের প্রতিনিধি আল-আমিন, বাংলাদেশ বুলেটিনের প্রতিনিধি মো. আমিনুল ইসলাম, বাংলা টিভির প্রতিনিধি মাহমুদুল হাসান (সবুজ), সকালের সময়ের স্টাফ রিপোর্টার এইচ এম মাহমুদ হাসান ও নববাণী পত্রিকার প্রতিনিধি নাজমুল মণ্ডলসহ উত্তরায় বসবাসরত অর্ধশতাধিক গণমাধ্যমকর্মী।

মানববন্ধনে বক্তারা বলেন, একের পর এক সাংবাদিক হত্যার ঘটনায় দোষীদের বিচার না হওয়ায় দেশে দণ্ডমুক্তির সংস্কৃতি প্রতিষ্ঠা পেয়েছে। তুহিন হত্যার মতো নৃশংস ঘটনা প্রমাণ করে, দেশে গণমাধ্যমের স্বাধীনতা হুমকির মুখে। এ সময় তারা অবিলম্বে তুহিন হত্যার দ্রুত বিচার ও প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান।

সবশেষে আয়োজকদের পক্ষ থেকে আমার দেশ পত্রিকার সাংবাদিক মাহমুদুল হাসান আশিকের সমাপনী বক্তব্যের মাধ্যমে মানববন্ধনটির সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://fnewsbd.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ওপর আস্থা নেই: ইরানি স্পিকার

বিশ্ববাজারে স্বর্ণের দাম স্থিতিশীল

দেবিদ্বারে সরকারি ক্রীড়া সামগ্রী ছাত্রশক্তির ব্যানারে বিতরণের অভিযোগ

যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

২০২৫ সালের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা: স্বরাষ্ট্রমন্ত্রী

গন্ধর্বপুর প্রকল্প চালু হলে দিনে ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি ঢাকায় সরবরাহ করা যাবে: মির্জা ফখরুল

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ‘জাতির জন্য লজ্জার’: নাহিদ ইসলাম

বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে : তথ্যমন্ত্রী

১০

শাকিবকে নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট মিষ্টি জান্নাতের

১১

গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত কেমন হতে পারে আর্জেন্টিনার পথ

১২

জেলেনস্কির সঙ্গে সরাসরি বৈঠকের প্রস্তাব নাকচ পুতিনের

১৩

‘ফাটল সৃষ্টির চেষ্টা করে লাভ নেই, আমরা সবাই এক পরিবার’

১৪

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

১৫

দেশে স্বর্ণের দামে বড় পতন

১৬

প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, ভাঙারিতে বিক্রি

১৭

বিদ্যুতের দাম বাড়াল সরকার

১৮

সাবেক সংসদ সদস্য রহমতুল্লাহ আর নেই

১৯

‘এই অর্জন বাংলাদেশসহ পুরো অঞ্চলের জন্য গৌরবের’

২০