এফ নিউজ ডেস্ক
৯ মে ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অন্তর্বর্তী সরকারের দেশবিরোধী বাণিজ্য চুক্তি নিয়ে প্রশ্ন, সংসদে নীরবতা কেন?

স্টাফ রিপোর্টার:
অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের কথিত বাণিজ্য চুক্তি নিয়ে নতুন করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষক ও বিভিন্ন মহলের দাবি, জাতীয় সংসদ নির্বাচনের মাত্র ৭২ ঘণ্টা আগে তড়িঘড়ি করে এই চুক্তি সম্পাদন করা হয়, যা দেশের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থের জন্য হুমকি হতে পারে।

রাজনৈতিক বিশ্লেষক শেখ শহিদুর রহমান পাভেল অভিযোগ করেন, চুক্তির মাধ্যমে বাংলাদেশকে ১৩১টি শর্তের আওতায় আনা হয়েছে, যার মধ্যে কয়েকটি শর্ত দেশের স্বাধীন বাণিজ্য নীতির পরিপন্থী। তার ভাষ্য অনুযায়ী, এই চুক্তির ফলে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণে বিদেশি প্রভাবের মুখোমুখি হতে হতে পারে।

এদিকে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা একসময় এই চুক্তি বাতিল বা পুনঃপর্যালোচনার দাবি তুললেও পরবর্তীতে বিষয়টি নিয়ে আর প্রকাশ্যে তেমন আলোচনা হয়নি বলে অভিযোগ উঠেছে।

সমালোচকদের দাবি, চুক্তিতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রায় ৩৫ হাজার কোটি টাকায় ১৪টি বোয়িং বিমান কেনার বিষয় উল্লেখ রয়েছে। পাশাপাশি বিদেশি পণ্য ক্রয় এবং অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের প্রভাব বা অনুমোদনের বিষয় উঠে এসেছে বলে অভিযোগ করা হচ্ছে।

বিভিন্ন রাজনৈতিক ও অর্থনৈতিক মহলে এ নিয়ে সমালোচনা থাকলেও জাতীয় সংসদে সরকার বা বিরোধী দলের পক্ষ থেকে এখনো স্পষ্ট কোনো আলোচনা বা অবস্থান দেখা যায়নি। ফলে সাধারণ মানুষের মধ্যেও নানা প্রশ্ন তৈরি হয়েছে।

তবে এই চুক্তির পূর্ণাঙ্গ নথি ও সরকারি ব্যাখ্যা প্রকাশ না হওয়ায় বিষয়টি নিয়ে বিভ্রান্তি ও বিতর্ক আরও বাড়ছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, জাতীয় স্বার্থে চুক্তির বিস্তারিত তথ্য জনগণের সামনে তুলে ধরা এবং সংসদে খোলামেলা আলোচনা প্রয়োজন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://fnewsbd.com/%e0%a6%85%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%80-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%ac/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ওপর আস্থা নেই: ইরানি স্পিকার

বিশ্ববাজারে স্বর্ণের দাম স্থিতিশীল

দেবিদ্বারে সরকারি ক্রীড়া সামগ্রী ছাত্রশক্তির ব্যানারে বিতরণের অভিযোগ

যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

২০২৫ সালের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা: স্বরাষ্ট্রমন্ত্রী

গন্ধর্বপুর প্রকল্প চালু হলে দিনে ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি ঢাকায় সরবরাহ করা যাবে: মির্জা ফখরুল

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ‘জাতির জন্য লজ্জার’: নাহিদ ইসলাম

বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে : তথ্যমন্ত্রী

১০

শাকিবকে নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট মিষ্টি জান্নাতের

১১

গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত কেমন হতে পারে আর্জেন্টিনার পথ

১২

জেলেনস্কির সঙ্গে সরাসরি বৈঠকের প্রস্তাব নাকচ পুতিনের

১৩

‘ফাটল সৃষ্টির চেষ্টা করে লাভ নেই, আমরা সবাই এক পরিবার’

১৪

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

১৫

দেশে স্বর্ণের দামে বড় পতন

১৬

প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, ভাঙারিতে বিক্রি

১৭

বিদ্যুতের দাম বাড়াল সরকার

১৮

সাবেক সংসদ সদস্য রহমতুল্লাহ আর নেই

১৯

‘এই অর্জন বাংলাদেশসহ পুরো অঞ্চলের জন্য গৌরবের’

২০