এফ নিউজ ডেস্ক
৩ জুলাই ২০২৫, ৪:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অটোরিকশা ডিজাইনের ব্যাগ আনল লুই ভিতোঁ, দাম শুনে নেটিজেনদের চোখ কপালে

ফ্যাশনপ্রিয় নারীদের জন্য প্রতিটি পোশাকের সঙ্গে মানানসই ব্যাগ বাছাই এক বিশেষ মাথাব্যথা। সেই ফ্যাশনসচেতনদের কথা মাথায় রেখে ফরাসি বিলাসবহুল ব্র্যান্ড ‘লুই ভিতোঁ’ এবার বাজারে এনেছে এক অভিনব ডিজাইনের ব্যাগ। যেটি দেখতে অটোরিকশার মতো!

চলতি বছরের স্প্রিং সামার কালেকশনে নতুন এই ব্যাগটি সংযোজন করেছে প্রতিষ্ঠানটি। দেখতে একেবারে অটোরিকশার আদলে তৈরি এই ব্যাগটির রঙ ও টেক্সচার রাখা হয়েছে ব্র্যান্ডটির স্বাক্ষর ‘মোনোগ্রাম’ লেদারের মতো। হ্যান্ডব্যাগটিতে চেন রয়েছে এবং এটি পুরোপুরি তৈরি হয়েছে প্রিমিয়াম চামড়ায়। তবে সবচেয়ে চমকপ্রদ দিক হলো এর মূল্য ৩৫ লাখ টাকা!

এদিকে ব্যাগটি বাজারে আসতেই তা ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। কেউ বিস্ময় প্রকাশ করছেন, কেউ ঠাট্টা করছেন, আবার কেউ ক্ষোভ ঝাড়ছেন।

একজন ব্যবহারকারী ব্যঙ্গ করে লিখেছেন, ‘এটা কি কেউ সত্যিই কিনবে?’ আরেকজন লিখেছেন, ‘লোকাল কারিগরদের দিয়ে যদি এমন কিছু বানানো যেত, হয়তো অনেক কম দামে হতো!’ অনেকে আবার মন্তব্য করেছেন, ‘যে যানটি মধ্যবিত্তের নিত্যদিনের সঙ্গী, সেটিকে বিলাসবহুল করে তুলে যেন তাদের কষ্টটাকেই হাস্যকর করে দেওয়া হয়েছে।’

এটাই প্রথম নয়, এর আগেও ব্যতিক্রমী ব্যাগ ডিজাইন করে চর্চায় এসেছে লুই ভিতোঁ। তবে অটোরিকশা আকৃতির এই ব্যাগ যেন নতুন এক মাত্রা যোগ করেছে বিতর্কে।

একদিকে অদ্ভুত নকশা, অন্যদিকে চড়া মূল্য- সব মিলিয়ে এই ব্যাগ নিয়ে আলোচনার যেন শেষ নেই।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://fnewsbd.com/%e0%a6%85%e0%a6%9f%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%b6%e0%a6%be-%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%be%e0%a6%87%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%97/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ওপর আস্থা নেই: ইরানি স্পিকার

বিশ্ববাজারে স্বর্ণের দাম স্থিতিশীল

দেবিদ্বারে সরকারি ক্রীড়া সামগ্রী ছাত্রশক্তির ব্যানারে বিতরণের অভিযোগ

যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

২০২৫ সালের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা: স্বরাষ্ট্রমন্ত্রী

গন্ধর্বপুর প্রকল্প চালু হলে দিনে ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি ঢাকায় সরবরাহ করা যাবে: মির্জা ফখরুল

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ‘জাতির জন্য লজ্জার’: নাহিদ ইসলাম

বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে : তথ্যমন্ত্রী

১০

শাকিবকে নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট মিষ্টি জান্নাতের

১১

গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত কেমন হতে পারে আর্জেন্টিনার পথ

১২

জেলেনস্কির সঙ্গে সরাসরি বৈঠকের প্রস্তাব নাকচ পুতিনের

১৩

‘ফাটল সৃষ্টির চেষ্টা করে লাভ নেই, আমরা সবাই এক পরিবার’

১৪

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

১৫

দেশে স্বর্ণের দামে বড় পতন

১৬

প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, ভাঙারিতে বিক্রি

১৭

বিদ্যুতের দাম বাড়াল সরকার

১৮

সাবেক সংসদ সদস্য রহমতুল্লাহ আর নেই

১৯

‘এই অর্জন বাংলাদেশসহ পুরো অঞ্চলের জন্য গৌরবের’

২০