admin
১৯ এপ্রিল ২০২৬, ৫:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের মাইন অপসারণের চেষ্টা পুরোপুরি ব্যর্থ: ইরান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন হরমুজ প্রণালি বন্ধ করে ইরান যুক্তরাষ্ট্রকে চাপ দিতে পারবে না। তবে ইরানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, প্রণালিটি তাদের নিয়ন্ত্রণে, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করলে তা আবার বন্ধ হবে।

শনিবার (১৮ এপ্রিল) দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের মাইন অপসারণের চেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়েছে। ইরানি বাহিনী প্রায় মার্কিন নৌবাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ার অবস্থায় ছিল, যার ফলে মার্কিন বাহিনী পিছু হটতে বাধ্য হয়।

শনিবার রাতে টেলিভিশনে দেওয়া ওই ভাষণে গালিবাফ বলেন, প্রিয় ইরানি জনগণ, হরমুজ প্রণালি ইসলামী প্রজাতন্ত্র ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। পাকিস্তানে যুদ্ধবিরতির আলোচনা চলাকালে যুক্তরাষ্ট্রের মাইন অপসারণের চেষ্টা তারা যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে দেখেছে এবং এর বিরুদ্ধে তারা দৃঢ়ভাবে প্রতিক্রিয়া জানিয়েছে।

গালিবাফ বলেন, আমি ইসলামাবাদে আমেরিকান প্রতিনিধিদলকে বলেছিলাম, তাদের মাইনসুইপার যদি তার অবস্থান থেকে সামান্যও এগোয়, আমরা অবশ্যই গুলি চালাব। তারা ফিরে যাওয়ার জন্য ১৫ মিনিট সময় চায় এবং শেষ পর্যন্ত পিছু হটে।

ইরান বলছে, যদি হরমুজ প্রণালিতে কোনো জাহাজ চলাচল করে, তা ইরানের সঙ্গে সমন্বয় করেই হচ্ছে এবং ইরানের নির্ধারিত নিয়ম মেনে চলছে।

গালিবাফ বলেন, আমেরিকানরা কয়েকদিনের জন্য অবরোধ ঘোষণা করেছে। কিন্তু এটি একটি বেপরোয়া ও অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত। এমন হতে পারে না যে অন্যরা প্রণালি দিয়ে চলাচল করবে কিন্তু আমরা পারব না। যদি যুক্তরাষ্ট্র অবরোধ প্রত্যাহার না করে, তাহলে হরমুজ প্রণালিতে চলাচল অবশ্যই সীমিত করা হবে।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছিলেন, লেবাননের যুদ্ধবিরতির প্রেক্ষাপটে এবং পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী সব বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত রয়েছে।

একই সময়ে, ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ বলেছেন, একটি অভিন্ন কাঠামোয় দুই পক্ষ একমত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন আলোচনা শুরু হবে না।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://fnewsbd.com/%E0%A6%AF%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%87%E0%A6%A8-%E0%A6%85%E0%A6%AA%E0%A6%B8%E0%A6%BE/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ওপর আস্থা নেই: ইরানি স্পিকার

বিশ্ববাজারে স্বর্ণের দাম স্থিতিশীল

দেবিদ্বারে সরকারি ক্রীড়া সামগ্রী ছাত্রশক্তির ব্যানারে বিতরণের অভিযোগ

যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

২০২৫ সালের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা: স্বরাষ্ট্রমন্ত্রী

গন্ধর্বপুর প্রকল্প চালু হলে দিনে ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি ঢাকায় সরবরাহ করা যাবে: মির্জা ফখরুল

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ‘জাতির জন্য লজ্জার’: নাহিদ ইসলাম

বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে : তথ্যমন্ত্রী

১০

শাকিবকে নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট মিষ্টি জান্নাতের

১১

গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত কেমন হতে পারে আর্জেন্টিনার পথ

১২

জেলেনস্কির সঙ্গে সরাসরি বৈঠকের প্রস্তাব নাকচ পুতিনের

১৩

‘ফাটল সৃষ্টির চেষ্টা করে লাভ নেই, আমরা সবাই এক পরিবার’

১৪

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

১৫

দেশে স্বর্ণের দামে বড় পতন

১৬

প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, ভাঙারিতে বিক্রি

১৭

বিদ্যুতের দাম বাড়াল সরকার

১৮

সাবেক সংসদ সদস্য রহমতুল্লাহ আর নেই

১৯

‘এই অর্জন বাংলাদেশসহ পুরো অঞ্চলের জন্য গৌরবের’

২০